শেরপুরের ঝিনাইগাতীতে অপরিচ্ছন্ন পরিবেশে পরিচালনার দায়ে পপুলার ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারকে ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (১৩ অক্টোবর ২০২৬) ঝিনাইগাতী উপজেলার পপুলার ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারে এ অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ঝিনাইগাতী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অনিন্দিতা রানী ভৌমিক।
অভিযানে ডায়াগনস্টিক সেন্টারটির অপরিচ্ছন্নতার বিষয়টি উঠে এলে দায়িত্বরত কর্তৃপক্ষের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। এ সময় ডায়াগনস্টিক সেন্টারের পরিচালককে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
জনস্বাস্থ্য সুরক্ষা ও স্বাস্থ্যসেবার মান বজায় রাখতে এ ধরনের অভিযান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
১ ঘন্টা ৪৬ মিনিট আগে
১ ঘন্টা ৫২ মিনিট আগে
২ ঘন্টা ৫৫ মিনিট আগে
২ ঘন্টা ৫৮ মিনিট আগে
৪ ঘন্টা ৪৩ মিনিট আগে