হরমুজে মাইনের আঘাতে ২০ লাখ ব্যারেল তেলসহ ডুবল সুপারট্যাংকার সরকারি খরচে ১ হাজার জুলাই যোদ্ধাকে মালয়েশিয়ায় পাঠানো হবে: প্রবাসীকল্যাণ মন্ত্রী ১৪ দিনে এল ২০ হাজার কোটি টাকার বেশি রেমিট্যান্স কুড়িগ্রামের নাগেশ্বরীতে বানিয়াপড়া ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত জাবিপ্রবিতে ফ্যাসিবাদী অপশক্তি ও নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে শিক্ষকদের প্রতিবাদ সমাবেশ মাদক, ইভটিজ ও বাল্যবিবাহ বিরোধী বার্তা নিয়ে শ্যামনগর আশালতা বিদ্যালয়ে অফিসার ইনচার্জ সাংবাদিকদের ‘জেলে ঢুকিয়ে দেওয়ার’ হুমকি দেওয়া সেই ভূমি নায়েবকে শোকজ আশাশুনিতে জলবায়ু ন্যায়বিচার এবং অধিকার সুরক্ষার দাবীতে মানববন্ধন ইসলামপুরের জিয়া খালের মাটি বিক্রি করছে প্রভাবশালী চক্র শেরপুরে জেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির নভেম্বর মাসের সভা অনুষ্ঠিত পীরগাছায় আসন্ন এসএসসি ও দাখিল পরীক্ষার্থী ব্যাচ-২০২৭ এর ওরিয়েন্টেশন ক্লাস ফেব্রুয়ারির মধ্যে আইএমএফের নতুন কর্মসূচিতে যাচ্ছে বাংলাদেশ: অর্থমন্ত্রী পীরগাছায় ৫০-৬০ বছরের পুরোনো রাস্তা বন্ধের অভিযোগ, দুর্ভোগে ৩৫-৪০ পরিবার মাদকসেবীদের ধরতে গিয়ে চাঁদাবাজির অভিযোগে আটক সাংবাদিক ও পেজ অ্যাডমিনসহ চারজন বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের শঙ্কা, ৪ সমুদ্রবন্দরে দূরবর্তী সতর্কতা সংকেত কুতুবদিয়া নামকরণের ইতিহাস বর্ণাঢ্য আয়োজনে উইন্ডো একাডেমির ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী ও এক্সিলেন্স অ্যাওয়ার্ড সম্পন্ন সৌদি আরবের রিয়াদে ব্যালিস্টিক মিসাইল ছুড়ল হুথিরা লোহাগাড়ায় কৃষিজমির মাটি কাটা ও অবৈধ ইটভাটা বন্ধের দাবিতে মানববন্ধন উলিপুরে অগ্নিকাণ্ডে ঘরবাড়ি সহ বিপুল পরিমাণ সম্পদের ক্ষতি

কুতুবদিয়া নামকরণের ইতিহাস

কুতুবউদ্দিনের দিয়া থেকে কুতুবদিয়া। 

কক্সবাজার জেলার অন্তর্গত ঐতিহাসিক দ্বীপ উপজেলা কুতুবদিয়ার নামকরণ হয়েছে পঞ্চদশ শতাব্দীতে আগত আধ্যাত্মিক সাধক হযরত কুতুবুদ্দীন (অথবা শাহ কুতুব আউলিয়া)-এর নামানুসারে।

নামকরণের পেছনের ইতিহাস: হযরত কুতুবুদ্দীনের আগমন: পঞ্চদশ শতাব্দীর শেষভাগে হযরত কুতুবুদ্দীন নামক একজন কামেল ও সুফি সাধক তাঁর কিছু সঙ্গীসহ (যেমন আলী আকবর, আলী ফকির প্রমুখ) এই দ্বীপে আস্তানা গড়েন এবং ইসলাম প্রচার শুরু করেন। কুতুবুদ্দীনের দিয়া: তাঁর নাম এবং তৎকালীন স্থানীয় ভাষায় দ্বীপ বা চর বোঝাতে ‘দিয়া’ শব্দটির যোগে অঞ্চলটি মানুষের কাছে ‘কুতুবুদ্দীনের দিয়া’ হিসেবে পরিচিতি লাভ করে। কালক্রমে মানুষের মুখে পরিবর্তিত হয়ে ‘কুতুবদিয়া।

