ময়মনসিংহে জমির নামজারি-সংক্রান্ত তথ্য জানতে গিয়ে সাংবাদিকদের গালিগালাজ, হেনস্তা ও ‘এক্কেবারে জেলে ঢুকিয়ে দেব’ বলে হুমকি দেওয়ার ঘটনায় সদর পৌর ভূমি অফিসের নায়েব আবুল কালামকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছেন জেলা প্রশাসক মো. সাইফুর রহমান।
বিষয়টি নিশ্চিত করে জেলা প্রশাসক মো. সাইফুর রহমান বলেন, ‘সাংবাদিকদের সঙ্গে নায়েব আবুল কালামের অসদাচরণের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে দেখেছি। এ ঘটনায় আজ সকালে তাকে শোকজ করা হয়েছে। তার জবাব পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
এর আগে গত ১২ নভেম্বর বৃহস্পতিবার দুপুরে আজকের পত্রিকার মাল্টিমিডিয়া সাংবাদিক অনিক খান তার বাবার জমির নামজারি-সংক্রান্ত তথ্য জানতে ময়মনসিংহ সদর পৌর ভূমি অফিসে যান। এ সময় অফিসে চায়ের আড্ডায় ব্যস্ত ছিলেন নায়েব আবুল কালাম। দীর্ঘক্ষণ অপেক্ষার পর তথ্য জানতে চাইলে তিনি সাংবাদিক অনিক খানের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন।
একপর্যায়ে সেখানে উপস্থিত সাংবাদিকদের উদ্দেশে গালিগালাজ করে তিনি বলেন, ‘এক্কেবারে জেলে ঢুকিয়ে দেব।’ এ ছাড়া সাংবাদিকদের বেঁধে পেটানো এবং আটকে রাখার হুমকিও দেন বলে অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে।
সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল ময়মনসিংহ জেলা শাখা গত ১৩ তারিখ সকাল ১১ টায় প্রেস ক্লাবের সামনে নায়েব আবুল কালাম কে নিয়ে মানববন্ধন করার পর থেকে নিউজটি নিয়ে সারাদেশ ও বিদেশে ব্যাপক তোলপাড় হয়। তার ধারাবাহিকতায় জেলা প্রশাসক নায়েবকে শোকজ করতে বাধ্য হয়।
সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ এর চেয়ারম্যান খায়রুল আলম রফিক বলেন শুধু শোকজ নয় যতাযত তদন্ত করে তাকে বিভাগীয় শাস্তি প্রদান করতে হবে যেন আর কোন সাংবাদিক এভাবে লাঞ্চিত না হয়।
৮ ঘন্টা ৯ মিনিট আগে
৮ ঘন্টা ১১ মিনিট আগে
৮ ঘন্টা ১৪ মিনিট আগে
৮ ঘন্টা ২৮ মিনিট আগে
৯ ঘন্টা ২৯ মিনিট আগে
১০ ঘন্টা ৩৫ মিনিট আগে
১০ ঘন্টা ৪৪ মিনিট আগে
১১ ঘন্টা ৫ মিনিট আগে