গাইবান্ধায় এস.পি.-র বাংলো থেকে এক পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার। শ্রীমঙ্গলে মাদক ও যৌতুকমুক্ত সমাজ গঠনে ইমাম-মুয়াজ্জিনদের ভূমিকা ও পেশাগত অধিকার সুনিশ্চিতকরণে সভা নাগেশ্বরীতে ইসলামী আন্দোলনের নতুন কমিটি: সভাপতি হারিসুল বারী রনি, সেক্রেটারি রফিকুল ইসলাম মহানবীর জীবন আদর্শ বাস্তবায়নে শান্তি প্রতিষ্ঠা সম্ভব - মঈন খান দিনাজপুরে ২২৭ টন সরকারি সার আত্মসাতের অভিযোগে বিএডিসি’র স্টোরকিপার আটক মাদকমুক্ত ও নিরাপদ পুনট গঠনে জয়পুরহাটের কালাইয়ে গণস্বাক্ষর ও আলোচনা সভা শেরপুরে পবিত্র ঈদ-ঈ-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল ঝিনাইগাতীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে গাছের চারা বিতরণ ন‌ওগাঁর নিয়ামতপুরে ধর্মীয় ভাবগাম্ভীর্যে ঈদে মিলাদুন্নবী উদযাপন ‎মোংলায় কোস্টগার্ডের উদ্যোগে বৃক্ষরোপণ ‎কর্মসূচির উদ্বোধন করেছেন পরিবেশ প্রতিমন্ত্রী কটিয়াদীতে ১২রবিউল আওয়াল উপলক্ষ্যে শানে রেসালত সম্মেলন অনুষ্ঠিত শার্শায় ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক ভারতে অনুষ্ঠিত আন্তর্জাতিক জলবায়ু বিষয়ক সম্মেলনের যৌথ আয়োজক মাভাবিপ্রবির অর্থনীতি বিভাগ ‎ভরা মৌসুমেও চড়া দামে ইলিশ দিনাজপুরে বর্ণাঢ্য র‌্যালী , আলোচনা সভা, দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে পবিত্র ঈদ এ মিলাদুননবী(সা:) উদযাপন ঝিনাইদহে বাইপাসে বাসচাপায় স্ত্রী নিহত, সেনাসদস্য স্বামী আহত রাজবাড়ীতে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ৩ আসামি গ্রেপ্তার লাঙ্গলবাঁধ মাধ্যমিক বিদ্যালয়ে ধর্মীয় ভাবগাম্ভীর্যে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত নাগেশ্বরীতে পুকুরে মাছ ধরতে গিয়ে সাপের কামড়ে আহত সাংবাদিক, ওঝার কাছে গিয়েও রক্ষা নেই *কক্সবাজারের লিংক রোডে চাঞ্চল্যকর সোলাইমান ধলু হত্যা মামলার এজাহারনামীয় ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি হাছনকে গ্রেফতার করেছে র‌্যাব-১৫*

গাজার স্কুলে ইসরায়েলি হামলায় নিহত অন্তত ২৫

আন্তর্জাতিক ডেস্ক - প্রতিনিধি

প্রকাশের সময়: 26-05-2025 10:02:21 am

অবরুদ্ধ গাজায় আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহার হওয়া একটি স্কুলে দখলদার ইসরায়েলি বাহিনীর বর্বর বিমান হামলায় কমপক্ষে ২৫ জন নিহত হয়েছে। এ ছাড়া এ হামলায় এখন পর্যন্ত ৫০ জনকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে সরিয়ে নেয়া হয়েছে। 


গাজার সিভিল ডিফেন্সের দেওয়া এক বিবৃতির বরাতে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা সোমবার (২৬ মে) সকালে এ তথ্য জানিয়েছে।


ওই বিবৃতিতে বলা হয়েছে, ইসরায়েলি বাহিনী আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহৃত গাজার ফাহমি আল-জারজাই স্কুলে ব্যাপক হামলা চালিয়েছে। ওই স্কুলে বোমা বর্ষণে এখন পর্যন্ত অন্তত ২৫ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে রয়েছেন দুজন রেড ক্রস কর্মী, এক সাংবাদিক এবং সাতজন শিশু রয়েছে।


নিহতদের মধ্যে মাত্র ১১ বছর বয়সী গাজার কনিষ্ঠতম সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার ইয়াকিন হাম্মাদও রয়েছেন।


সিভিল ডিফেন্স জানিয়েছে, ওই স্কুলে আগুন নিয়ন্ত্রণে এসেছে এবং উদ্ধারের কাজ চলছে। নিহতের সংখ্যা আরও বাড়বে বলেও জানিয়েছে সংস্থাটি। 


ইসরায়েলি বাহিনী রোববার গাজায় নতুন করে বড় আকারে স্থল অভিযান শুরু করার ঘোষণা দেয়।


গাজার মিডিয়া অফিস আরও জানিয়েছে, ইসরায়েলি সেনারা উত্তর গাজা অঞ্চলের এক হাজারেরও বেশি বাড়িঘর পুরোপুরি বা আংশিক ধ্বংস করেছে। পাশাপাশি, ওই এলাকার ৩ লাখেরও বেশি বাসিন্দাকে গাজা সিটির দিকে ঠেলে দেওয়া হয়েছে, যেখানে তাদের আশ্রয় দেওয়ার মতো প্রয়োজনীয় অবকাঠামোই নেই।


গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় আরও জানিয়েছে, শেষ দুই দিনের হতাহতের সংখ্যাসহ ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরায়েলি আগ্রাসনে গাজায় নিহতের মোট সংখ্যা প্রায় ৫৩ হাজার ৮০০ জনে পৌঁছেছে এবং মোট আহতের সংখ্যা প্রায় ১ লাখ ২২ হাজার জনে দাঁড়িয়েছে।


দীর্ঘ ১৫ মাস সামরিক অভিযানের পর যুক্তরাষ্ট্র ও আন্তর্জাতিক সম্প্রদায়ের চাপে গত ১৯ জানুয়ারি গাজায় যুদ্ধবিরতিতে সম্মত হয় ইসরায়েল। তারপর প্রায় দুইমাস গাজায় কম-বেশি শান্তি বজায় ছিল; কিন্তু গাজা থেকে সেনা প্রত্যাহারের প্রশ্নে হামাসের মতানৈক্যকে কেন্দ্র করে মার্চ মাসের তৃতীয় গত সপ্তাহ থেকে ফের গাজায় বিমান হামলা শুরু করে ইসরায়েল।


স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুসারে, গত ১৮ মার্চ থেকে গাজায় নতুন করে শুরু হওয়া ইসরায়েলি বিমান হামলায় এখন পর্যন্ত ৩ হাজার জনেরও বেশি ফিলিস্তিনি নিহত এবং আরও ৮ হাজারের বেশি মানুষ আহত হয়েছেন।

আরও খবর