অটোরিকশার গ্যারেজে ইয়াবা ও আগ্নেয়াস্ত্র, গ্রেপ্তার ৩ ঝিনাইগাতীতে উপজেলা প্রশাসন ও করিতাসের যৌথ উদ্যোগে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন ঝিনাইগাতীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন মঞ্জুয়ারা খাতুন হত্যা মামলা তদন্তে পিবিআই, যুবদল নেতাসহ ১১ জন আসামি, বাদী-বিবাদী পক্ষের পাল্টাপাল্টি অভিযোগ শেরপুরে জেলা প্রশাসন ও কারিতাসের যৌথ উদ্যোগে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ব্রহ্মরাজপুরে পুলিশের অভিযানে ইয়াবাসহ শামীম আটক নোয়াখালীতে হাসপাতালের জানালার গ্রিল কেটে ৯ লাখ টাকা চুরি নোয়াখালীতে যুবদল নেতার বিরুদ্ধে চাঁদাবাজি-দখলের অভিযোগে মানববন্ধন নোয়াখালীর সেনবাগে অর্জুনতলা ইউনিয়নের নাম পরিবর্তন করে ‘ছিলোনিয়া’ করার নির্দেশ বিগত ফ্যাসিস্ট সরকার শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে গিয়ছে----সৈয়দ জাহাঙ্গীর আলম এমপি মোংলায় দুর্যোগ দিবসে জলবায়ু ক্ষতিপূরণের দাবি হুথি-সৌদি সংঘাতে মধ্যস্থতার প্রস্তাব দিলো ইরান লোহাগাড়ায় দুর্গাপূজা ঘিরে মতবিনিময় সভা অনুষ্ঠিত কুলিয়ারচরে এমাদ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের অভিভাবক প্রতিনিধি নির্বাচন অনুষ্টিত কুলিয়ারচরে এমাদ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের অভিভাবক প্রতিনিধি নির্বাচন অনুষ্টিত চন্দনাইশে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু মঙ্গলবার পাটকেলঘাটায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে জেলা পুলিশ সুপার -আবু সালেহ মো. আশরাফুল আলম পীরগাছায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত ঢাকা-রিয়াদগামী সব ফ্লাইট ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত এইচএসসির ফল ২৫ থেকে ২৯ অক্টোবরের মধ্যে

বিগত ফ্যাসিস্ট সরকার শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে গিয়ছে----সৈয়দ জাহাঙ্গীর আলম এমপি

বিগত ফ্যাসিস্ট সরকারের সময়ে শিক্ষাব্যবস্থার যে চরম ক্ষয়ক্ষতি হয়েছে, তা পুনরুদ্ধারে বর্তমান সরকার দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ বলে মন্তব্য করেছেন দিনাজপুর-৩ (সদর) আসনের জাতীয় সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম।

​তিনি বলেন, "বিগত ফ্যাসিস্ট সরকার সুপরিকল্পিতভাবে এ দেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়ে গেছে। কোটা প্রথার অপব্যবহারের মাধ্যমে দেশের মেধা ও যোগ্যতাকে ধূলিসাৎ করার গভীর ষড়যন্ত্র করা হয়েছিল। কিন্তু এ দেশের জাগ্রত ছাত্র-জনতা সেই চক্রান্ত মেনে নেয়নি। তাদের তীব্র গণরোষ ও আন্দোলনের মুখে শেষ পর্যন্ত স্বৈরাচারী শাসক দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে।"

​তিনি বলেন, "ছাত্র-জনতার এই রক্তক্ষয়ী বিপ্লব আমাদের শিক্ষা ব্যবস্থাকে পুনর্গঠনের এক ঐতিহাসিক সুযোগ এনে দিয়েছে। সেই ধ্বংসাত্মক ও ভঙ্গুর শিক্ষা ব্যবস্থাকে আবার পুনরুজ্জীবিত করতে বর্তমান সরকার রাতদিন কাজ করে যাচ্ছে। মেধাভিত্তিক ও আধুনিক শিক্ষা নিশ্চিত করাই এখন সরকারের মূল লক্ষ্য।"

১৩অক্টোবর  মঙ্গলবার  টার্মিনালে দিনাজপুরের হলি ল্যান্ড কলেজের ক্যাম্পাস ২এ অনুষ্ঠিত ২০২৬-২৭ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

​সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম বলেন সরকারের গৃহীত পদক্ষেপের কথা তুলে ধরে জানান, শিক্ষা খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে বাজেটে এবার রেকর্ড পরিমাণ বরাদ্দ দেওয়া হয়েছে। এই অর্থ দিয়ে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর অবকাঠামোগত উন্নয়ন, মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণ এবং মেধা বিকাশের পথ সুগম করা হবে। কোনো বৈষম্য বা দলীয়করণ নয়—যোগ্যতা ও মেধাই হবে আগামী দিনের বাংলাদেশ গড়ার মূল চাবিকাঠি।

​তিনি দেশের সচেতন নাগরিক, শিক্ষক ও ছাত্রসমাজকে শিক্ষা ব্যবস্থার সংস্কার ও সার্বিক উন্নয়নে ঐক্যবদ্ধভাবে সরকারের পাশে থাকার আহ্বান জানান।

 অনুষ্ঠানের মূল প্রতিপাদ্য ছিল— "Let Us Make Our Future Now"।

​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর-৩( সদর)আসনের বাংলাদেশ জাতীয় সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম এমপি। 
​অনুষ্ঠানে সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন হলি ল্যান্ড কলেজ, দিনাজপুরের সভাপতি প্রফেসর আব্দুর রউফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা বিএনপির সভাপতি, জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল , দিনাজপুর সরকারি কলেজের অধ্যক্ষ মোঃ লুৎফর রহমান,জেলা বিএনপির সদস্য ও দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালক মোস্তফা কামাল মিলন,পৌর বিএনপির ৮নং ওয়ার্ড এর সভাপতি মজিবুর রহমান বিপ্লব,জনসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ। অনুষ্ঠানটি সার্বিক তত্ত্বাবধানে ছিলেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক ইকবাল কবির মোগল। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মোঃ ফয়সাল ইসলাম।
​

Tag
আরও খবর