উলিপুরে মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত পীরগাছায় নিরাপদ গোশত উৎপাদনে ব্যবসায়ীদের সচেতন করল প্রাণিসম্পদ দপ্তর বিরোধপূর্ণ জমি নিয়ে আদালতের দ্বারস্থ, শান্তিপূর্ণ সমাধানের আহ্বান গলাচিপায় ১০ পিস ইয়াবাসহ গ্রেফতার ১ ১০ বছরের সঞ্চয় জর্দার কৌটায় নষ্ট, নিঃস্ব মনোয়ারার আকুতি পাংশায় পাইপগান ও কার্তুজসহ দুই সন্ত্রাসী গ্রেপ্তার তীব্র স্রোতে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল ব্যাহত, দুই পাড়ে যানবাহনের দীর্ঘ সারি শেরপুরের ঝিনাইগাতীতে বাফার গোডাউন পরিদর্শন করলেন জেলা প্রশাসক যশোরে কেমিক্যাল ও ভুট্টার গুঁড়া দিয়ে বানানো হচ্ছিল সয়াবিন বড়ি, জরিমানা ১ লাখ শ্যামনগর হাসপাতালে চল্লিশ দিনে ডেঙ্গু রোগী ভর্তি পঁচিশ জন ‎মোংলা-ঢাকা রুটে নতুন আন্তঃনগর ট্রেন চালুর সিদ্ধান্ত: উপকূলীয় যাতায়াত ব্যবস্থার নতুন দিগন্ত শিক্ষা ব্যবস্থাকে দীপু মনি ধ্বংস করে দিয়েছে, তার ফাঁসি হওশা উচিত, বুলু আক্কেলপুরে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা *চকরিয়া সরকারি কলেজের যাত্রী ছাউনির পিছন থেকে দেশীয় একনলা বন্দুক উদ্ধার করেছে র‌্যাব-১৫* *টেকনাফের শাপলাপুরে র‌্যাবের অভিযানে নিখোঁজের দুদিন পর দুই ভিকটিম উদ্ধার* বহুলী ইউনিয়নেকে স্মার্ট ও মডেল ইউনিয়ন গড়ার অঙ্গীকার এস এম রঞ্জুর, উচ্ছ্বসিত এলাকাবাসী জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হিসেবে শপথ নিলেন খলিলুর রহমান বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ১০০ ডলার ছুঁইছুঁই বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ১০০ ডলার ছুঁইছুঁই কেরানিহাটে বিরোধ মীমাংসার বৈঠকেই রক্তপাত, ছুরিকাঘাতে প্রাণ গেল তরুণ হামিমের

নোয়াখালী সদরে অভিযান চালিয়ে চোর সহ ৭ অটোরিকশা জব্দ


নোয়াখালী সদর উপজেলার এওজবালিয়া ইউনিয়নের চর শুল্যকিয়া গ্রামে অভিযান চালিয়ে আবদুল কাদের জিল্লাল নামে এক যুবককে আটক করেছে পুলিশ। পরে তার তথ্যের ভিত্তিতে পার্শ্ববর্তী লক্ষ্মীপুর জেলার রামগতি থানার চৌধুরীর হাট এলাকা থেকে ৭টি অটোরিকশা জব্দ করা হয়।

বুধবার (২২ ফেব্রুয়ারী ) দুপুরে আটককৃত আসামিকে বিচারিক আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে। এরআগে মঙ্গলবার দিবাগত রাত থেকে বুধবার সকাল পর্যন্ত সুধারাম মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) সুধন চন্দ্র দাসের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। আটকৃত আবদুল কাদের জিল্লাল সদর উপজেলার এওজবালিয়া ইউনিয়নের দক্ষিণ শুল্যকিয়া গ্রামের মৃত মোস্তফা মিয়ার ছেলে।


পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে প্রথমে সদর উপজেলার চর শুল্যকিয়ায় অভিযান চালায়। এ সময় হানিফ রোড-নুর পাটোয়ারীরহাট সড়কে আবদুল কাদের জিল্লালকে আটক করে। এ সময় তার কাছ থেকে একটি চোরাই ব্যাটারিচালিত অটোরিকশা আটক করা হয়। পরে তাকে জিজ্ঞাসাবাদ করলে সে জানায় তার সঙ্গে আরো বেশ কয়েকজন জড়িত রয়েছে। তারা নোয়াখালী জেলার বিভিন্ন স্থান থেকে অটোরিকশা চুরি করে তা ফেনী ও লক্ষ্মীপুরে বিক্রি করে। তার ভিত্তিতে বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত পাশ্ববর্তী লক্ষ্মীপুর জেলার রামগতী উপজেলার চৌধুরীর হাটের দক্ষিণে চর আফজল এলাকায় অভিযান চালানো হয়। সেখানে তাহের মার্কেটে নাজিম উদ্দিন গুজাইয়ার একটি ভাড়া গোডাউন থেকে আরো ৬টি অটোরিকশা উদ্ধার করা হয়।

সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম ৭টি ব্যাটারিচালিত অটোরিকশা উদ্ধার ও একজনকে আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃত আসামির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। তার দেওয়া তথ্য অনুযায়ী বিভিন্ন স্থানে অভিযান অব্যাহত রয়েছে।

আরও খবর