হরমুজে মাইনের আঘাতে ২০ লাখ ব্যারেল তেলসহ ডুবল সুপারট্যাংকার সরকারি খরচে ১ হাজার জুলাই যোদ্ধাকে মালয়েশিয়ায় পাঠানো হবে: প্রবাসীকল্যাণ মন্ত্রী ১৪ দিনে এল ২০ হাজার কোটি টাকার বেশি রেমিট্যান্স কুড়িগ্রামের নাগেশ্বরীতে বানিয়াপড়া ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত জাবিপ্রবিতে ফ্যাসিবাদী অপশক্তি ও নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে শিক্ষকদের প্রতিবাদ সমাবেশ মাদক, ইভটিজ ও বাল্যবিবাহ বিরোধী বার্তা নিয়ে শ্যামনগর আশালতা বিদ্যালয়ে অফিসার ইনচার্জ সাংবাদিকদের ‘জেলে ঢুকিয়ে দেওয়ার’ হুমকি দেওয়া সেই ভূমি নায়েবকে শোকজ আশাশুনিতে জলবায়ু ন্যায়বিচার এবং অধিকার সুরক্ষার দাবীতে মানববন্ধন ইসলামপুরের জিয়া খালের মাটি বিক্রি করছে প্রভাবশালী চক্র শেরপুরে জেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির নভেম্বর মাসের সভা অনুষ্ঠিত পীরগাছায় আসন্ন এসএসসি ও দাখিল পরীক্ষার্থী ব্যাচ-২০২৭ এর ওরিয়েন্টেশন ক্লাস ফেব্রুয়ারির মধ্যে আইএমএফের নতুন কর্মসূচিতে যাচ্ছে বাংলাদেশ: অর্থমন্ত্রী পীরগাছায় ৫০-৬০ বছরের পুরোনো রাস্তা বন্ধের অভিযোগ, দুর্ভোগে ৩৫-৪০ পরিবার মাদকসেবীদের ধরতে গিয়ে চাঁদাবাজির অভিযোগে আটক সাংবাদিক ও পেজ অ্যাডমিনসহ চারজন বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের শঙ্কা, ৪ সমুদ্রবন্দরে দূরবর্তী সতর্কতা সংকেত কুতুবদিয়া নামকরণের ইতিহাস বর্ণাঢ্য আয়োজনে উইন্ডো একাডেমির ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী ও এক্সিলেন্স অ্যাওয়ার্ড সম্পন্ন সৌদি আরবের রিয়াদে ব্যালিস্টিক মিসাইল ছুড়ল হুথিরা লোহাগাড়ায় কৃষিজমির মাটি কাটা ও অবৈধ ইটভাটা বন্ধের দাবিতে মানববন্ধন উলিপুরে অগ্নিকাণ্ডে ঘরবাড়ি সহ বিপুল পরিমাণ সম্পদের ক্ষতি

মাদকসেবীদের ধরতে গিয়ে চাঁদাবাজির অভিযোগে আটক সাংবাদিক ও পেজ অ্যাডমিনসহ চারজন


টাঙ্গাইলের সখীপুরে মাদকসেবীদের ধরতে গিয়ে উল্টো চাঁদাবাজির অভিযোগে আটক হয়েছেন তিন সংবাদকর্মী ও তাঁদের এক সহযোগী। শুক্রবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার দাড়িয়াপুর ইউনিয়নের দেওবাড়ি চাকলাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। পরে রাত ১১টার দিকে স্থানীয় লোকজন তাঁদের সখীপুর থানা পুলিশের কাছে সোপর্দ করেন।

আটক ব্যক্তিরা হলেন দৈনিক মানবকণ্ঠের সখীপুর প্রতিনিধি মোর্শেদ খান (৩০), ‘সখীপুর বার্তা’ ফেসবুক পেজের অ্যাডমিন শেখ মনির (৪০), এনটিভি অনলাইনের প্রতিনিধি এ আর সুজন (২৮) এবং তাঁর সহযোগী তানিম (২২)।


স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, ওই এলাকায় বেশ কয়েকজন ব্যক্তি দীর্ঘদিন ধরে নিয়মিত মাদক সেবন করে আসছিলেন। বিষয়টি জানতে পেরে সংবাদকর্মীরা ঘটনাস্থলে গিয়ে কয়েকজনকে মাদক সেবনের সময় আটক করেন বলে দাবি করা হয়েছে। এ সময় তাঁরা সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছে ঘটনার বিষয়ে তথ্য সংগ্রহ ও জিজ্ঞাসাবাদ করছিলেন।

তবে একপর্যায়ে পরিস্থিতি পাল্টে যায়। স্থানীয় লোকজনের একাংশ মাদকসেবীদের পক্ষ নিয়ে সংবাদকর্মীদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ তোলেন। পরে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হলে স্থানীয়রা তাঁদের আটক করে পুলিশে সোপর্দ করেন।

এ ঘটনায় স্থানীয় সাংবাদিকদের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে। তাঁদের দাবি, পেশাগত দায়িত্ব পালনের সময় কী ঘটেছিল, তা নিরপেক্ষভাবে তদন্ত করে প্রকৃত ঘটনা উদ্‌ঘাটন করতে হবে। একই সঙ্গে সাংবাদিকদের বিরুদ্ধে আনা চাঁদাবাজির অভিযোগের সত্যতাও যাচাই করার দাবি জানিয়েছেন তাঁরা।

আরও খবর