নাগেশ্বরীতে বিএনপির ৭ দিনের কর্মসূচি শুরু: প্রথম দিনে বিশাল বিক্ষোভ ও সমাবেশ কুলিয়ারচরের ইউএনও ইয়াসিন খন্দকারের সাংবাদিকদের সাথে বিদায়ী চা-চক্র অনুষ্ঠিত শ্রীমঙ্গলে সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময়: দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের আহ্বান কারিতাস সীডস কর্মসূচির এমএলই শিক্ষকদের শিখন সহভাগিতা পরিদর্শন আশাশুনি প্রেসক্লাবের ভবন নির্মাণে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে ---রবিউল বাশার এমপি রংপুর কারমাইকেল কলেজে নজরুল বর্ষ উদযাপন জয়পুরহাটের রায়কালীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন কাজী নাজমুছ সাদাত এডাব-নোয়াখালীতে ৩ দিনব্যাপী আর্থিক ব্যবস্থাপনা প্রশিক্ষণের উদ্বোধন শ্রীমঙ্গলে আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে র‍্যালি-মানববন্ধন বালিয়াডাঙ্গীতে মিড ডে মিলের দুধ পানে ৫০ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে ভর্তি সাতক্ষীরায় শ্যামনগরে এমপি গাজী নজরুলের ফাঁসির দাবিতে বিক্ষোভ অনুষ্ঠিত ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক শান্তি দিবস পালিত ‎রামপালে ২০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, দুই মাদক কারবারি গ্রেপ্তার হাফিজার সভাপতি, হাসান সম্পাদক ও মতি সাংগঠনিক সম্পাদক, আদমদীঘি প্রেসক্লাবের নয়া কমিটি গঠন গৃহবধু হত্যা মামলায় জয়পুরহাটে দু'জনের যাবজ্জীবন কারাদণ্ড যশোরে অতিরিক্ত দামে সার বিক্রি ও কৃষিতে অনিয়মের প্রতিবাদে স্মারকলিপি পেশ মিরসরাইয়ে মাদকবিরোধী গণমিছিল ও সমাবেশ জোরারগঞ্জে অপূর্ব জুয়েলার্সের উদ্বোধন কর-জিডিপি অনুপাত ১৫ শতাংশে উন্নীত করতে এনবিআরের নতুন পরিকল্পনা দৈনিক খবর পত্রের বড়লেখা প্রতিনিধি খলিলুর রহমান এর পিতার ২২ তম মৃত্যুবার্ষিকী পালিত

অভয়নগরে পিঁড়ি-বেলুন তৈরি কুটির শিল্প কারখানা আগুনে পুড়ে ছায়

আগুনে পুড়ে যাওয়া কুটিরশিল্প।

যশোরের অভয়নগরে পিঁড়ি-বেলুন তৈরির কুটির শিল্প কারখানা আগুনে পুড়ে ছায় হয়ে গেছে। 


শনিবার (৪ মার্চ) ভোররাতে উপজেলার শ্রীধরপুর ইউনিয়নের শংকরপাশা গ্রামে মেসার্স মাহমুদ এন্টারপ্রাইজ নামের স’মিল সংলগ্ন কুটির শিল্পে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। 


স্থানীয় সূত্রে জানা যায়, মিলের পাশে তার ও বাঘুটিয়া ইউনিয়নের বিভাগদী গ্রামের কার্তিক বিশ্বাসের চারটি কুটির শিল্প কারখানা রয়েছে। কারখানায় কাঠ দিয়ে বেলুন, পিঁড়ি, রিহালসহ বিভিন্ন জিনিসপত্র তৈরি করা হয়। শনিবার ভোর আনুমানিক সাড়ে ৪টার দিকে কারখানার একটি ঘরে আগুন দেখা যায়। আগুন লাগলে কাঠ পোড়ার এবং কাঠ ফাটার শব্দ শুনে আতংকে জেগে যায়,  এ সময় এলাকাবাসী নওয়াপাড়া ফায়ার সার্ভিসে খবর দেয়। তবে ফায়ার সার্ভিস আসার আগে চারটি কারখানায় আগুন ছড়িয়ে পড়ে। প্রায় এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিসের কর্মীরা। 


সরজমিনে দেখা যায় কারখানায় তৈরীকৃত পিঁড়ি বেলুন আগুনে কারখানার মোটরসহ সব কিছু পুড়ে গেছে। তার ও মাহমুদের পুড়ে যাওয়া চারটি কারখানায় সব মিলিয়ে ক্ষতির পরিমাণ প্রায় আট লাখ টাকা। রাতে কারখানায় কেউ না থাকায় হতাহতের ঘটনা ঘটেনি।


এ ব্যাপারে নওয়াপাড়া ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানাযায়, আগুন লাগার সংবাদ দেরিতে দেওয়া হয়েছে। তা ছাড়া ঘটনাস্থলে পর্যাপ্ত পানির ব্যবস্থা না থাকায় আগুন নেভাতে সমস্যা হয়েছে। যে কারণে ক্ষতির পরিমাণ বেশি হয়েছে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে প্রাথমিক ভাবে  মনে হচ্ছে। 

Tag
আরও খবর