বঙ্গোপসাগরের বুক চিরে জেগে উঠা প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি কুতুবদিয়া দ্বীপ শতাব্দী পুরনো ঐতিহাসিক বাতিঘরের জন্য বিখ্যাত; সেটা আমরা কমবেশি সবাই জানি। দূরসমূদ্রের জাহাজের নাবিকদের পথ দেখানোর উদ্দেশ্যে ব্রিটিশ শাসনামলে দেশের প্রথম বাতিঘরটি নির্মিত হয়।

 এটি দ্বীপ উপজেলা যা কুতুবদিয়া চ্যানেল দ্বারা মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন। কর্ণফুলী নদীর মোহনা থেকে ৪০ কিলোমিটার দক্ষিণে বঙ্গোপসাগরের কোলে কুতুবদিয়া দ্বীপের অবস্থান। উপজেলা পরিসংখ্যান অফিসের হিসাবমতে, পুরো দ্বীপের আয়তন প্রায় ২১৫.৮ বর্গকিলোমিটার; যার ৯৩ বর্গকিলোমিটার পানির উপরিভাগে দেখা যায়। অর্থাৎ ২৯ কিলোমিটার দীর্ঘ ও ৩.২ কিলোমিটার প্রস্থ। এর পূর্বে কুতুবদিয়া চ্যানেল ও বাঁশখালী, পেকুয়া এবং মহেশখালী উপজেলা এবং অপর তিন দিকে বঙ্গোপসাগর দ্বারা বেষ্টিত এই দ্বীপটি প্রাকৃতিক খনিজ সম্পদে ভরপুর। শতাব্দীকাল (১৯১৭ সালে) পূর্বে থানায় এবং ১৯৮৩ সালে উপজেলায় রূপান্তরিত হয় কুতুবদিয়া দ্বীপ। কুতুবদিয়া মূলত লবণ ও মৎস্য শিল্পের জন্য প্রসিদ্ধ। কুতুবদিয়ার শুঁটকি সারা বাংলাদেশ বিখ্যাত।

সংক্ষিপ্ত ইতিহাসঃ দীর্ঘদিন ধরে কুতুবদিয়া দ্বীপের গঠন প্রক্রিয়া শুরু হলেও এ দ্বীপ সমুদ্র বক্ষ থেকে জেগে উঠে চতুর্দশ শতাব্দীর শেষের দিকে। ধারণা করা হয়, পঞ্চদশ শতাব্দীর শেষের দিকে এ দ্বীপে মানুষের পাদচারণা। “হযরত কুতুবুদ্দীন” নামে এক কামেল ব্যক্তি আলী আকবর, আলী ফকির, এক হাতিয়া সহ কিছু সঙ্গী নিয়ে মগ পর্তুগীজ বিতাড়িত করে এ দ্বীপে আস্তানা স্থাপন করেন। অন্যদিকে আরাকান থেকে পলায়ন রত মুসলমানেরা চট্টগ্রামের আশেপাশের অঞ্চল থেকে ভাগ্যান্বেষণে উক্ত দ্বীপে আসতে থাকে। জরিপ করে দেখা যায়, আনোয়ারা, বাঁশখালী, সাতকানিয়া, পটিয়া, চকরিয়া অঞ্চল থেকে অধিকাংশ আদিপুরুষের আগমন। নির্যাতিত মুসলমানেরা কুতুবুদ্দীনের প্রতি শ্রদ্ধান্তরে কুতুবুদ্দীনের নামানুসারে এ দ্বীপের নামকরণ করেন “কুতুবুদ্দীনের দিয়া”, পরবর্তীতে ইহা ‘কুতুবদিয়া’ নামে স্বীকৃতি লাভ করে। দ্বীপকে স্থানীয়ভাবে ‘দিয়া’ বা ‘ডিয়া’ বলা হয়। পরবর্তীতে বিভিন্ন এলাকা থেকে লোকজন এসে এই দ্বীপে বসবাস শুরু করে। বর্তমানে  এই দ্বীপের বয়স ৬০০ বছর পেরিয়ে গেছে। এই দ্বীপের আয়তন প্রায় ৩ ভাগের ২ ভাগ কমে গেছে এবং এখনও সাগরের ঢেউ এর প্রভাবে ভেঙ্গে যাচ্ছে  সৌন্দর্যের লীলাভূমি সাগর-কন্যা কুতুবদিয়া দ্বীপ।

Tag
আরও খবর



deshchitro-6af9601aa6e2d-151126013242.webp
কুতুবদিয়া নামকরণের ইতিহাস

১৬ ঘন্টা ৪০ মিনিট আগে