চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল উলিপুরে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু আশাশুনি উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠতি ‎সুন্দরবনের ‘নানা ভাই’ বাহিনীর প্রধানসহ ১২ জনের আত্মসমর্পণ লাখাইয়ে কৃষি কর্মকর্তা সার পৌছে দিচ্ছেন কৃষকের হাতে,ব্যবসায়ীদের উপর রাখছেন কড়া নজরদারি। পাঁচবিবিতে মসজিদের ফ্যান চুরি করতে গিয়ে যুবক আটক ঢাকা শহরকে সিসিটিভির আওতায় আনার প্রকল্প পুনর্গঠন করা হচ্ছে র‍্যাব বিলুপ্ত করে এসআরবি বিল পাশ কৃষিপণ্যে ধলতা বাতিলসহ ১০ দফা দাবিতে গোয়ালন্দে কৃষক সমিতির স্মারকলিপি সান্তাহারে মাদক সেবনকারী এক ব্যক্তিকে জেল-জরিমানা পীরগাছায় বাড়ি নির্মাণে বাঁধা; ন্যায়বিচার চেয়ে সংবাদ সম্মেলন ঝিনাইগাতীতে নিষিদ্ধ পলিথিন, প্লাস্টিক ওয়ান-টাইম প্লেট ও প্যাকেট জব্দ তজুমদ্দিনে যুবলীগ সভাপতি গ্রেপ্তার। ঝিনাইগাতীতে প্রধান শিক্ষকের বিরুদ্ধে প্রকাশিত অভিযোগের প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ বহুলীবাসীর সুখ-দুঃখে আজীবন পাশে থাকতে চান বিএনপি নেতা এস এম রঞ্জু *কক্সবাজারে অস্ত্র আইনের মামলায় ১৭ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি র‌্যাবের হাতে গ্রেফতার* দৌলতদিয়া যৌনপল্লীতে আতঙ্ক : ১২ দিনে দুই যৌনকর্মীকে হত্যা

নোয়াখালীর চাটখিলে প্রাণীসম্পদ প্রদর্শনী-২০২৩ অনুষ্ঠিত


স্মার্ট লাইভস্টক, স্মার্ট বাংলাদেশ’ এ স্লোগানে সারা দেশে প্রাণীসম্পদ সেবা সপ্তাহ শুরু হয়েছে। এ উপলক্ষ্যে নোয়াখালীর চাটখিল উপজেলা প্রশাসন ও প্রাণীসম্পদ অধিদপ্তর এবং ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে প্রাণীসম্পদ প্রদর্শনী-২০২৩ অনুষ্ঠিত হয়েছে।


সোমবার (২৭ ফেব্রুয়ারী ) সকাল সাড়ে ১০ টা থেকে দিনব্যাপী উপজেলা পরিষদ চত্বরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ ইমরানুল হক ভূঁইয়ার সভাপতিত্বে ও উপজেলা উপ-সহকারী কর্মকর্তা এটিএম ফখরুল আহসানের সঞ্চালনায় প্রাণীসম্পদ প্রদর্শনী-২০২৩ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলার ভাইস চেয়ারম্যান ও উপজেলা প্রাণীসম্পদের স্থায়ী সদস্য এইচ এম আলী তাহের ইভু, সফল খামারী নাছির উদ্দিন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আলী হোসেন।

উদ্বোধনী বক্তব্য প্রদান করেন, উপজেলা প্রাণীসম্পদ ভারপ্রাপ্ত কর্মকর্তা ডাঃ সবুজ মনোহর শর্মা।
এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা পলাশ সমদ্দার, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আক্তার হোসেন, উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডাঃ আজিজুল হাকিম প্রমূখ।
প্রাণীসম্পদ প্রদর্শনী মেলায় বিভিন্ন প্রজাতির উন্নত জাতের গাভী, ষাঁড়, মহিষ, ছাগল, উন্নত জাতের হাঁস মুরগি ও সৌখিন পোঁষা পাখি প্রদর্শনী করা হয়েছে।

বক্তারা ‘স্মার্ট লাইভস্টক, স্মার্ট বাংলাদেশ’ এ প্রতিপাদ্য কে সামনে রেখে খামারিদেরকে উৎসাহিত করেন। প্রাণীজ পণ্যের উপযুক্ত বাজার সৃষ্টি এবং সম্প্রসারণের লক্ষ্যে এ প্রদর্শনির আয়োজন করা হয়। খামারিদের কে আরো বেশি করে পশু পাখি পালনে উৎসাহ প্রদান করা হয়।

প্রদর্শনী শেষে উন্নত জাতের গাভী, মহিষ পালনে ১ম পুরস্কার পান মামুনুর রশিদ, ষাঁড় এ ১ম পুরস্কার মনিরুল ইসলাম, ছাগলে ১ম পুরস্কার সাইফুল ইসলাম, প্রাণীসম্পদ প্রযুক্তি তে ১ম পুরষ্কার রাইসুল ইসলাম, বিশেষ পুরষ্কার আব্দুল কাইয়ুম, সৌখিন পোষা প্রাণী পালনে ১ম পুরস্কার মাসুদ আলম, উন্নত জাতের হাঁস মুরগি পালনে ১ম পুরষ্কার মমিন উল্লাহ সহ বিভিন্ন ক্যাটাগরিতে ১৯টি পুরষ্কার বিতরণ করা হয়।

আরও খবর