চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল উলিপুরে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু আশাশুনি উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠতি ‎সুন্দরবনের ‘নানা ভাই’ বাহিনীর প্রধানসহ ১২ জনের আত্মসমর্পণ লাখাইয়ে কৃষি কর্মকর্তা সার পৌছে দিচ্ছেন কৃষকের হাতে,ব্যবসায়ীদের উপর রাখছেন কড়া নজরদারি। পাঁচবিবিতে মসজিদের ফ্যান চুরি করতে গিয়ে যুবক আটক ঢাকা শহরকে সিসিটিভির আওতায় আনার প্রকল্প পুনর্গঠন করা হচ্ছে র‍্যাব বিলুপ্ত করে এসআরবি বিল পাশ কৃষিপণ্যে ধলতা বাতিলসহ ১০ দফা দাবিতে গোয়ালন্দে কৃষক সমিতির স্মারকলিপি সান্তাহারে মাদক সেবনকারী এক ব্যক্তিকে জেল-জরিমানা পীরগাছায় বাড়ি নির্মাণে বাঁধা; ন্যায়বিচার চেয়ে সংবাদ সম্মেলন ঝিনাইগাতীতে নিষিদ্ধ পলিথিন, প্লাস্টিক ওয়ান-টাইম প্লেট ও প্যাকেট জব্দ তজুমদ্দিনে যুবলীগ সভাপতি গ্রেপ্তার। ঝিনাইগাতীতে প্রধান শিক্ষকের বিরুদ্ধে প্রকাশিত অভিযোগের প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ বহুলীবাসীর সুখ-দুঃখে আজীবন পাশে থাকতে চান বিএনপি নেতা এস এম রঞ্জু *কক্সবাজারে অস্ত্র আইনের মামলায় ১৭ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি র‌্যাবের হাতে গ্রেফতার* দৌলতদিয়া যৌনপল্লীতে আতঙ্ক : ১২ দিনে দুই যৌনকর্মীকে হত্যা

নোয়াখালীতে চোর অপবাদে মা মেয়ে কে বেঁধে নির্যাতন, ভিডিও ধারণকারী গ্রেফতার


চোর অপবাদ দিয়ে নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার বুড়িরচর ইউনিয়নে এক স্কুলছাত্রী(১৫) ও তার মাকে (৩৮) দড়ি দিয়ে বেঁধে নির্যাতন,  ভিডিও ধারণ ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম টিকটকে ছড়িয়ে দেওয়ার ঘটনায় জিল্লুর রহমান (২০) নামে এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।


শুক্রবার (২৪ ফেব্রুয়ারী) দিবাগত রাত ১০টায় চট্টগ্রাম জেলার পটিয়া থানার কুসুমপুর এলাকা থেকে হাতিয়া থানা পুলিশ এবং পটিয়া থানা পুলিশের সমন্বয়ে আসামি জিলুর রহমানকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে টিকটিক বানানো মোবাইল ফোন জব্দ করা হয়।


হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমির হোসেন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।


গ্রেফতার জিল্লুর রহমান হাতিয়া উপজেলার বুড়িরচর ইউনিয়নের মো. জহির উদ্দিনের ছেলে।


উল্লেখ্য, চোর অপবাদ দিয়ে নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার বুড়িরচর ইউনিয়নে এক স্কুলছাত্রী (১৫) ও তার মাকে (৩৮) দড়ি দিয়ে বেঁধে নির্যাতন করা হয়। নির্যাতনকারীরা ওই স্কুলছাত্রী ও তার মায়ের নাকে, কানে ও গলায় থাকা স্বর্ণালংকার এবং ঘর থেকে নগদ টাকা নিয়ে গেছে বলেও অভিযোগ ভুক্তভোগীদের। নির্যাতনের সময় স্কুলছাত্রী ও তার মায়ের ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগের মাধ্যম টিকটকে ছেড়ে দিয়েছে নির্যাতনকারীরা, যা ইতোমধ্যে ভাইরাল হয়েছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।


এ ঘটনায় বুধবার (২২ ফেব্রুয়ারী ) দুপুরে স্কুলছাত্রীর বাবা ইদ্রিস থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছে। এর আগে গত ৯ ফেব্রুয়ারী বৃহস্পতিবার বুড়িরচর ৫ নম্বর ওয়ার্ড রেহানিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

আরও খবর