জন্ম-মৃত্যু নিবন্ধনে দেশসেরা গলাচিপার ইউএনও ইজাজুল নোয়াখালীর সেনবাগে ইউনিয়ন বাড়ল,কাবিলপুর ভেঙে নতুন ১০ নম্বর ইয়ারপুর : উন্নয়নের দুয়ার আরও বিস্তৃত মিরসরাইয়ে IBIT পলিটেকনিক ইনস্টিটিউট চট্টগ্রামের আয়োজনে ‘কারিগরি শিক্ষা: সমৃদ্ধ আগামীর চাবিকাঠি’ শীর্ষক সেমিনার মিরসরাইয়ে ইছাখালী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটি ঘোষণা, আহবায়ক ফজলুল করিম চৌধুরী; সদস্য সচিব এম. আরিফুল ইসলাম প্রধানমন্ত্রীকে ব্রিকস-দ্বিপক্ষীয় বৈঠকে আমন্ত্রণ ভারতের জাবিপ্রবিতে ম্যানেজমেন্ট বিভাগের নবীনদের বরণ জুলাই অভ্যুত্থান দমনে ৩ লাখ গুলি ব্যবহার ক্ষেতলালে নিজ অর্থায়নে গ্রামীণ রাস্তা সংস্কার, প্রশংসায় ভাসছেন যুবদল নেতা দিল্লিতে নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করলেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার শ্যামনগরে আশি কেজি নিষিদ্ধ কারেন্ট জাল আগুনে পুড়িয়ে ধব্বংস কুলিয়ারচরে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত আশাশুনিতে ৪৬ হাজার টাকার ভারতীয় শাড়ীসহ চোরাকারবারী আটক চুরি হওয়া মিনি ট্রাক নারায়ণগঞ্জ থেকে উদ্ধার, আন্তঃজেলা চোর চক্রের সদস্য গ্রেপ্তার পটলের ১০ম মৃত্যুবার্ষিকীতে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের সঙ্গে প্রতিমন্ত্রীর পুতুলের মধ্যাহ্নভোজ রামগঞ্জগামী আল-আরাফাহ বাসের সঙ্গে ড্রাম ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১০ ছাড়িয়েছে ২৪ ঘণ্টায় ঢাকায় ৩৫ মিলিমিটার বৃষ্টি, দুপুরের মধ্যে হালকা বর্ষণের পূর্বাভাস সরাসরি ২০২৭ বিশ্বকাপে খেলা নিশ্চিত বাংলাদেশের আজ সাবেক মন্ত্রী ফজলুর রহমান পটলের ১০ মৃত্যু বার্ষিকী বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হলেন রাবির ইয়াসিন আরাফাত বিজয় সংসদে রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতিমূলক সভা শুরু

আউশ ধানের বাম্পার ফলনে কৃষকের স্বপ্ন

আউশধান কাটায় ব্যস্ত সময় পার করছেন কৃষক।
আউশ ধানের বাম্পার ফলনে কৃষকের স্বপ্ন

 

ময়মনসিংহের নান্দাইলে আউশ ধানের চনমনে গন্ধে মাতোয়ারা কৃষক। মাঠে মাঠে সোনালী পাকা আউশ ধানের বাম্পার ফলনে কৃষকের মুখে ফুটেছে হাঁসির ঝিলিক।মাঠের ধানের শীষে দুলছে কৃষকের স্বপ্ন। আউশ ধানের স্বপ্নে যেন বিভোর তারা।

ভাদ্র মাসের বাতাসে দোল খাওয়া সোনালি আউশ ধান সংগ্রহে ব্যস্ত কৃষকরা।গত বছরের তুলনায় চলতি আউশ মৌসুমে ফলন ভাল ও দাম বেশী হওয়ায় প্রতিটি কৃষক পরিবার খুশী। অসময়ে আউশ চাষে সাফল্য পেয়ে কৃষকের মনে বিরাজ করছে আনন্দের বন্যা।

সরেজমিন আউশ মাঠ ঘুরে দেখা যায়, কৃষক ধান কাটতে শুরু করেছেন। ধানের ভারে নুয়ে পড়েছে শীষগুলো।আউশ ধানে যেন সোনার রূপ। যার আলোয় স্পষ্ট হয়ে উঠেছে কৃষকের মুখ। ঘাম ঝরানো স্বপ্নের ফসল ঘরে তুলতে ব্যস্ত প্রতিটি কৃষক।রোদ-বৃষ্টি মাথায় নিয়ে চলছে তাদের ধান কাটার মহাধুম। প্রতিটি ক্ষেতে যেন ফুটে উঠেছে সোনালী রঙ। সোনালী রঙে রাঙ্গিয়ে তুলেছে মাঠের পর মাঠ। 

নান্দাইল উপজেলা কৃষি অফিস সুএে জানা যায়,এ বছর আউশের আবাদ লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ২৩৬০ হেক্টর জমি।অর্জিত লক্ষ্যমাত্রা ১৫৫০ হেক্টর। একটি পৌরসভা ও ১৩টি ইউনিয়নের মধ্যে শেরপুর, খারুয়া,  নান্দাইল, গাংগাইল, মোয়াজ্জেমপুর,চন্ডিপাশা ও পৌরসভায় আউশধান আবাদ বেশী হয়েছে। অন্যান্য ইউনিয়নে বিক্ষিপ্ত ভাবে আবাদ হয়েছে।

অনুকুল আবহাওয়া, কৃষকদের প্রশিক্ষণ ও মাঠ পর্যায়ে উপ- সহকারী কৃষি কর্মকর্তাদের তদারকির কারনে চলতি মৌসুমে লক্ষ্যমাএার চেয়ে অধিক ধান উৎপাদন হবে বলে আশা কৃষি বিভাগের।

সাভার গ্রামের কৃষক জীবন চন্দ্র গুপ্ত, নারায়ন চন্দ্র গুপ্ত,নুরুল ইসলাম, জাহাঙ্গীরপুর গ্রামের কৃষক আলমগীর, মোঃ সোহেল মিয়া বলেন, বিগত কয়েক বছরের তুলনায় এ বছর আউশ ধানের ফলন ভালো হয়েছে। তাছাড়া বাজারে ধানের দামও বেশী। ভালো ফলন পেয়ে আমরা খুব খুশী। 

উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা আমিনুল হক জানান,এ বছর ব্রি ধান ৪৮- (১৫০০ হেক্টর) এবং ব্রি ধান-৮৫, (৫০ হেক্টর)জাতের ধান আবাদ করা হয়েছে।৮৪৫ জনকে প্রণোদনা দেওয়া হয়েছে। ৩০ টি প্রদর্শনী প্লট স্থাপন করা হয়েছে।

নান্দাইল উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোহাম্মদ আনিসুজ্জামান বলেন, বর্তমান কৃষিবান্ধব সরকার কৃষকদেরকে ভর্তুকি, বিনামূল্য বীজ,সার ও প্রণোদনা দেওয়ায় বিগত কয়েক বছরের তুলনায় এ বছর আউশের বাম্পার ফলন হয়েছে।আউশে সেচ, সার ও শ্রম কম খরচ হয়। বাজারে ধানের দাম ভাল।এভাবে ধানের দাম থাকলে নান্দাইলের কৃষকগণ অনেক লাভবান হবেন। 

Tag
আরও খবর