তিস্তা প্রকল্পে সহায়তা করতে চায় নেদারল্যান্ডস নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার মাভাবিপ্রবি জামালপুর জেলা ছাত্রকল্যাণ পরিষদের সভাপতি নাফিজ ও সম্পাদক সিয়াম ‎মোংলায় বিশাল পলিথিন সিন্ডিকেটের সন্ধান: ৩ হাজার কেজি জব্দ, ব্যবসায়ীর জরিমানা ‎ পীরগাছায় কৃষি কর্মকর্তার সঙ্গে কৃষকদলের মতবিনিময় পবিপ্রবি ছাত্রদলের উদ্যোগ, প্লাস্টিকের বোতল দিলেই গাছ নোয়াখালীতে ঘুমন্ত ভগ্নিপতিকে ছুরিকাঘাতে হত্যা, শ্যালক গ্রেপ্তার চৌদ্দগ্রামে দুর্যোগ প্রশমন দিবস: র‍্যালি, আলোচনা ও মহড়া অনুষ্ঠিত ঝিনাইগাতীতে দলিল লেখক সমিতির ১১ সদস্যের নতুন আহ্বায়ক কমিটি গঠন লালপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত অটোরিকশার গ্যারেজে ইয়াবা ও আগ্নেয়াস্ত্র, গ্রেপ্তার ৩ ঝিনাইগাতীতে উপজেলা প্রশাসন ও করিতাসের যৌথ উদ্যোগে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন ঝিনাইগাতীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন মঞ্জুয়ারা খাতুন হত্যা মামলা তদন্তে পিবিআই, যুবদল নেতাসহ ১১ জন আসামি, বাদী-বিবাদী পক্ষের পাল্টাপাল্টি অভিযোগ শেরপুরে জেলা প্রশাসন ও কারিতাসের যৌথ উদ্যোগে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ব্রহ্মরাজপুরে পুলিশের অভিযানে ইয়াবাসহ শামীম আটক নোয়াখালীতে হাসপাতালের জানালার গ্রিল কেটে ৯ লাখ টাকা চুরি নোয়াখালীতে যুবদল নেতার বিরুদ্ধে চাঁদাবাজি-দখলের অভিযোগে মানববন্ধন নোয়াখালীর সেনবাগে অর্জুনতলা ইউনিয়নের নাম পরিবর্তন করে ‘ছিলোনিয়া’ করার নির্দেশ

মাভাবিপ্রবি জামালপুর জেলা ছাত্রকল্যাণ পরিষদের সভাপতি নাফিজ ও সম্পাদক সিয়াম

মাভাবিপ্রবি জামালপুর জেলা ছাত্রকল্যাণ পরিষদের সভাপতি নাফিজ ও সম্পাদক সিয়াম

মাভাবিপ্রবি জামালপুর জেলা ছাত্রকল্যাণ পরিষদের সভাপতি নাফিজ ও সম্পাদক সিয়াম


মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) জামালপুর জেলা ছাত্রকল্যাণ পরিষদের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। আগামী এক বছরের জন্য গঠিত এ কমিটিতে সভাপতি হিসেবে অর্থনীতি বিভাগের শিক্ষার্থী মো. সাখাওয়াত হোসেন নাফিজ এবং সাধারণ সম্পাদক হিসেবে পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী মো. সাহিল ইসলাম সিয়াম দায়িত্ব পেয়েছেন।


১২ই অক্টোবর ২০২৬ তারিখে প্রকাশিত কমিটির সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. শরিফুল ইসলাম, এ এস এম শহিদুর রহমান, তাহমিদ করিম, ইরিন আফরিন প্রকৃতি,  ও নাইমুর রহমান। যুগ্ম-সাধারণ সম্পাদক পদে রয়েছেন শেখ ফরিদ  সিফাত , নুর আলম, আহসান হাবিব রিমন, রাকিবুল ইসলাম সাকিব, ইকতেদার নিসাত, শাজিয়া সুলতানা, মোহা. নুসরাত জাহান, রিফান আহম্মদ, রিফাত, আলিফ হোসাইন ও অভিজিৎ শাহ।


এছাড়া সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন নুসরাত আর্পি, ফজলে রাব্বি, সিমা, রাজন আহমেদ, রায়জিদ আহমেদ, নাহিদুর রহমান নিবর, স্বাধীন খান, আফরান হোসেন, কামরুজ্জামান  সানোয়ার হোসেন অন্তর, ও ফারহান আল ওয়ালিদ। কমিটির দপ্তর সম্পাদক মোতালেব হোসেন রুপচান, প্রচার ও প্রকাশনা সম্পাদক রায়াজিদ হোসাইন, অর্থ সম্পাদক শাফিউল।


নতুন কমিটি সম্পর্কে সভাপতি মো. সাখাওয়াত হোসেন নাফিজ বলেন, একটি ঐতিহ্যবাহী সংগঠনকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া একক কোনো ব্যক্তির পক্ষে সম্ভব নয়। আপনাদের সকলের সহযোগিতা, গঠনমূলক পরামর্শ ও সক্রিয় অংশগ্রহণে আমরা আমাদের এই ছাত্রকল্যাণ পরিষদকে এক নতুন উচ্চতায় নিয়ে যেতে পারব বলে আমি বিশ্বাস করি।


নতুন কমিটি ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে সাধারণ সম্পাদক মো. সাহিল ইসলাম সিয়াম বলেন, ছাত্রকল্যাণ পরিষদ মানেই আমাদের নিজের শিকড়, এক টুকরো নিজস্ব ঠিকানা। নিজ জেলা থেকে দূরে পড়াশোনার ক্ষেত্রে যেকোনো শিক্ষার্থীর সংকট ও সহায়তায় এই পরিষদ সর্বদাই বন্ধুর মতো পাশে ছিল এবং থাকবে।


নতুন কমিটির মাধ্যমে জামালপুর জেলার শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক যোগাযোগ, সম্প্রীতি ও সহযোগিতা আরও জোরদার হবে বলে প্রত্যাশা করা হচ্ছে। পাশাপাশি শিক্ষার্থীদের কল্যাণে বিভিন্ন কার্যক্রম পরিচালনা এবং বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত জামালপুর জেলার শিক্ষার্থীদের মধ্যে ঐক্য ও পারস্পরিক সহযোগিতা বজায় রাখতে কমিটি ভূমিকা রাখবে বলে আশা সংশ্লিষ্টদের।



আরও খবর