বর্ণাঢ্য আয়োজনে কুষ্টিয়া কালিশংকরপুর হাইফ্লায়া পিজন ক্লাবের নতুন কমিটি গঠন বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি নিহত, বিজিবির দাবি ১ আদানির বন্ধ ইউনিট বিদ্যুৎ সরবরাহে ফিরছে আজই আ. লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জের রিট খারিজ আসন্ন ইউপি নির্বাচনে কুলিয়ারচরের সালুয়া ইউনিয়ন বিএনপির সভাপতির চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা কুষ্টিয়ায় ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল পীরগাছায় SNK DREAM Foundation-এর উদ্যোগে জার্সি ও ফুটবল বিতরণ যুক্তরাষ্ট্রের কাছে ইরান আত্মসমর্পণ করবে না হোয়াটসঅ্যাপে ব্যক্তিগত চ্যাট গোপন রাখবেন যেভাবে সৌদি আরবে হুথিদের হামলায় মসজিদ ক্ষতিগ্রস্ত চরবংশী ইউপি নির্বাচনে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন ফারুক কবিরাজ বাঘায় পদ্মার সীমান্ত থেকে বিএসএফ এর হাতে আটক ৫ জনকে ফিরে না পাওয়ায় হতাশায় পরিবার সম্পন্ন হলো পিএমই বিভাগ কর্তৃক আয়োজিত “শান্তর ক্যানভাস”-এর দুইটি পর্ব আদমদীঘিতে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে ওসির জনসচেতনতামূলক প্রচারণা ‎ ‎বাগেরহাটের রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্পের একনেক অনুমোদন চলতি সপ্তাহে মধুপুরে জনতা অটোমেটিক রাইস মিলে দুর্ধর্ষ ডাকাতি, ৮/৯ লাখ টাকার মালামাল ক্ষয়ক্ষতি পৌর বণিক সমিতির নির্বাচন: আপেল, মুকুল প্যানেল বিজয়ী শেরপুরের ঝিনাইগাতীতে হাতি-মানুষ দ্বন্দ্ব নিরসনে সেমিনার উত্তর টাঙ্গাইল সাংবাদিক ফোরামের মতবিনিময় সভা পীরগাছায় আল ফোরকান ক্যাডেট মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও সনদ বিতরণ

জেলা পরিষদের বিরুদ্ধে অপপ্রচার চালানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন

দিনাজপুর জেলা পরিষদের বিরুদ্ধে কিছু মিডিয়ায় নেতিবাচক সংবাদ প্রকাশের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন জেলা পরিষদের চেয়ারম্যান মোঃ দেলওয়ার হোসেন।আজ সোমবার গণমাধ্যমে দেয়া এক বিবৃতিতে এ প্রতিবাদ জানান তিনি। এ ছাড়াও সকালে জেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনের মাধ্যমেও তিনি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। বিবৃতিতে জেলা পরিষদ চেয়ারম্যান বলেন, গত ১৯ ফেব্রুয়ারি দৈনিক গণজাগরণ, ৬ ফেব্রুয়ারি দৈনিক দিনের আলো ও একটি অনলাইন পত্রিকা আনলিমিটেড নিউজ এ “তিন ভুতে গিলে খাচ্ছে জেলা পরিষদ” শিরোনামে প্রকাশিত সংবাদটি আমাদের দৃষ্টিগোচর হয়েছে। প্রকাশিত সংবাদটিতে যে সব বিষয় তুলে ধরা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রণোদিত। সংবাদটির প্রতিটি লাইনে মিথ্যা তথ্য ঢুকিয়ে মূলত চটকদার একটি নিউজ তৈরি হয়েছে। এর সাথে সত্যের কোনো মিল নেই। প্রকৃতপক্ষে জেলা পরিষদ নিয়মতান্ত্রিকভাবে বিভিন্ন উন্নয়ন কাজ করা যাচ্ছে। এখানে টাকা আত্মসাতের বিষয়টি কাল্পনিক। কোনো কর্মকর্তা বা কর্মচারী জেলা পরিষদের একটি টাকা আত্মসাত করেনি। সংবাদে উল্লেখিত সীমাহীন অনিয়ম ও দুর্নীতির অবৈধ টাকায় কোটি টাকা খরচে বিলাসবহুল বহুতল ভবন নির্মাণের সংবাদটিও সত্যের অপলাপ মাত্র। ৪০% কমিশন বাণ্যিজের যে অভিযোগ উচ্চমান সহকারী মানিক, শিরিন ও জয়নাল আবেদীনের বিরুদ্ধে আনা হয়েছে তার সাথে বাস্তবতার কোনো মিল নেই। এটি কেউ প্রমাণও করতে পারবে না। মূলতঃ একটি মহল সম্পন্ন অসৎ উদ্দেশ্যে মিথ্যা তথ্য দিয়ে এ সংবাদ পরিবেশন করিয়েছে। জেলা পরিষদ চেয়ারম্যান আরো বলেন, নতুন চেয়ারম্যান হিসেবে আমার ভাব-মর্যাদা ক্ষুন্ন করতে ওই মহলটি এমন অপপ্রচারে লিপ্ত হয়েছে। যা সম্পূর্ণ অনাকাঙ্খিত ও দুঃখজনক। আমরা প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সেই সাথে জেলা পরিষদের মতো এমন ঐতিহ্যবাহী উন্নয়ন প্রতিষ্ঠানের বিরুদ্ধে সংবাদ পরিবেশনে আরও বেশি যত্নবান হবার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানাচ্ছি

আরও খবর