গাইবান্ধায় এস.পি.-র বাংলো থেকে এক পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার। শ্রীমঙ্গলে মাদক ও যৌতুকমুক্ত সমাজ গঠনে ইমাম-মুয়াজ্জিনদের ভূমিকা ও পেশাগত অধিকার সুনিশ্চিতকরণে সভা নাগেশ্বরীতে ইসলামী আন্দোলনের নতুন কমিটি: সভাপতি হারিসুল বারী রনি, সেক্রেটারি রফিকুল ইসলাম মহানবীর জীবন আদর্শ বাস্তবায়নে শান্তি প্রতিষ্ঠা সম্ভব - মঈন খান দিনাজপুরে ২২৭ টন সরকারি সার আত্মসাতের অভিযোগে বিএডিসি’র স্টোরকিপার আটক মাদকমুক্ত ও নিরাপদ পুনট গঠনে জয়পুরহাটের কালাইয়ে গণস্বাক্ষর ও আলোচনা সভা শেরপুরে পবিত্র ঈদ-ঈ-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল ঝিনাইগাতীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে গাছের চারা বিতরণ ন‌ওগাঁর নিয়ামতপুরে ধর্মীয় ভাবগাম্ভীর্যে ঈদে মিলাদুন্নবী উদযাপন ‎মোংলায় কোস্টগার্ডের উদ্যোগে বৃক্ষরোপণ ‎কর্মসূচির উদ্বোধন করেছেন পরিবেশ প্রতিমন্ত্রী কটিয়াদীতে ১২রবিউল আওয়াল উপলক্ষ্যে শানে রেসালত সম্মেলন অনুষ্ঠিত শার্শায় ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক ভারতে অনুষ্ঠিত আন্তর্জাতিক জলবায়ু বিষয়ক সম্মেলনের যৌথ আয়োজক মাভাবিপ্রবির অর্থনীতি বিভাগ ‎ভরা মৌসুমেও চড়া দামে ইলিশ দিনাজপুরে বর্ণাঢ্য র‌্যালী , আলোচনা সভা, দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে পবিত্র ঈদ এ মিলাদুননবী(সা:) উদযাপন ঝিনাইদহে বাইপাসে বাসচাপায় স্ত্রী নিহত, সেনাসদস্য স্বামী আহত রাজবাড়ীতে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ৩ আসামি গ্রেপ্তার লাঙ্গলবাঁধ মাধ্যমিক বিদ্যালয়ে ধর্মীয় ভাবগাম্ভীর্যে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত নাগেশ্বরীতে পুকুরে মাছ ধরতে গিয়ে সাপের কামড়ে আহত সাংবাদিক, ওঝার কাছে গিয়েও রক্ষা নেই *কক্সবাজারের লিংক রোডে চাঞ্চল্যকর সোলাইমান ধলু হত্যা মামলার এজাহারনামীয় ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি হাছনকে গ্রেফতার করেছে র‌্যাব-১৫*

নোয়াখালীতে সাড়ে ৫ লাখ শিশুকে খাওয়ানো হবে ভিটামিন-এ ক্যাপসুল


স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক নোয়াখালী জেলার ৯ টি উপজেলায় এবছর ৫ লাখ ৪৪ হাজার ৩৩০ শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল। 


রোববার (১৯ ফেব্রুয়ারী ) বিকেলে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে জেলা সিভিল সার্জন কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান। 


ব্রিফিংয়ে নোয়াখালী সিভিল সার্জন ডা: মাসুম ইফতেখার বলেন, আগামী ২০ ফেব্রুয়ারী দিনব্যাপী জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে। জেলায় স্থায়ী ও অস্থায়ীসহ মোট ২ হাজার ২৮৭ টি কেন্দ্রের মাধ্যমে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। ক্যাম্পেইনে ৬ মাস থেকে ১১ মাস বয়সী ৫৯ হাজার ৪৩ জন শিশুকে এবং ১২ মাস থেকে ৫৯ মাস বয়সের ৪ লাখ ৮৫ হাজার ২৮৭ জন শিশুকে একটি করে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে।


ক্যাম্পেইন সফল করতে জেলার ৯ টি উপজেলায় ৪ হাজার ৫৭৪ জন স্বেচ্ছাসেবক এবং ৮৮৮ জন মাঠকর্মী দায়িত্ব পালন করবেন। জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনটি বাস্তবায়ন করবে জাতীয় পুষ্টি সেবা, জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান, স্বাস্থ্য অধিদফতর এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।


প্রেস ব্রিফিংয়ে ডা: মাসুম ইফতেখার আরো বলেন, ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর ফলে শিশু যে শুধু রাতকানা রোগ থেকে রক্ষা পায় তা নয়, আরও অনেক উপকার হয়। এ ক্যাপসুল শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। এছাড়াও অন্যান্য সংক্রামক রোগে ঘন ঘন আক্রান্ত হওয়া রোধ করে, যা শিশুকে স্বাভাবিকভাবে বেড়ে উঠতে সহায়তা করে।

আরও খবর



6a3ab09a78516-230626101314.webp
লিভার সুস্থ রাখার ৫ সহজ উপায়

৬৪ দিন ১৪ ঘন্টা ২৩ মিনিট আগে


6a1ffff6c89c2-030626042038.webp
অসহ্য গরম থেকে বাঁচতে যা করবেন

৮৪ দিন ২০ ঘন্টা ১৫ মিনিট আগে




69e8cae914173-220426071937.webp
হামে আক্রান্ত হয়ে দেশে আরও ৫ শিশুর মৃত্যু

১২৬ দিন ১৭ ঘন্টা ১৬ মিনিট আগে