প্রধানমন্ত্রীকে ‘ট্রান্সফরমেটিভ লিডার’ বলছেন বিশ্বনেতারা : হুমায়ুন কবির আওয়ামী লীগের ব্যানার তৈরির সময় কুলিয়ারচরে আওয়ামী লীগ নেতা আটক বকশীগঞ্জ থানার ওসিকে অপসারণের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল : ওসি বললেন, 'অপপ্রচার' নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ ও অগ্নিসংযোগ দিনাজপুরে বিজিবি’র রাতব্যাপী অভিযানে ১জন মাদক কারবারী আটকসহ বিপুল পরিমাণ মাদক উদ্ধার জাবিপ্রবি ব্যবস্থাপনা বিভাগ সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ কুলিয়ারচর কার্ঢ়ক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের ব্যানার তৈরী সময় একজন আটক শ্যামনগরে শিশুর মেধা বিকাশে শিশু অধিকার সপ্তাহে ক্রীড়া প্রতিযোগিতা শেরপুরে শিশু অপহরণ ও মুক্তিপণ দাবির মামলায় ৪ জনের ১৪ বছর করে কারাদণ্ড করেরহাট কামিনী মজুমদার উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের আর্থিক সচেতনতায় পুবালী ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং কর্মসূচি পীরগাছায় ৫ ডিসেম্বর মুফতি কাজী ইব্রাহিমের তাফসিরুল কুরআন মাহফিল চিলমারীতে "ইউনিয়ন পরিষদের স্টিয়ারিং কমিটি" সদস্যদের সাথে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে বাঘের আক্রমনে আহত বাবলু পেল এক লক্ষ টাকার চেক কুলিয়ারচরে মাদকবিরোধী অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত ঈশ্বরগঞ্জে পিএফজির মতবিনিময় সভা অনুষ্ঠিত জাবিপ্রবির ব্যবস্থাপনা বিভাগের সেমিনার: চাকরির পেছনে না ছুটে শিক্ষার্থীদের উদ্যোক্তা হওয়ার আহ্বান কুলিয়ারচরে মাদকবিরোধী অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত লাখাই থানা পুলিশের অভিযানে ১৪ লিটার মদ এবং ১০পিস ইয়াবা সহ গ্রেফতার -০২। বানিয়াচংয়ে জেলা পরিষদের বৃক্ষরোপণ শেরপুরে জেলা প্রশাসকের গণশুনানি: ১২৩ জন পেলেন আর্থিক সহায়তা

নান্দাইলে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন করলেন এমপি তুহিন



শিশুর অপুষ্টিজনিত অন্ধত্ব দূর করতে ও শিশুমৃত্যু প্রতিরোধে ময়মনসিংহের নান্দাইলে জাতীয় ভিটামিন 'এ প্লাস’ ক্যাপসুল ক্যাম্পেইন‌‌-২০২৩ উদ্বোধন করা হয়েছে।


সোমবার (২০ ফেব্রুয়ারি) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে এ কার্যক্রমের উদ্বোধন করেন স্থানীয় এমপি আনোয়ারুল আবেদীন খান তুহিন।


নান্দাইলে ৬ মাস থেকে ১১ মাস বযসী ৮ হাজার ৪০০ জন শিশুকে একটি নীল রঙের এবং ১২ থেকে ৫৯ মাস বযসী ৬৬ হাজার ৮০৭ জন শিশুকে একটি লাল রঙের  ভিটামিন-এ ক্যাপসুল খাওযানো হবে।


উপজেলার ৪০ টি কমিউনিটি ক্লিনিক সহ ৩১২ টি অস্থায়ী টিকাদান কেন্দ্র এবং একটি স্থায়ী টিকাদান কেন্দ্র থেকে সকাল ৮ টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে এই ক্যাম্পেইন।


এসময় উপস্থিত ছিলেন, ময়মনসিংহ জেলা সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ নজরুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ মাহমুদুর রশিদ, জুনিয়র কনসালটেন্ট সার্জারী ডাঃ কাজী শরিফুর রহমান, জুনিয়র কনসালটেন্ট মেডিসিন ডাঃ শফিকুল ইসলাম মিলন, জুনিয়র কনসালটেন্ট গাইনী ডাঃ লায়লা কামরুজ্জাহান পান্না, সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা সৈয়দ জাবেদ হোসেন,এমটি ইপিআই মোঃ আসাদুজ্জামান,স্বাস্থ্য পরিদর্শক ইনচার্জ মোঃ শফিকুল আলম, এসআইটি মোঃ সোহাগ আকন্দ প্রমুখ ।


এমপি আনোয়ারুল আবেদীন খান তুহিন বলেন, ভিটামিন ‘এ’ দেহের স্বাভাবিক বৃদ্ধিতে সহায়তা করে,রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং শিশুমৃত্যুর ঝুঁকি কমায়। তাই এই কার্যক্রমকে বেগবান করার জন্য সকলের প্রতি আহবান জানান তিনি।
আরও খবর