“ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি” এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলা প্রশাসনের আয়োজনে এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে র্যালি ও অগ্নিকাণ্ড/ভূমিকম্প মহড়ার মাধ্যমে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে।
১৩ অক্টোবর মঙ্গলবার সকালে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আল-আমীনের নেতৃত্বে এক র্যালি অনুষ্ঠিত হয়। পরে দুর্যোগ থেকে বাঁচতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মাধ্যমে অগ্নিকাণ্ড ও ভূমিকম্প বিষয়ে এক মহড়া অনুষ্ঠিত হয়। এসময় ইউএনও বলেন, “দুর্যোগের ঝুঁকি কমাতে জনগণ ও সংশ্লিষ্টদের সচেতনতা আরও বৃদ্ধি করাসহ দুর্যোগ মোকাবেলায় দুর্যোগ পূর্ব প্রস্তুতি গ্রহণ করতে হবে।”
র্যালিতে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজীবুল ইসলাম, উপজেলা বিএনপির আহ্বায়ক শাহজাহান আকন্দসহ উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ অংশগ্রহণ করেন।
৫৮ মিনিট আগে
১ ঘন্টা ৪৫ মিনিট আগে
১৮ ঘন্টা ০ মিনিট আগে
১৮ ঘন্টা ০ মিনিট আগে
২০ ঘন্টা ১৩ মিনিট আগে
২০ ঘন্টা ১৮ মিনিট আগে
২০ ঘন্টা ২০ মিনিট আগে