নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

রাহিমা আক্তার মডেল একাডেমীতে বাঁশ ও কাঠ দিয়ে তৈরি শহীদ মিনারে শিশুদের শ্রদ্ধা


অমর ২১ শে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে নিজ হাতে বাঁশ ও কাঠ দিয়ে তৈরি শহীদ মিনারে শ্রদ্ধা জানিয়েছে ময়মনসিংহের নান্দাইলে রাহিমা আক্তার মডেল একাডেমীর ক্ষুদে শিক্ষার্থীরা।


মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি)সকালে উপজেলার বীরবেতাগৈর ইউনিয়নের খড়িয়া গ্রামে নিজেদের তৈরি শহীদ মিনারে শ্রদ্ধা জানায় প্লে থেকে ৪র্থ শ্রেণীর শিক্ষার্থীরা।


মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) সকালে সরেজমিনে দেখা যায়,রাহিমা আক্তার মডেল একাডেমীতে নিজ হাতে তৈরি করা কাঠের তৈরি শহীদ মিনারে ফুল হাতে নিয়ে একে একে প্রবেশ করছে ছোট শিক্ষার্থীরা।কাঠের তৈরি শহীদ মিনারটি ফুল ও রঙ-বেরঙয়ের কাগজ দিয়ে সুন্দর করে সাজানো হয়েছে।


‘আমার ভাইয়ের রক্তে রাঙনো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি’ গান গাইতে গাইতে শিক্ষক ও শিক্ষার্থীরা শহীদ মিনারে যাচ্ছিলেন আর বেদিতে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছিলেন।


শিক্ষার্থীদের হাতে ছিল প্লেকার্ড।আর তাতে লেখা ছিল ‘২১ আমার অহঙ্কার,‘২১ ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি,২১ মানে মুক্তি ‘অ, আ, ক, খ ইত্যাদি।


শিক্ষার্থী ঝুমুর,জান্নাত ও মিম জানায়,আমাদের স্কুলে শহীদ মিনার নাই। তাই নিজেরা কাঠ ও বাঁশ দিয়ে শহীদ মিনার তৈরি করছি। আজ ২১ ফেব্রুয়ারি,তাই আমাদের স্কুলে এসেছি শহীদ মিনারে ফুল দিতে। আমাদের খুব ভালো লেগেছে।


বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা ফেরদৌসি আক্তার বলেন,আমাদের অনুপ্রেরনায় এবং ছাত্রদের প্রচন্ড আগ্রহ থেকেই শহীদ মিনার তৈরি করা হয়েছে। এটি ভাষা শহীদদের প্রতি ভালোবাসার বহিঃপ্রকাশ।


বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা নিলুফা আক্তার বলেন, বিদ্যালয় মাঠে ও আশপাশের ধারে কাছে কোনো শহীদ মিনার নেই। এতে প্রতিবছর মাতৃভাষা ও শহীদ দিবসে শ্রদ্ধা জানাতে পারছেন না তারা এবার তাই শিক্ষার্থীরা মিলে শহীদ মিনারটি বানিয়েছে। তিনটি মিনার তৈরি করে রঙিন কাগজ দিয়ে জড়িয়ে সৌন্দর্য বাড়ানো হয়েছে। চারপাশে সুতার মধ্যে রঙিন কাগজ দিয়ে সাজানো হয়েছে শহীদ মিনার এলাকা।


রাহিমা আক্তার মডেল একাডেমীর পরিচালক আব্দুল কাইয়ুম হিমেল বলেন,আমরা যে ভাষায় কথা বলতে পারছি,তা সম্ভব হয়েছে ভাষা শহীদদের আত্মত্যাগের কারণে। তাই আমরা নিজেরাই শহীদ মিনার তৈরি করে ও বেদিতে ফুল দিয়ে শহীদদের প্রতি সম্মান জানিয়েছি।

আরও খবর