হরমুজে মাইনের আঘাতে ২০ লাখ ব্যারেল তেলসহ ডুবল সুপারট্যাংকার সরকারি খরচে ১ হাজার জুলাই যোদ্ধাকে মালয়েশিয়ায় পাঠানো হবে: প্রবাসীকল্যাণ মন্ত্রী ১৪ দিনে এল ২০ হাজার কোটি টাকার বেশি রেমিট্যান্স কুড়িগ্রামের নাগেশ্বরীতে বানিয়াপড়া ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত জাবিপ্রবিতে ফ্যাসিবাদী অপশক্তি ও নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে শিক্ষকদের প্রতিবাদ সমাবেশ মাদক, ইভটিজ ও বাল্যবিবাহ বিরোধী বার্তা নিয়ে শ্যামনগর আশালতা বিদ্যালয়ে অফিসার ইনচার্জ সাংবাদিকদের ‘জেলে ঢুকিয়ে দেওয়ার’ হুমকি দেওয়া সেই ভূমি নায়েবকে শোকজ আশাশুনিতে জলবায়ু ন্যায়বিচার এবং অধিকার সুরক্ষার দাবীতে মানববন্ধন ইসলামপুরের জিয়া খালের মাটি বিক্রি করছে প্রভাবশালী চক্র শেরপুরে জেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির নভেম্বর মাসের সভা অনুষ্ঠিত পীরগাছায় আসন্ন এসএসসি ও দাখিল পরীক্ষার্থী ব্যাচ-২০২৭ এর ওরিয়েন্টেশন ক্লাস ফেব্রুয়ারির মধ্যে আইএমএফের নতুন কর্মসূচিতে যাচ্ছে বাংলাদেশ: অর্থমন্ত্রী পীরগাছায় ৫০-৬০ বছরের পুরোনো রাস্তা বন্ধের অভিযোগ, দুর্ভোগে ৩৫-৪০ পরিবার মাদকসেবীদের ধরতে গিয়ে চাঁদাবাজির অভিযোগে আটক সাংবাদিক ও পেজ অ্যাডমিনসহ চারজন বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের শঙ্কা, ৪ সমুদ্রবন্দরে দূরবর্তী সতর্কতা সংকেত কুতুবদিয়া নামকরণের ইতিহাস বর্ণাঢ্য আয়োজনে উইন্ডো একাডেমির ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী ও এক্সিলেন্স অ্যাওয়ার্ড সম্পন্ন সৌদি আরবের রিয়াদে ব্যালিস্টিক মিসাইল ছুড়ল হুথিরা লোহাগাড়ায় কৃষিজমির মাটি কাটা ও অবৈধ ইটভাটা বন্ধের দাবিতে মানববন্ধন উলিপুরে অগ্নিকাণ্ডে ঘরবাড়ি সহ বিপুল পরিমাণ সম্পদের ক্ষতি

ইসলামপুরের জিয়া খালের মাটি বিক্রি করছে প্রভাবশালী চক্র


জামালপুরের ইসলামপুরে জিয়া খালের মাটি কেটে বিক্রির ঘটনা ঘটেছে। 


স্থানীয়দের অভিযোগ, একটি প্রভাবশালী মহল দীর্ঘদিন ধরে প্রকাশ্যে এবং রাতের আঁধারে ভেকু মেশিনে (মাটি কাটা যন্ত্র) দিয়ে মাহিন্দ্র গাড়ি ব্যবহার করে খালের মাটি অন্যত্র বিক্রি করে যাচ্ছে। ফলে সরকারের অগ্রাধিকারের ভিত্তিতে কোটি টাকা ব্যয়ে খনন করা খাল একদিকে ভেঙে পড়ছে। অপরদিকে, সৌন্দর্য হারাচ্ছে। খালের পাড় দিয়ে চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়েছে।


