এইচএসসির ফল প্রকাশের তারিখ পরিবর্তন জাতীয় নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী জসিম উদ্দিনের গণসংযোগ কুলিয়ারচরে ভিন্ন কর্মসূচীর মাধ্যমে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন নড়িয়ায় জেন্ডার স্টেরিওটাইপ ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে কমিউনিটি অ্যাকশন প্রজেক্ট অনুষ্ঠিত ঝিনাইগাতীতে এসআইএল-এর উদ্যোগে শান্তি, সম্প্রীতি ও সহাবস্থান প্রতিষ্ঠায় যুব সেমিনার অনুষ্ঠিত লাখাইয়ে গাঁজাসহ আটক সাইদুলের ৪ মাসের কারাদণ্ড। ঈশ্বরগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত লাখাইয়ে দেশি মাছের সংকট,শুঁটকি উৎপাদনকারীরা বিপাকে ডোমারে হাবিবুল হক দুলাল মাস্টার স্মরণে শোকসভা ডোমারে জেলা প্রশাসকের পরিচিতি ও মতবিনিময় সভা মোংলায় তেলবাহী ট্যাংকারের ধাক্কায় ডুবল ১২০০ টন কয়লাবোঝাই কার্গো ডোমারে আওয়ামী লীগের ৩ নেতা-কর্মী গ্রেপ্তার রাজবাড়ীতে প্রকাশ্যে যুবকে গুলি আশাশুনিতে নারীর আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি সম্পর্কিত সভা উলিপুরে ট্রেনে কাটা পরে বৃদ্ধার মৃত্যু লোহাগড়ায় গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ" কোর্সের উদ্ধোধন ঝিনাইগাতীর নকশী সীমান্ত থেকে ১৪৭ বোতর ভারতীয় ইস্কাফ সিরাপ উদ্ধার নালিতাবাড়ীর সিবিও নেতৃবৃন্দের জামালপুরের উন্নয়ন সংঘের সীডস প্রকল্প পরিদর্শন মাঝ নদীতে ইঞ্জিন বিকল হয়ে ট্রলারডুবে নিখোঁজ দুই জেলে ইসরায়েলে ভোট আজ, চ্যালেঞ্জের মুখে নেতানিয়াহু

নেতানিয়াহুর জন্য বিশ্ব আরও বিপজ্জনক হয়ে উঠেছে’

আন্তর্জাতিক ডেস্ক - প্রতিনিধি

প্রকাশের সময়: 15-06-2025 05:52:26 pm

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ব্যাপক সমালোচনা করেছেন মার্কিন সিনেটর বার্নি স্যান্ডার্স। তিনি বলেছেন, “বেনিয়ামিন নেতানিয়াহুর আন্তর্জাতিক আইনের প্রতি অব্যাহত অবজ্ঞার ফলে বিশ্ব আরও বিপজ্জনক এবং অস্থিতিশীল হয়ে উঠেছে।”রোববার (১৫ জুন) ইরনার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আনাদোলু নিউজ।


আনাদোলু নিউজের তথ্যমতে, ভার্মন্টের একজন স্বাধীন প্রতিনিধি বার্নি স্যান্ডার্স এক বিবৃতিতে বলেছেন যে, ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ‘যুদ্ধবাজ’ পদক্ষেপ বিশ্বে আরও অস্থিতিশীলতা তৈরি করেছে। তিনি আরও যোগ করেছেন, ইরানের ওপর তার একতরফা এবং অবৈধ আক্রমণ একটি পূর্ণাঙ্গ আঞ্চলিক যুদ্ধের ঝুঁকি বহন করে।



স্যান্ডার্স সতর্ক করেছেন, মার্কিন যুক্তরাষ্ট্রকে স্পষ্ট করে বলতে হবে যে, আমরা নেতানিয়াহুর দ্বারা আরেকটি যুদ্ধে জড়াব না। আমাদের অবশ্যই আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে মিলে এই সংঘাতের তীব্রতা রোধ করতে এবং পক্ষগুলোকে আলোচনার টেবিলে আনতে যথাসাধ্য চেষ্টা করতে হবে।


এদিকে বার্নি স্যান্ডার্সের এসব বক্তব্য এবং ইসরায়েলি-ইরান যুদ্ধ থেকে দূরে থাকার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রকে তার সতর্কবাণী এমন এক সময়ে এসেছে যখন তেল আবিব ওয়াশিংটনের সমর্থনে ইরানে আক্রমণ শুরু করেছে। 

আরও খবর

6adf15e799998-261026025711.webp
বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম

১ দিন ৭ ঘন্টা ২১ মিনিট আগে