ইসলামপুরে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল, প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ পেট্রোলিয়াম ফুটবল ফেস্ট সিজন-৯ এর শিরোপা জিতল শ্যাডো স্ট্রাইকার্স গত ১৭ বছর ইতিহাস বিকৃত করা হয়েছে, বুলু নারী সেজে অনলাইনে প্রেম', পুরুষ হয়ে আরেক পুরুষকে বিয়ে করল প্রবাসী যুবক মুহূর্তের ঝড়ে মধুপুরে লণ্ডভণ্ড ৫৩ হেক্টর কলা-পেঁপের খেত নবীনদের পদচারণায় প্রাণ পেল দক্ষিণ নড়াইল শিমুলিয়া মহাবিদ্যালয় শ্যামনগর দেবীপুর কমিউনিটি ক্লিনিকে এমএমএস ট্যাবলেট বিতরণ উদ্বোধন ধর্ম-বর্ণ কারো সুযোগে বাধা হবে না: প্রধানমন্ত্রী নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনের তফসিল ঘোষণা চিলমারীতে "চরে ইনক্লুসিভ কালচারাল ও স্পোর্টস ইভেন্ট" অনুষ্ঠিত হয়েছে পবিপ্রবিতে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে মারামারি, ক্যাম্পাসে উত্তেজনা আশাশুনিতে জমি দখল ও চাঁদাবাজির অভিযোগে সংবাদ সম্মেলন ডোমারে যুব রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান আধুনগরে অবৈধ করাতকলে ১৬ হাজার টাকা জরিমানা ব্যাংকে বন্ধক থাকা জমি তৃতীয় পক্ষকে দখল বুঝিয়ে দেওয়ার অভিযোগ ওসির বিরুদ্ধে আল্লাহ তাআলার সন্তুষ্টি ও সুন্নাহ অনুসরণের অঙ্গীকার নিয়ে 'ইকরামুল উম্মাহ্ ফাউন্ডেশন'-এর নতুন কমিটি গঠন নড়িয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাগর সাময়িক বহিষ্কার প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা তারালী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আর নেই একজন"মাস্টার মশাই'' অধ্যাপক নূরুল ইসলামে স্মরণ সভা অনুষ্ঠিত

খুলনা বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান স্কুলের 17 শিক্ষার্থীকে মেধার স্বীকৃতিস্বরুপ ডিনস অ্যাওয়ার্ড প্রদান।



খুলনা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান স্কুলভুক্ত ৪টি ডিসিপ্লিনের ১৭ জন শিক্ষার্থীকে মেধার স্বীকৃতিস্বরূপ ডিনস্ অ্যাওয়ার্ড প্রদান করা হয়। আজ ০১ মার্চ (বুধবার) বিকাল ৩টায় কবি জীবনানন্দ দাশ একাডেমিক ভবনের সামাজিক বিজ্ঞান স্কুলের ডিনের সম্মেলন কক্ষে এক অনুষ্ঠানের মাধ্যমে তাদেরকে ক্রেস্ট ও সম্মাননাপত্র তুলে দেওয়া হয়। 

সামাজিক বিজ্ঞান স্কুলের ডিন প্রফেসর প্রফেসর ড. মো. নাসিফ আহসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন স্কুলের প্রাক্তন ডিন যথাক্রমে প্রফেসর ড. মোহাম্মদ জিয়াউল হায়দার, প্রফেসর ড. শাহনেওয়াজ নাজিমুদ্দিন আহমেদ, প্রফেসর ড. মো. আব্দুল জব্বার, প্রফেসর মোছা: তাছলিমা খাতুন। অনুষ্ঠান সঞ্চালনা করেন অর্থনীতি ডিসিপ্লিনের প্রভাষক ফাহমিদা আক্তার অনি। 

