‎রামপালে ২০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, দুই মাদক কারবারি গ্রেপ্তার হাফিজার সভাপতি, হাসান সম্পাদক ও মতি সাংগঠনিক সম্পাদক, আদমদীঘি প্রেসক্লাবের নয়া কমিটি গঠন গৃহবধু হত্যা মামলায় জয়পুরহাটে দু'জনের যাবজ্জীবন কারাদণ্ড যশোরে অতিরিক্ত দামে সার বিক্রি ও কৃষিতে অনিয়মের প্রতিবাদে স্মারকলিপি পেশ মিরসরাইয়ে মাদকবিরোধী গণমিছিল ও সমাবেশ জোরারগঞ্জে অপূর্ব জুয়েলার্সের উদ্বোধন কর-জিডিপি অনুপাত ১৫ শতাংশে উন্নীত করতে এনবিআরের নতুন পরিকল্পনা দৈনিক খবর পত্রের বড়লেখা প্রতিনিধি খলিলুর রহমান এর পিতার ২২ তম মৃত্যুবার্ষিকী পালিত জাতীয় শিক্ষা সপ্তাহে রায়পুরে প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল এন্ড কলেজের শ্রেষ্ঠত্ব বিশ্ববাজারে কমলো তেলের দাম জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী ইয়েমেনে সরকারি বাহিনীর সঙ্গে তীব্র সংঘর্ষ, ৮০ হুথি যোদ্ধা নিহত চোর সন্দেহে মহেশখালীর ফয়সাল হত্যার ঘটনায় কঠোর তদন্ত ও আইনের শাসনের দাবি লোহাগাড়ায় ১৪ হাজার পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার, মাইক্রোবাস জব্দ মধুপুরে ব্যক্তিক্রমী আয়োজনে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে প্রয়াসের স্পেশাল চাইল্ড ডে উদযাপন সামাজিক অনুষ্ঠানে অংশ নেওয়া নিয়ে সেনবাগের ওসি প্রত্যাহার, তদন্ত শুরু নোয়াখালী লায়ন্স ক্লাব সিটির উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচী! শ্যামনগরে গ্রীণ ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্ক গঠন মধুপুর নৃত্যাঙ্গন সংস্থার ৩০জন শিক্ষার্থীদের এটিএন বাংলায় মনোমুগ্ধকর নৃত্য পরিবেশনা "মানবতার আহবান ফাউন্ডেশনের উদ্যোগে ৩য় ধাপে বৃক্ষরোপণ কর্মসূচি"

এক ব‍্যবসায়ীকে নারীর সঙ্গে অশ্লীল ভিডিও ধারন করে ৫লক্ষ টাকা মুক্তিপন দাবী।পরিশেষে শ্রীঘড়ে

 দিনাজপুরে এক কীটনাশক ব‍্যবসায়িকে অপহরণ করে এক নারীর সঙ্গে অশ্লীল ভিডিও ধারন করে পরিবারের কাছে ব্লাকমেইল করে ৫ লক্ষ টাকা মুক্তিপন দাবী করা তিন অপরাধীকে গ্রেফতার করেছে কোতয়ালি পুলিশ।এদের মধ‍্যে দুইজন পুরুষ ও একজন নারী।
২১ফেব্রয়ারি  মঙ্গলবার দুপুর ১২ টায় কোতোয়ালী থানার অফিসার ইন চার্য মোঃ তানভীরুল ইসলাম এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এক নারীসহ তিন অপহরণকারী কে গ্রেপ্তার ও মুক্তিবনের এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা উদ্ধারের বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেন। 