উপজেলা প্রকল্প কর্মকর্তার (পিআইও) কার্যালয় 

সূত্রে জানা গেছে, ২০২৫-২৬ অর্থ বছরে উপজেলার গাইবান্ধা ইউনিয়নের কাটাখালী খাল (জিয়া খাল) পুনঃখননের উদ্যোগ নেয় সরকার। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের বাস্তবায়নে ইউনিয়নের ফুলকারচর গ্রাম থেকে শুরু হয়ে কড়ইতলা, আইড়মারী এবং চিনারচর নামাপাড়া এলাকায় দশআনী নদী পর্যন্ত খালটির দীর্ঘ ৮ কিলোমিটার খনন করা হয়। এতে দুই কোটি ৬ লাখ টাকা বরাদ্দ আসে। এরমধ্যে পঞ্চাশ শতাংশ অর্থ ব্যযে ভেকু মেশিনে খাল খনন করার কথা ছিলো। বাকি পঞ্চাশ শতাংশ অর্থ ব্যয় করার কথা খনন কাজের শ্রমিকদের মজুরি বাবদ। গত ১৬ মার্চ জিয়া খাল খনন কাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন জামালপুর-১ (বকশীগঞ্জ-দেওয়ানগঞ্জ) আসনের সংসদ সদস্য, তৎকালীন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী (বর্তমানে মন্ত্রী) এম. রশিদুজ্জামান মিল্লাত। এরপর ২৮ মার্চ ৩০ জন শ্রমিক দিয়ে আনুষ্ঠানিকভাবে খাল খননের কাজ শুরু করা হয়। শ্রমিক ছাড়াও ঘণ্টায় প্রতিটি ভেকু মেশিনের চুক্তিভিত্তিক ব্যয় ধরা হয়েছে ২২০০ শত টাকা। গত ৩০ জুন কাজের মেয়াদ শেষ হয়েছে। খাল খনন প্রকল্পের ৯৮ লাখ টাকা সরকারের কোষাগারে ফেরত দেওয়া হয়েছে।

নকশা অনুযায়ী খালের দুই পাশজুড়ে পাঁচ ফুট প্রস্থে পাড় নির্মাণ করার কথা। খালের উপরিভাগ অংশে একপাশের পাড় থেকে অপর পাশের পাড় গড়ে ৫২ ফুট প্রস্থ নির্মাণের কথা। পাড় থেকে খাল ১৫ ফিট গভীর এবং খালের তলদেশের প্রস্থ থাকার কথা ১৫ ফুট। খালের ভেতরের অংশের পাড় থেকে দেড় ফুট থাকার কথা সুলুপ। 


খাল খনন কাজের তদারকি করেন তৎকালীন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমুল হুসাইন এবং অতিরিক্ত দায়িত্বে থাকা পার্শ্ববর্তী বকশীগঞ্জ পিআইও মো. হাবীবুর রহমান সুমন। 


ওই সময় অভিযোগ উঠে, নকশা অনুযায়ী খাল খনন করা হয়নি। খনন যন্ত্র ব্যবহারকারীরা প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে বিক্রির উদ্দেশ্যে খালের পাড়ে অতিরিক্ত মাটে কেটে রাখে। জনসাধারণের পারাপারে দীর্ঘ ৮ কিলোমিটার খালে কোথায় কোনো সাঁকো নির্মাণ করা হয়নি। অথচ সঠিকভাবে কাজ না করে রহস্যজনক কারণে বরাদ্দের প্রায় অর্ধেক টাকা সরকারের কোষাগারে ফেরত দেওয়া হয়েছে। সম্প্রতি উপজেলা আইনশৃঙ্খলা বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে জামালপুর-২ ইসলামপুর আসনের সংসদ সদস্য ও পানিসম্পদ মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির সদস্য সুলতান মাহমুদ বাবু বলেন, 'সরকারের কোষাগারে প্রকল্পের বরাদ্দের টাকা ফেরত দিলেই সৎ কর্মকর্তা হওয়া যায় না। বরং কার্যাদেশ অনুযায়ী কাজ সম্পন্ন করতে বরাদ্দের সমদয় অর্থ ব্যয় করাটাও দায়িত্বের মধ্যে পড়ে। খাল খননে যথেষ্ট ত্রুটি রয়েছে। এক্ষেত্রে টাকা ফেরত না দিয়ে কাজ করাটা জরুরি ছিলো।'


সরেজমিনে দেখা গেছে, ভেকু মেশিনে খালের পাড় কেটে মাহিন্দ্র গাড়িতে করে মাটি লুট করা হয়েছে। এতে খালের পাড় ভেঙে পড়ছে। ফলে খালের পাড় চলাচলের অনুপযোগী হয়ে পড়ছে। মাটি ধসে খালের পাড় ভেঙে পড়ার শঙ্কা দেখা দিয়েছে।


নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় বাসিন্দারা বলেন, 'একটি প্রভাবমালী মহল খাল খননের সময় প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে সরকারি অর্থে খালের পাড়ে অতিরিক্ত মাটি কেটে রাখা হয়েছিলো। এখন ওই অতিরিক্ত মাটিসহ খালের পাড় কেটে বিক্রি করছে। এতে বাঁধা দিলে মিথ্যা মামলায় হয়রানি করাসহ নানাবিধ ভয়-ভীতির হুমকি দেয়। ফলে এনিয়ে কেউ মুখ খুলতে চান না।'


 

ইউএনও শাহ্ মো. জুবায়ের আজকের পত্রিকাকে বলেন, 'সরকারি ব্যয়ে জিয়া খাল খনন করা হয়েছে। রাতের বেলায় খালের মাটি উত্তোলন করে বিক্রি করার সত্যতা পেয়েছি। এবিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।'


জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. আব্দুল্লাহেল কাফির মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি কল রিসিভ না করায় তাঁর মন্তব্য পাওয়া যায়নি।

আরও খবর