বিয়ে, নারী কেলেঙ্কারি ও চাঁদাবাজির অভিযোগে বিতর্কিত ভূঁইফোড় সাংবাদিক জামাল উদ্দিন স্বপন নাঙ্গলকোটে ইনজেকশন দেওয়ার কয়েক ঘণ্টা পর রোগীর মৃত্যু, ভুল চিকিৎসার অভিযোগ রাজধানীসহ বিভিন্ন জেলায় ১০৯ প্লাটুন বিজিবি মোতায়েন রোদের দেখা মিললেও টানা তিন দিন ধরে ১৫ ডিগ্রির নিচে পঞ্চগড়ের তাপমাত্রা দ্রব্যমূল্যের এই বাজারে সংসার চালানোর পরিকল্পনা আর সঞ্চয়ের অভ্যাস নাঙ্গলকোটের ভুলুয়াপাড়ায় নাইট চাইনিজ বার গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের প্রথম রাউন্ডের সমাপনী ম্যাচ অনুষ্ঠিত শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণায় সরকার কোনো চাপে নেই: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশসহ ১৪ দেশের পণ্যে নতুন শুল্ক প্রস্তাব যুক্তরাষ্ট্রের শেখ হাসিনার প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখছে ভারত: জয়সওয়াল নারীর অধিকার ও নিরাপত্তায় নোয়াখালীতে প্রতিরোধ যাত্রা দিনাজপুরে দূর্বৃত্তদের হামলায় বিশিষ্ট ব্যবসায়ী বাস মালিক সমিতির নেতা নূর ইসলাম মেডিক্যালে আশাশুনিতে ঘূর্ণিঝড় বিষয়ক গণসচেতনতামূলক মাঠ মহড়া অনুষ্ঠিত আদমদীঘিতে সেচ পাম্পের তিন ট্রান্সফরমারের যন্ত্রাংশ চুরি কুলিয়ারচরে ঝটিকা মিছিল ও বিস্ফোরণ মামলায় আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার মিরসরাইয়ে জামেয়া তা'লীমুননিছা মহিলা মাদ্রাসা ও মা ছকিনা হেফজখানায় খতমে মেশকাত, জালালাইন ও দোয়া মাহফিল কচুয়ায় বিদেশি পিস্তল ও দুই রাউন্ড গুলিসহ চাচা-ভাতিজা গ্রেফতার ঐতিহাসিক স্থাপনা ভেঙে পানি সরবরাহ ব্যবস্থা ও জলাধার নির্মাণ ময়মনসিংহের অনেকেই চায় না শ্রীমঙ্গলে শিক্ষার্থীদের মাঝে দ্বীনি শিক্ষা ছড়িয়ে দিলেন শায়খ আতিক উল্লাহ, বিতরণ করলেন বই হাতিয়াতে শিয়ালের হামলায় মারা গেল বিজলী শেরপুরে কারিতাসের আয়োজনে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস পালিত

নাঙ্গলকোটের ভুলুয়াপাড়ায় নাইট চাইনিজ বার গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের প্রথম রাউন্ডের সমাপনী ম্যাচ অনুষ্ঠিত

কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার ভুলুয়াপাড়ায় মরহুম মেলায়ার হোসেন মেম্বারের স্মৃতি স্মরণে নাইট চাইনিজ বার গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর প্রথম রাউন্ডের সমাপনী ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) রাত ৮টায় ভুলুয়াপাড়া বাংলা বাজার সংলগ্ন মাঠে ভুলুয়াপাড়া ইয়াং স্টার ক্লাবের উদ্যোগে এ খেলা অনুষ্ঠিত হয়। রাতের আলোকসজ্জায় মাঠজুড়ে দর্শকদের উপস্থিতিতে খেলাকে ঘিরে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

সমাপনী ম্যাচে চিতোষি বন্ধু মহল একাদশ ও চেহরিয়া ক্রীড়া একাদশ মুখোমুখি হয়। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় চিতোষি বন্ধু মহল একাদশ ৩–১ গোলে চেহরিয়া ক্রীড়া একাদশকে পরাজিত করে বিজয় অর্জন করে।

খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৯নং ওয়ার্ড (ভুলুয়াপাড়া-কনকুইজ) সম্ভাব্য মেম্বার পদপ্রার্থী ও মক্রবপুর ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোশাররফ হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মক্রবপুর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম ও সালাউদ্দিন নিশান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লাকসাম উপজেলা কৃষি কর্মকর্তা নাজিম উদ্দিন।

স্থানীয় যুবসমাজের উদ্যোগে আয়োজিত এ ফুটবল টুর্নামেন্ট এলাকার ক্রীড়াঙ্গনে প্রাণচাঞ্চল্য সৃষ্টি করেছে। মরহুম মেলায়ার হোসেন মেম্বারের স্মৃতিকে স্মরণীয় করে রাখতে এ আয়োজনের পাশাপাশি যুবসমাজকে খেলাধুলার প্রতি উৎসাহিত করা এবং সামাজিক সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ জোরদারে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Tag
আরও খবর