হরমুজে মাইনের আঘাতে ২০ লাখ ব্যারেল তেলসহ ডুবল সুপারট্যাংকার সরকারি খরচে ১ হাজার জুলাই যোদ্ধাকে মালয়েশিয়ায় পাঠানো হবে: প্রবাসীকল্যাণ মন্ত্রী ১৪ দিনে এল ২০ হাজার কোটি টাকার বেশি রেমিট্যান্স কুড়িগ্রামের নাগেশ্বরীতে বানিয়াপড়া ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত জাবিপ্রবিতে ফ্যাসিবাদী অপশক্তি ও নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে শিক্ষকদের প্রতিবাদ সমাবেশ মাদক, ইভটিজ ও বাল্যবিবাহ বিরোধী বার্তা নিয়ে শ্যামনগর আশালতা বিদ্যালয়ে অফিসার ইনচার্জ সাংবাদিকদের ‘জেলে ঢুকিয়ে দেওয়ার’ হুমকি দেওয়া সেই ভূমি নায়েবকে শোকজ আশাশুনিতে জলবায়ু ন্যায়বিচার এবং অধিকার সুরক্ষার দাবীতে মানববন্ধন ইসলামপুরের জিয়া খালের মাটি বিক্রি করছে প্রভাবশালী চক্র শেরপুরে জেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির নভেম্বর মাসের সভা অনুষ্ঠিত পীরগাছায় আসন্ন এসএসসি ও দাখিল পরীক্ষার্থী ব্যাচ-২০২৭ এর ওরিয়েন্টেশন ক্লাস ফেব্রুয়ারির মধ্যে আইএমএফের নতুন কর্মসূচিতে যাচ্ছে বাংলাদেশ: অর্থমন্ত্রী পীরগাছায় ৫০-৬০ বছরের পুরোনো রাস্তা বন্ধের অভিযোগ, দুর্ভোগে ৩৫-৪০ পরিবার মাদকসেবীদের ধরতে গিয়ে চাঁদাবাজির অভিযোগে আটক সাংবাদিক ও পেজ অ্যাডমিনসহ চারজন বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের শঙ্কা, ৪ সমুদ্রবন্দরে দূরবর্তী সতর্কতা সংকেত কুতুবদিয়া নামকরণের ইতিহাস বর্ণাঢ্য আয়োজনে উইন্ডো একাডেমির ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী ও এক্সিলেন্স অ্যাওয়ার্ড সম্পন্ন সৌদি আরবের রিয়াদে ব্যালিস্টিক মিসাইল ছুড়ল হুথিরা লোহাগাড়ায় কৃষিজমির মাটি কাটা ও অবৈধ ইটভাটা বন্ধের দাবিতে মানববন্ধন উলিপুরে অগ্নিকাণ্ডে ঘরবাড়ি সহ বিপুল পরিমাণ সম্পদের ক্ষতি

সরকারি খরচে ১ হাজার জুলাই যোদ্ধাকে মালয়েশিয়ায় পাঠানো হবে: প্রবাসীকল্যাণ মন্ত্রী

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 15-11-2026 10:01:50 pm

এক হাজার জুলাই যোদ্ধাকে সরকারি খরচে মালয়েশিয়ায় কর্মসংস্থানের জন্য পাঠানো হবে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।


রোববার (১৫ নভেম্বর) সন্ধ্যায় জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে এ তথ্য জানান মন্ত্রী।


প্রবাসী কল্যাণমন্ত্রী জানান, বর্তমান পরিকল্পনা অনুযায়ী এ বছর বাংলাদেশ থেকে ১০ হাজার কর্মী মালয়েশিয়ায় যাবেন। তাদের মধ্যে ১ হাজার জন জুলাই যোদ্ধা থাকবেন।


তিনি আরও জানান, চলতি মাসের শেষ দিকেই মালয়েশিয়ায় শ্রমিক পাঠানো শুরু হবে। দেশটিতে যেতে কর্মীদের স্বাস্থ্য পরীক্ষার জন্য আগামীকাল সোমবার মেডিকেল সেন্টারের তালিকা প্রকাশ করা হবে। সাধারণ কর্মীদের জন্য সরকার নির্ধারিত অভিবাসন ব্যয় ধরা হয়েছে ১ লাখ ৫৪ হাজার টাকা। আর নির্বাচিত এক হাজার জুলাই যোদ্ধাকে সরকারি খরচে দেশটিতে কর্মসংস্থানের জন্য পাঠানো হবে।


উল্লেখ্য, দীর্ঘদিন বন্ধ থাকার পর আবারও খুলতে যাচ্ছে মালয়েশিয়ার শ্রমবাজার। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, প্রাথমিকভাবে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) মাধ্যমে এই ১০ হাজার কর্মী পাঠানো হবে। এরপর ধাপে ধাপে বেসরকারি রিক্রুটিং এজেন্সিগুলোর মাধ্যমে কর্মী পাঠানোর সুযোগ দেয়া হবে।


সরকার নির্ধারিত ১ লাখ ৫৪ হাজার টাকার বেশি অভিবাসন ব্যয় না নিতে এবং কোনো ধরনের প্রতারণা বা সিন্ডিকেট না করতে এরইমধ্যে রিক্রুটিং এজেন্সিগুলোকে কঠোর সতর্কবার্তা দিয়েছে মন্ত্রণালয়।

আরও খবর



deshchitro-6af9601aa6e2d-151126013242.webp
কুতুবদিয়া নামকরণের ইতিহাস

১৬ ঘন্টা ৪০ মিনিট আগে