সংশ্লিষ্ট ঘটনার সাথে প্রত‍্যক্ষভাবে জড়িত তিনজন হলেন দিনাজপুর শহরের গোলাপবাগ লেবুর মোড় এলাকার সিরাজুল ইসলামের ছেলে হারুনুর রশিদ ওরফে হারুন( ২৬) দিনাজপুর সদর উপজেলার মালিগ্রাম দীঘিপাড়া  এলাকার রফি উদ্দিন আহমেদের ছেলে মোফাজ্জল হোসেন ওরফে শিমুল (৩২)এবং ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার রঘুনাথপুর গ্রামের জয়নাল আবেদীনের মেয়ে শাকিরা আক্তার পুতুল ওরফে কাজল (২৭) কে গ্রেফতার করা হয়।
কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ তানভীরুল ইসলাম জানান ২০ ফেব্রুয়ারি ইমারজেন্সি পুলিশ সেবা সার্ভিস ট্রিপল নাইনের ফোনের মাধ্যমে জানতে পারি দিনাজপুর পুলহাট এলাকার মোঃ মোবারক হোসেন নামেরএক কীটনাশক ব্যবসায়ীকে কৌশলে পূর্ব পরিকল্পনা অনুযায়ী লাল কালো রংয়ের ১৩৫ সিসি ডিসকভার মোটরসাইকেলের মাধ্যমে বিভিন্ন ভয়-ভীতি ও হুমকি প্রদান করে মোটরসাইকেলের উপর জোরপূর্বক বসিয়ে দিনাজপুর শহরের ৮নং উপশহরে অবস্থিত  মৌসুমী বেগমের বাসার দ্বিতীয় তলার একটি ঘরের ভিতরে নিয়ে যায় সেখানে পূর্ব হতে অবস্থানরত অন্যান্য অপহরণকারীরা খুন করার ভয় ভীতি দেখিয়ে মোবারক হোসেনের নিকট পাঁচ লক্ষ টাকা দাবি করে এবং মোবাইল ফোনের মাধ্যমে শাকিরা আক্তার পুতুল ওরফে কাজলের সাথে বিভিন্ন রকমের অশ্লীল ভিডিও ধারণ করে ব্যবসায়ী মোবারক হোসেনকে ভয়ভীতি দেখায় এক পর্যায়ে তার পরিবারের নিকট এই অশ্লীল ছবি ফেসবুকের মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি প্রদান করে পাঁচ লক্ষ টাকা দাবি করে। ব্যবসায়ী মোবারক হোসেন নিরুপায় হয়ে তার স্ত্রীকে ফোন করে বিকাশের মাধ্যমে ২০ হাজার টাকা এবং মোবারকের ম্যানেজার মহবুল হকের মাধ্যমে আরো দুই লক্ষ টাকা অপহরণকারীরা কৌশলে গ্রহণ করে। বিষয়টি তাৎক্ষণিকভাবে পুলিশের বিভিন্ন কর্মকর্তা প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে অপহরণকারীদের লোকেশন শনাক্ত করে এবং ৮নং উপশহরের এক ভাড়া বাসা থেকে  তিনজনকে গ্রেফতার করা হয় আরো কয়েকজন কৌশলে  সেখান থেকে পালিয়ে যায়। এই ঘটনায় ভিক্টিম নিজেই বাদী হয়ে কোতোয়ালি থানায় একটি অপহরণ ও অশ্লীল ছবি মোবাইলে ধারন করে ফেসবুকে আপলোড করার হুমকি সহ বিভিন্ন ধারায় মামলা দায়ের করেছেন।এই সময় ওসি আরো বলেন যে এই অপহরণকারীদের একটি সঙ্গবদ্ধ চক্র রয়েছে, যারা শহরের বিভিন্ন ব্যবসায়ীদেরকে টার্গেট করে তাদেরকে অপহরণ ও বিভিন্ন মোবাইল ফোনের মাধ্যমে যোগাযোগ করে কোন এক জায়গায় আটক রেখে মোবাইল ফোনের মাধ্যমে অশ্লীল ছবি ধারন করে এই ব্ল্যাকমেইলের কাজটি দীর্ঘদিন ধরে করে আসছে। পুলিশ আরও তথ্য উদঘাটন করার লক্ষ্যে এই অপহরণকারী ও ব্লাকমেইলারদের সংঙ্গবদ্ধ চক্রকে আটকের জন্য এবং আরো তথ্য উদঘটনের জন্য আদালতের মাধ্যমে রিমান্ড আবেদন করবেন বলেও তিনি জানিয়েছেন। এই ঘটনায় একটি মামলা দায়ের হয়েছে যাহার মামলা নাম্বর ৬৬/ ২৩।

Tag
আরও খবর