আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত: শ্রীবরদী উপজেলা কারিতাস সীডস কর্মসূচির সিবিও-নেতৃবৃন্দর সক্রিয় অংশগ্রহণ আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত: শেরপুর সদর উপজেলা কারিতাস সীডস কর্মসূচির সংলাপ ফোরামের সক্রিয় অংশগ্রহণ ঝিনাইগাতীর শালচূড়া পূজামণ্ডপ পরিদর্শনে ইউএনও মো. আল-আমীন ঝিনাইগাতীতে অপরিচ্ছন্নতার দায়ে ডায়াগনস্টিক সেন্টারকে ৫ হাজার টাকা জরিমানা আট বছর পর হত্যার রহস্য উদ্‌ঘাটন, আসামিদের গ্রেপ্তার, আলামত জব্দ: পুরস্কৃত হলেন সিআইডি পরিদর্শক মোস্তাফিজ তিস্তা প্রকল্পে সহায়তা করতে চায় নেদারল্যান্ডস নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার মাভাবিপ্রবি জামালপুর জেলা ছাত্রকল্যাণ পরিষদের সভাপতি নাফিজ ও সম্পাদক সিয়াম ‎মোংলায় বিশাল পলিথিন সিন্ডিকেটের সন্ধান: ৩ হাজার কেজি জব্দ, ব্যবসায়ীর জরিমানা ‎ পীরগাছায় কৃষি কর্মকর্তার সঙ্গে কৃষকদলের মতবিনিময় পবিপ্রবি ছাত্রদলের উদ্যোগ, প্লাস্টিকের বোতল দিলেই গাছ নোয়াখালীতে ঘুমন্ত ভগ্নিপতিকে ছুরিকাঘাতে হত্যা, শ্যালক গ্রেপ্তার চৌদ্দগ্রামে দুর্যোগ প্রশমন দিবস: র‍্যালি, আলোচনা ও মহড়া অনুষ্ঠিত ঝিনাইগাতীতে দলিল লেখক সমিতির ১১ সদস্যের নতুন আহ্বায়ক কমিটি গঠন লালপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত অটোরিকশার গ্যারেজে ইয়াবা ও আগ্নেয়াস্ত্র, গ্রেপ্তার ৩ ঝিনাইগাতীতে উপজেলা প্রশাসন ও করিতাসের যৌথ উদ্যোগে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন ঝিনাইগাতীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন মঞ্জুয়ারা খাতুন হত্যা মামলা তদন্তে পিবিআই, যুবদল নেতাসহ ১১ জন আসামি, বাদী-বিবাদী পক্ষের পাল্টাপাল্টি অভিযোগ

আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত: শেরপুর সদর উপজেলা কারিতাস সীডস কর্মসূচির সংলাপ ফোরামের সক্রিয় অংশগ্রহণ

যথাযথ উৎসাহ ও সচেতনতার মধ্য দিয়ে পালিত হয়েছে ‘আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২৬’। এ বছরের মূলসুর ছিল "ঘর থেকে শুরু করি,দুযোগ সহনশীল দেশ গড়ি”। দিবসটি উপলক্ষে শেরপুর জেলা প্রশাসন ও কারিতাসের যৌথ উদ্যোগে ও স্ট্রমী ফাউন্ডেশনের সহযোগিতায় বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা এবং দুর্যোগ মোকাবিলায় সচেতনতামূলক মহড়া অনুষ্ঠিত হয়। এবারের আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসের কর্মসূচিতে স্থানীয় জনগোষ্ঠীর পাশাপাশি কারিতাস সীডস কর্মসূচির সহায়তায় গঠিত সংলাপ ফোরামের কিশোরীরা এতে সদস্স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। দিবসটি উপলক্ষে সকালে প্রশাসন চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় আলোচনা সভা প্রাঙ্গণে এসে শেষ হয়। র‍্যালিতে কারিতাস সীডস কর্মসূচির সহায়তায় গঠিত সংলাপ ফোরাম-এর সদস্যবৃন্দ বিভিন্ন সচেতনতামূলক ফেস্টুন ও প্ল্যাকার্ড হাতে অংশ নেন। র‍্যালি শেষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন স্থানীয় প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তা। বক্তারা বলেন, বাংলাদেশ দুর্যোগপ্রবণ দেশ হওয়ায় দুর্যোগ মোকাবিলায় পূর্বপ্রস্তুতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সরকারি উদ্যোগের পাশাপাশি স্থানীয় পর্যায়ে সচেতনতা বৃদ্ধি এবং সাধারণ মানুষকে সম্পৃক্ত করার ক্ষেত্রে কারিতাস সীডস কর্মসূচির মতো বেসরকারি ও উন্নয়ন সহযোগী সংস্থার ভূমিকা প্রশংসনীয়। আলোচনা সভা শেষে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহযোগিতায় একটি জীবন্ত ভূমিকম্প ও অগ্নিকাণ্ড মোকাবিলা মহড়া প্রদর্শিত হয়। মহড়ায় আকস্মিক দুর্যোগের সময় জানমাল রক্ষার্থে করণীয় বিষয়গুলো বাস্তবসম্মতভাবে তুলে ধরা হয়। স্থানীয় সচেতন মহল আশা প্রকাশ করেন, এ ধরনের জনসচেতনতামূলক কার্যক্রম দুর্যোগকালে ক্ষয়ক্ষতির পরিমাণ কমিয়ে আনতে এবং সাধারণ মানুষকে আরও বেশি আত্মবিশ্বাসী ও প্রস্তুত করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।


Tag
আরও খবর