ময়মনসিংহ নগরীর নিরাময় ক্লিনিকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ডা. জিন্নাহকে বুধবার (২৫ নভেম্বর) তাঁর বাসা থেকে কোতোয়ালি মডেল থানা পুলিশ আটক করে।
জানা গেছে, রাজনৈতিক ব্যক্তিবর্গের ফোনের পর প্রথমে ১ নম্বর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ও মোবাইল টিম ঘটনাস্থলে যায়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) ঘটনাস্থলে উপস্থিত হন।
আটকের পর পুলিশ জানতে পারে, ডা. জিন্নাহ দীর্ঘদিন ধরে অসুস্থ এবং একাধিকবার স্ট্রোকে আক্রান্ত হয়েছেন। বর্তমানে তাঁর শরীরের এক পাশ প্যারালাইজড; তিনি ঠিকমতো কথা বলতে ও চলাফেরা করতে পারেন না, এমনকি নিজে দাঁড়াতেও সক্ষম নন।
শারীরিক অবস্থা বিবেচনায় নিয়ে ওসি সবার উপস্থিতিতে জানান, এ অবস্থায় তাঁকে গ্রেপ্তার করে থানায় নেওয়ার পথে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে তার দায়ভার কে নেবে—এ বিষয়টি বিবেচনা করা প্রয়োজন। পরে উপস্থিত সবার সম্মতিতে তাঁকে গ্রেপ্তার না করে জিম্মায় ছেড়ে দেওয়া হয় বলে জানা গেছে।
২ ঘন্টা ৫ মিনিট আগে
২ ঘন্টা ৩১ মিনিট আগে
২ ঘন্টা ৩২ মিনিট আগে
১৭ ঘন্টা ৩ মিনিট আগে
১৭ ঘন্টা ৪০ মিনিট আগে
১৯ ঘন্টা ৩৫ মিনিট আগে