ডিনস্ অ্যাওয়ার্ড পাওয়া শিক্ষার্থীরা হলেন- অর্থনীতি ডিসিপ্লিনের স্নাতকোত্তর পর্যায়ের ১৮ ব্যাচের শিক্ষার্থী মুক্তা আক্তার (প্রাপ্ত সিজিপিএ ৩.৮৮), ১৯ ব্যাচের শিক্ষার্থী মো. কারিমুল ইসলাম (প্রাপ্ত সিজিপিএ ৩.৯৬), স্নাতক পর্যায়ের ১৭ ব্যাচের শিক্ষার্থী সজিব চৌধুরী (প্রাপ্ত সিজিপিএ ৩.৮৩), ১৮ ব্যাচের শিক্ষার্থী আশরাফুল ইসলাম (প্রাপ্ত সিজিপিএ ৩.৭৩), সমাজবিজ্ঞান ডিসিপ্লিনের স্নাতকোত্তর পর্যায়ের ১৯ ব্যাচের শিক্ষার্থী ফেরদৌসী জাহান ঐশী (প্রাপ্ত সিজিপিএ ৩.৮৭), ১৯ ব্যাচের শিক্ষার্থী লুবাবা খান (প্রাপ্ত সিজিপিএ ৩.৭৯), ১৯ ব্যাচের শিক্ষার্থী নিশানা আফরিন নিশু (প্রাপ্ত সিজিপিএ ৩.৭৯), স্নাতক পর্যায়ের ১৭ ব্যাচের শিক্ষার্থী শান্ত ইসলাম (প্রাপ্ত সিজিপিএ ৩.৬৮), ১৮ ব্যাচের শিক্ষার্থী কাজী জান্নাতুল ফেরদৌস (প্রাপ্ত সিজিপিএ ৩.৬৯), ডিভেলপমেন্ট স্টাডিজ ডিসিপ্লিনের স্নাতকোত্তর পর্যায়ের ১৯ ব্যাচের শিক্ষার্থী হালিমা খানম (প্রাপ্ত সিজিপিএ ৩.৯৪), ১৮ ব্যাচের শিক্ষার্থী আরিফা আক্তার ইশা (প্রাপ্ত সিজিপিএ ৩.৯৩), স্নাতক পর্যায়ের ১৭ ব্যাচের শিক্ষার্থী মো. তৌহিদুজ্জামান (প্রাপ্ত সিজিপিএ ৩.৮২), ১৮ ব্যাচের শিক্ষার্থী ইসরাত জাহান জুঁই (প্রাপ্ত সিজিপিএ ৩.৮৬), ১৮ ব্যাচের শিক্ষার্থী সুমাইয়া খাতুন (প্রাপ্ত সিজিপিএ ৩.৮৬), গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিনের স্নাতকোত্তর পর্যায়ের ১৯ ব্যাচের শিক্ষার্থী সম্রাট শেখ (প্রাপ্ত সিজিপিএ ৩.৯৮), স্নাতক পর্যায়ের ১৭ ব্যাচের শিক্ষার্থী বিসু দাস (প্রাপ্ত সিজিপিএ ৩.৮৮) এবং ১৭ ব্যাচের শিক্ষার্থী এবিএম রায়হানুল ফেরদৌস (প্রাপ্ত সিজিপিএ ৩.৯৪)।

একই অনুষ্ঠানে সামাজিক বিজ্ঞান স্কুলভুক্ত ৪ ডিসিপ্লিন থেকে ৪ জনকে বেস্ট রিসার্চার অ্যাওয়ার্ড প্রদান করা হয়। অ্যাওয়ার্ডপ্রাপ্তরা হলেন- অর্থনীতি ডিসিপ্লিনের সৈয়দ আফরোজ কেরামত, সমাজবিজ্ঞান ডিসিপ্লিনের মো. তানভীর হোসেন, ডিভেলপমেন্ট স্টাডিজ ডিসিপ্লিনের মো. আশিকুর রহমান এবং গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিনের মামুনুর রশীদ। সোশ্যাল সায়েন্স স্কুলের বেস্ট রিসার্চার অ্যাওয়ার্ড পান ডিভেলপমেন্ট স্টাডিজ ডিসিপ্লিনের মো. আশিকুর রহমান।

এছাড়া ৮ জনকে বেস্ট এবস্ট্রাক্ট অব দ্য ফার্স্ট ইন্টারন্যাশনাল কনফারেন্স অন সোশ্যাল সায়েন্স ইস্যুস অ্যাওয়ার্ড, ১১ জন টাস্কফোর্স সদস্য ও ৫ জন ভলেন্টিয়ারকে সম্মাননা এবং ১ জনকে স্পেশাল কন্ট্রিবিউশন ইন দ্য ফার্স্ট ইন্টারন্যাশনাল কনফারেন্স অন সোশ্যাল সায়েন্স ইস্যুস সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে সংশ্লিষ্ট স্কুলভুক্ত ডিসিপ্লিনসমূহের প্রধান, শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ এবং অ্যাওয়ার্ডপ্রাপ্ত শিক্ষার্থীদের অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও খবর






deshchitro-69aeeff67528b-090326100614.webp
শিবচরে আমের সোনালি মুকুলে নতুন সম্ভাবনা

২১২ দিন ৭ ঘন্টা ০ মিনিট আগে