বিয়ে, নারী কেলেঙ্কারি ও চাঁদাবাজির অভিযোগে বিতর্কিত ভূঁইফোড় সাংবাদিক জামাল উদ্দিন স্বপন নাঙ্গলকোটে ইনজেকশন দেওয়ার কয়েক ঘণ্টা পর রোগীর মৃত্যু, ভুল চিকিৎসার অভিযোগ রাজধানীসহ বিভিন্ন জেলায় ১০৯ প্লাটুন বিজিবি মোতায়েন রোদের দেখা মিললেও টানা তিন দিন ধরে ১৫ ডিগ্রির নিচে পঞ্চগড়ের তাপমাত্রা দ্রব্যমূল্যের এই বাজারে সংসার চালানোর পরিকল্পনা আর সঞ্চয়ের অভ্যাস নাঙ্গলকোটের ভুলুয়াপাড়ায় নাইট চাইনিজ বার গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের প্রথম রাউন্ডের সমাপনী ম্যাচ অনুষ্ঠিত শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণায় সরকার কোনো চাপে নেই: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশসহ ১৪ দেশের পণ্যে নতুন শুল্ক প্রস্তাব যুক্তরাষ্ট্রের শেখ হাসিনার প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখছে ভারত: জয়সওয়াল নারীর অধিকার ও নিরাপত্তায় নোয়াখালীতে প্রতিরোধ যাত্রা দিনাজপুরে দূর্বৃত্তদের হামলায় বিশিষ্ট ব্যবসায়ী বাস মালিক সমিতির নেতা নূর ইসলাম মেডিক্যালে আশাশুনিতে ঘূর্ণিঝড় বিষয়ক গণসচেতনতামূলক মাঠ মহড়া অনুষ্ঠিত আদমদীঘিতে সেচ পাম্পের তিন ট্রান্সফরমারের যন্ত্রাংশ চুরি কুলিয়ারচরে ঝটিকা মিছিল ও বিস্ফোরণ মামলায় আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার মিরসরাইয়ে জামেয়া তা'লীমুননিছা মহিলা মাদ্রাসা ও মা ছকিনা হেফজখানায় খতমে মেশকাত, জালালাইন ও দোয়া মাহফিল কচুয়ায় বিদেশি পিস্তল ও দুই রাউন্ড গুলিসহ চাচা-ভাতিজা গ্রেফতার ঐতিহাসিক স্থাপনা ভেঙে পানি সরবরাহ ব্যবস্থা ও জলাধার নির্মাণ ময়মনসিংহের অনেকেই চায় না শ্রীমঙ্গলে শিক্ষার্থীদের মাঝে দ্বীনি শিক্ষা ছড়িয়ে দিলেন শায়খ আতিক উল্লাহ, বিতরণ করলেন বই হাতিয়াতে শিয়ালের হামলায় মারা গেল বিজলী শেরপুরে কারিতাসের আয়োজনে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস পালিত

দিনাজপুরে দূর্বৃত্তদের হামলায় বিশিষ্ট ব্যবসায়ী বাস মালিক সমিতির নেতা নূর ইসলাম মেডিক্যালে

 দিনাজপুরের হাকিমপুর (হিলি) উপজেলায় ৩ লাখ টাকা চাঁদা না দেওয়ায় এক ব্যবসায়ীকে মারধর এবং নগদ টাকা ও স্বর্ণালংকার ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ীর ছেলে মো.রতন হোসেন (২১) বাদী হয়ে হাকিমপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
 নূর ইসলাম বাবু বাংলাহিলি বাজারের একজন বিশিষ্ট চাল ব্যবসায়ী এবং হিলি জয়পুরহাট বাস মালিক সমিতির সড়ক সম্বাদক।  তাঁর হিলি বাজারে মেসার্স দুলালী চাউল ভান্ডার, 'নুরজাহান ভ্যারাইটি স্টোর'-সহ একাধিক ব্যবসাপ্রতিষ্ঠান রয়েছে। 

