বিইমজার যুগপূর্তি: সম্মাননা-সংবর্ধনায় মুখর বরিশাল সার্কিট হাউজ রণাঙ্গনের বীর সেনানী: বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখের আজ শাহাদাতবার্ষিকী পবিপ্রবিতে ধর্মীয় ভাবগাম্ভীর্যে জন্মাষ্টমী পালিত হাতিয়াতে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি উদযাপন সেনবাগে পুলিশের সাঁড়াশি অভিযান: সাজাপ্রাপ্তসহ গ্রেফতার ৭ নাগেশ্বরীতে বামনডাঙ্গায় অসহায় ও প্রতিবন্ধী মানুষের মাঝে হুইলচেয়ার বিতরণ রামগ‌ড়ে এসএস‌সি উত্তীর্ণ শিক্ষার্থী‌দের সংবর্ধনা দি‌য়ে‌ছে ছাত্রদল যশোরে নিয়ন্ত্রণ হারিয়ে এতিমখানায় ঢুকে পড়ল বাস, নারী পথচারী নিহত অভয়নগরে বাসের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহীর নিহত চিলমারীতে "ডাবল এইট ওয়েলফেয়ার সোসাইটির" ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী ও পুর্নমিলনী-২০২৬ অনুষ্ঠিত বেনাপোলে ভারতীয় পর্যটকের মৃত্যু: আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ভারতে পাঠাল ইমিগ্রেশন দিনাজপুরে ধর্মীয় ভাবগাম্ভীর্য এবং উৎসবমুখর পরিবেশে মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী ১৪৩৩ উদযাপন জন্মাষ্টমী উপলক্ষে শেরপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা ‎হোসেনপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে গেল তরুণ ব্যবসায়ীর স্বপ্ন উলিপুরে সরকারি রাস্তা থেকে অবৈধ বসতবাড়ী সরিয়ে নেয়ার আইনি নোটিশ জয়পুরহাটগামী প্রতিমন্ত্রীর গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, বৃদ্ধার মৃত্যু শ্রী শ্রী কৃষ্ণ জন্মাষ্টমী উপলক্ষে জয়পুরহাটে শতকণ্ঠের গীতা পাঠ, আলোচনা ও র‍্যালী দূর্ঘটনার কবলে প্রতিমন্ত্রীর গাড়ি ঈশ্বরগঞ্জে জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য শোভাযাত্রা শ্যামনগরে জনসম্মুখে পোড়ানো হল নিষিদ্ধ চায়না দুয়ারী জাল

কাবুলের মসজিদে বিস্ফোরণ, নিহত ১০

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 18-08-2022 02:33:16 am

সংগৃহীত ছবি

◾ আন্তর্জাতিক ডেস্ক


আফগানিস্তানের রাজধানী কাবুলে একটি মসজিদে বিস্ফোরণে অন্তত ১০ জন নিহত এবং ২৭ জন আহত হয়েছেন। বুধবার (১৭ আগস্ট) এ হামলার ঘটনা ঘটে। ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ানের এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়েছে।     


কাবুলের একটি হাসপাতাল পরিচালনাকারী ইতালীয় বেসরকারি সংস্থা (এনজিও) জানিয়েছে, বিস্ফোরণে আহত ২৭ জন রোগীকে হাসপাতালে ভর্তি করা হয়। তাদের মধ্যে ৩ জন মারা গেছেন। আহতদের মধ্যে ৫ জন শিশু রয়েছে যার মধ্যে একজনের বয়স সাত বছর ছিল।


 

কাবুলের একজন নিরাপত্তা কর্মকর্তা কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরাকে জানিয়েছেন, বিস্ফোরণে ২০ জন নিহত এবং ৪০ জন আহত হয়েছেন। 


তালেবান সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ বিস্ফোরণে হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন। তবে কতজন নিহত হয়েছেন তা জানাননি। তিনি টুইটারে লিখেছেন, "বেসামরিক নাগরিকদের হত্যাকারী এবং অপরাধীদের ... শীঘ্রই তাদের অপরাধের জন্য শাস্তি দেওয়া হবে।"


কাবুল পুলিশের মুখপাত্র খালিদ জাদরান ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্সকে বলেছেন, "একটি মসজিদের ভিতরে একটি বিস্ফোরণ ঘটেছে ... বিস্ফোরণে হতাহতের সংখ্যা এখনও নির্দিষ্ট করে বলা যাচ্ছে না। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, শক্তিশালী বিস্ফোরণটি উত্তর কাবুলের আশেপাশে শোনা গেছে। এ বিস্ফোরণে আশেপাশের ভবনের জানালা ভেঙে যায়। 


নাম প্রকাশ না করার শর্তে একজন তালেবান গোয়েন্দা কর্মকর্তা ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্সকে জানিয়েছেন, কাবুলের খায়েরখানা এলাকার একটি মসজিদে বিস্ফোরণটি ঘটেছে। নিহতদের মধ্যে মসজিদের ইমাম ছিলেন এবং নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।


তালেবান ক্ষমতায় আসার পরে তারা দাবি করেছে তারা আফগানিস্তানে নিরাপত্তা এনেছে। এর পরেও, সশস্ত্র গোষ্ঠীগুলির দ্বারা দেশটি নিয়মিত আক্রমণের সাক্ষী হচ্ছে। গত কয়েক মাস ধরেই খোরাসান প্রদেশের ইসলামিক স্টেট, আইএসকেপি (আইএসআইএস-কে) নামে পরিচিত আইএসআইএল গোষ্ঠি হামলা চালাচ্ছে।


গত সপ্তাহে বিশিষ্ট তালেবান ধর্মীয় নেতা শেখ রহিমুল্লাহ হাক্কানি, কাবুলের একটি সেমিনারিতে বোমা হামলায় নিহত হন। আইএসআইএল (আইএসআইএস) সশস্ত্র গোষ্ঠী হামলার দায় স্বীকার করে। 


গত জুন মাসে আইএসকেপি কাবুলের একটি শিখ মন্দিরে হামলার দায় স্বীকার করেছে। যেখানে দুইজন নিহত হয়। মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন ন্যাটো বাহিনীর বিশৃঙ্খল প্রত্যাহারের সময় তালেবান ২০২১ সালের আগস্টে আফগানিস্তানে ক্ষমতা দখল করে। কোনো দেশ এখনও তালেবানের প্রকৃত সরকারকে স্বীকৃতি দেয়নি।



আরও খবর







6a66e2c265a49-270726104658.webp
ওয়াশিংটনের গুলিতে ২ নিহত, আহত ৫

৪০ দিন ১ ঘন্টা ২৬ মিনিট আগে