বিয়ে, নারী কেলেঙ্কারি ও চাঁদাবাজির অভিযোগে বিতর্কিত ভূঁইফোড় সাংবাদিক জামাল উদ্দিন স্বপন নাঙ্গলকোটে ইনজেকশন দেওয়ার কয়েক ঘণ্টা পর রোগীর মৃত্যু, ভুল চিকিৎসার অভিযোগ রাজধানীসহ বিভিন্ন জেলায় ১০৯ প্লাটুন বিজিবি মোতায়েন রোদের দেখা মিললেও টানা তিন দিন ধরে ১৫ ডিগ্রির নিচে পঞ্চগড়ের তাপমাত্রা দ্রব্যমূল্যের এই বাজারে সংসার চালানোর পরিকল্পনা আর সঞ্চয়ের অভ্যাস নাঙ্গলকোটের ভুলুয়াপাড়ায় নাইট চাইনিজ বার গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের প্রথম রাউন্ডের সমাপনী ম্যাচ অনুষ্ঠিত শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণায় সরকার কোনো চাপে নেই: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশসহ ১৪ দেশের পণ্যে নতুন শুল্ক প্রস্তাব যুক্তরাষ্ট্রের শেখ হাসিনার প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখছে ভারত: জয়সওয়াল নারীর অধিকার ও নিরাপত্তায় নোয়াখালীতে প্রতিরোধ যাত্রা দিনাজপুরে দূর্বৃত্তদের হামলায় বিশিষ্ট ব্যবসায়ী বাস মালিক সমিতির নেতা নূর ইসলাম মেডিক্যালে আশাশুনিতে ঘূর্ণিঝড় বিষয়ক গণসচেতনতামূলক মাঠ মহড়া অনুষ্ঠিত আদমদীঘিতে সেচ পাম্পের তিন ট্রান্সফরমারের যন্ত্রাংশ চুরি কুলিয়ারচরে ঝটিকা মিছিল ও বিস্ফোরণ মামলায় আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার মিরসরাইয়ে জামেয়া তা'লীমুননিছা মহিলা মাদ্রাসা ও মা ছকিনা হেফজখানায় খতমে মেশকাত, জালালাইন ও দোয়া মাহফিল কচুয়ায় বিদেশি পিস্তল ও দুই রাউন্ড গুলিসহ চাচা-ভাতিজা গ্রেফতার ঐতিহাসিক স্থাপনা ভেঙে পানি সরবরাহ ব্যবস্থা ও জলাধার নির্মাণ ময়মনসিংহের অনেকেই চায় না শ্রীমঙ্গলে শিক্ষার্থীদের মাঝে দ্বীনি শিক্ষা ছড়িয়ে দিলেন শায়খ আতিক উল্লাহ, বিতরণ করলেন বই হাতিয়াতে শিয়ালের হামলায় মারা গেল বিজলী শেরপুরে কারিতাসের আয়োজনে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস পালিত

আশাশুনিতে ঘূর্ণিঝড় বিষয়ক গণসচেতনতামূলক মাঠ মহড়া অনুষ্ঠিত




আশাশুনিতে ঘূর্ণিঝড় মোকাবিলায় জনসচেতনতা বৃদ্ধি ও দুর্যোগকালীন করণীয় সম্পর্কে সাধারণ মানুষকে অবহিত করতে ঘূর্ণিঝড় বিষয়ক গণসচেতনতামূলক মাঠ মহড়া অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫ নভেম্বর) বিকাল সাড়ে ৩টায় উপজেলার বড়দল আফতাব উদ্দীন কলেজিয়েট স্কুল মাঠে এ মহড়া অনুষ্ঠিত হয়।
দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা কর্মসূচি (ব্র্যাক) ও ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি (সিপিপি) এর আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শ্যামানন্দ কুন্ডু। স্বাগত বক্তব্য রাখেন, ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি (সিপিপি) প্রধান কার্যালয়, ঢাকার উপপরিচালক (প্রশাসন) সরাফাত হোসেন খান। বিশেষ অতিথি ছিলেন, উপ পরিচালক সিপিপি আলমগীর হোসেন, সিনিঃ সহকারী পরিচালক মুনসী নূর মোহাম্মদ, পিআইও আমিরুল ইসলাম, ব্র্যাকের রিজওনাল ম্যানেজার ময়নুল ইসলাম, বড়দল ইউপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান আফজাল হোসেন, বড়দল কলেঃ স্কুলের ভারপ্রাপ্ত অধ্যক্ষ বাবলুর রহমান, প্রধান শিক্ষক বলাই কৃষ্ণ মন্ডল, অবঃ অধ্যক্ষ আলহাজ্ব মোহাম্মদ আলী, উপজেলা বিএনপি সাবেক যুগ্ম আহবায়ক আজহারুল ইসলাম মন্টু, জামায়াতের ইউনিয়ন আমীর মাওঃ ওয়াজেদ আলী, শরিফুল ইসলাম শরিফ, আরিফুল ইসলাম বকুল, সেকেন্দার আলী, আঙ্গুর হোসেন, ফায়ার স্টেশনের স্টেশন ম্যানেজার মিজানুর রহমান, ব্র্যাকের এরিয়া ম্যানেজার সুব্রত কুমার হালদার ও বাকী বিল্লাহ।
সিনিঃ সহকারী পরিচালক (সিপিপি) মুনশী নূর মোহাম্মদের মাঠ পরিচালনায় একঝাঁক শিল্পী, কলা কৌশলী মহড়ায় ঘূর্ণিঝড়ের আগাম সতর্কবার্তা প্রচার, মানুষকে নিরাপদ আশ্রয়কেন্দ্রে সরিয়ে নেওয়া, উদ্ধার কার্যক্রম পরিচালনা, আহতদের প্রাথমিক চিকিৎসা প্রদান এবং দুর্যোগ-পরবর্তী জরুরি করণীয় সম্পর্কে বাস্তবভিত্তিক প্রদর্শনী তুলে ধরেন। এ সময় সংশ্লিষ্ট কর্মকর্তা, সিপিপির স্বেচ্ছাসেবক, স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। মহড়ার মাধ্যমে ঘূর্ণিঝড়প্রবণ উপকূলীয় এলাকার মানুষের মধ্যে দুর্যোগ মোকাবিলার প্রস্তুতি, সচেতনতা ও স্বেচ্ছাসেবামূলক কার্যক্রমে অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরা হয়। সবশেষে মহড়ায় অংশগ্রহনকারীদের পুরস্কৃত করা হয়।
Tag
আরও খবর