অভিযোগ সুত্রে জানা যায়,হাকিমপুর মাদ্রাসা পাড়া এলাকার মো. আনোয়ার দীর্ঘদিন ধরে ব্যবসায়ী মোঃ নূর ইসলাম বাবুর কাছে বাংলাহিলি বাজারে থাকা মসলার দোকানে অনৈতিকভাবে ৩লক্ষ টাকা দাবি করে আসছিলেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে তাঁকে প্রাণনাশের হুমকিও দেওয়া হচ্ছিল বলে অভিযোগ করেন ভুক্তভোগী। এ ঘটনার জেরে মঙ্গলবার সকাল আনুমানিক ৯টার দিকে নূর ইসলাম বাবু ব্যবসায়িক পণ্য (চাল ও মসলা) হিলি রেল স্টেশন থেকে রাজশাহী পাঠানোর উদ্দেশ্যে যাচ্ছিলেন। পথিমধ্যে হিলি বড় মাদ্রাসার গেটের সামনে পৌঁছালে অভিযুক্তরা   তাঁর পথরোধ করে পুনরায় টাকা দাবি করেন। এ সময় টাকা দিতে অস্বীকৃতি জানালে  তাঁকে মারধর শুরু করেন এবং শরীরে বিভিন্ন স্থানসহ মাথায় সজোরে  মারলে  রক্তাক্ত জখম হয়।
 মারধরের একপর্যায়ে নূর ইসলাম বাবু অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়লেও অভিযুক্তরা তাঁকে  এলোপাতাড়ি মারধর করতে থাকেন। পরে বাদীর পকেটে থাকা ব্যবসায়িক কাজের নগদ ২ লাখ ২০হাজার টাকা ছিনিয়ে নিয়ে অভিযুক্তরা ঘটনাস্থল ত্যাগ করেন।
ঘটনার প্রত্যক্ষদর্শী হিসেবে  স্টেশনপাড়া এলাকার রকি (পিতা- আব্দুল খালেক), জুই (পিতা- নূর ইসলাম বাবু) । ঘটনার সত্যতা স্বীকার করেন। পরে মো. রকি শেখ আহত অবস্থায় নূর ইসলামকে উদ্ধার করে হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তাকে সেখান থেকে দিনাজপুর মেডিকেলে উন্নত চিকিৎসার জন‍্য স্থানান্তর করা হয়।
এ ঘটনায় সুষ্ঠু তদন্ত সাপেক্ষে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে পরিবারের জীবনের নিরাপত্তা চেয়ে হাকিমপুর থানায় লিখিত আবেদন করেছেন ভুক্তভোগী পরিবার। হাকিমপুর থানার অফিসার ইনচার্জ মোঃ বাদশা আলম বলেন হাকিমপুর মাদ্রাসাগেটে শাহীনুর ও দুলাল নামে দম্পতির বিযের রেজিস্ট্রি না থাকায় মেযে, ছেলকে  বিয়ের রেজিস্ট্রি  করার জন্য চাপ দিলে মোঃ আনোয়ার মেয়ের পক্ষে উভয়কে মিমাংসার জন্য ডাক দেয়। শাহীনুর ও দুলালের বিয়ের তিন বছর পেরিয়ে গেলেও কুমিল্লার বাসিন্দা দুলাল মিমাংসায় বিবাহ রেজিস্ট্রি করতে অস্বীকৃতি জানালে আনোয়ার, দুলালকে একটা চড় মারে, আর এ ঘটনাকে কেন্দ্র করেই বাক বিতন্ডার এক পর্যায় মোঃ আনোয়ার ও নূর ইসলাম বাবুর মধ্যে হাতাহাতির এক পর্যায়ে নূর ইসলামের নাকে আঘাত লেগে নাক ফেটে রক্ত বের হয় এর থেকে আর বেশী কিছু হয়নি এবং সেখানে নূর ইসলামের কাছ থেকেও টাকা বা স্বর্ণালংকার ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেনি। যা আমি নিজে স্বরজমিনে তদন্ত করে পেয়েছি। এ ঘটনায় উভয় পক্ষই  অভিযোগ দিয়েছে। তবে এ ঘটনায় নূর ইসলাম বাবুর ছেলে আনোয়ারের পাশাপাশি হাকিমপুর স্টেশনপাড়া এলাকার লিটন, সোহাগসহ ১০ থেকে ১৫জন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করে থানায় অভিযোগ দায়ের করেন।

Tag
আরও খবর