আজ থেকে লাখাইয়ে ফ্যামিলি কার্ড কার্যক্রম শুরু হচ্ছে। ঢাকা মেডিকেল কলেজে বিশ্ব আর্থ্রাইটিস দিবস ২০২৬ উপলক্ষ্যে সায়েন্টিফিক সিম্পোজিয়াম অনুষ্ঠিত ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে অবহিতকরণ প্রেস কনফারেন্স করেছে শান্তিগঞ্জ উপজেলা প্রশাসন নাঙ্গলকোটে চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ; সাংবাদিক হত্যার হুমকিতে থানায় জিডি বহুলী ইউনিয়নে আগাম নির্বাচনী হাওয়া: আলমপুর বাজার ও খাগা গ্রামে এস এম রঞ্জুর গণসংযোগ ‎ ঝিনাইগাতীতে জাতীয় কন্যাশিশু দিবস উদ্‌যাপন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত লালপুরে ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে অবহিতকরণ সভা পীরগাছায় শারদীয় দুর্গাপূজা উদযাপনে প্রস্তুতিমূলক সভা গোয়ালন্দে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ নিয়ে প্রেস কনফারেন্স গোয়ালন্দে মা ইলিশ সংরক্ষণ অভিযানে বিপুল জাল জব্দ, ৭ জেলে আটক রাজবাড়ীর গোয়ালন্দে আন্তর্জাতিক ও জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন পেটে গজ রেখে সেলাই করা বিথী আক্তার, মামলা না করার শর্তে টাকা নেন বিথীর স্বামী অভয়নগরে শ্রমিক ইউনিয়নের জমি নিয়ে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত গোয়ালন্দে নজরুল বর্ষের সমাপনী, প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ রাজবাড়ীতে ৩০ হাজার পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার শ্যামনগরে শিশুকে ধর্ষণ ও ব্ল্যাকমেইলের অভিযোগ ঝিনাইগাতীতে উপজেলা প্রশাসন ও কারিতাসের আয়োজনে জাতীয় কন্যা শিশু দিবস উদ্‌যাপন লালপুরে লাইসেন্স ছাড়া সার ও কীটনাশক বিক্রি, ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক যুবকের মৃত্যু চার ফার্মেসিকে ২৫ হাজার টাকা অর্থদণ্ড

বহুলী ইউনিয়নে আগাম নির্বাচনী হাওয়া: আলমপুর বাজার ও খাগা গ্রামে এস এম রঞ্জুর গণসংযোগ ‎

বহুলী ইউনিয়নে আগাম নির্বাচনী হাওয়া: আলমপুর বাজার ও খাগা গ্রামে এস এম রঞ্জুর গণসংযোগ ‎


‎​

‎ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন হতে এখনো বেশ কিছু সময় বাকি থাকলেও সিরাজগঞ্জ সদর উপজেলার ৩নং বহুলী ইউনিয়নে এখন থেকেই শুরু হয়েছে আগাম নির্বাচনী প্রচার-প্রচারণা। চেয়ারম্যান পদের সম্ভাব্য প্রার্থী হিসেবে গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন সিরাজগঞ্জ জেলা বিএনপির উপদেষ্টা এস এম সোহেল মাহমুদ রঞ্জু।

‎

‎​তারই ধারাবাহিকতায় আজ সোমবার ১২ অক্টোবর দিনব্যাপী বহুলী ইউনিয়নের আলমপুর বাজার ও খাগা গ্রামসহ আশেপাশের বিভিন্ন এলাকায় নিবিড় গণসংযোগ ও প্রীতি বিনিময় করেন তিনি। 

‎​প্রচারণাকালে এস এম রঞ্জু স্থানীয় সাধারণ মানুষ, ব্যবসায়ী ও তরুণদের সাথে কুশল বিনিময় করেন এবং তাদের বিভিন্ন সমস্যার কথা শোনেন। দীর্ঘদিন ধরে এলাকার সামাজিক ও দলীয় কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রাখা এই নেতা জানান, জনগণের সুখ-দুঃখে পাশে থাকতেই তিনি আগাম প্রচারণা ও গণসংযোগ চালিয়ে যাচ্ছেন।

‎

‎​পথসভায় তিনি বলেন, নির্বাচন অনেক দূরে হলেও সাধারণ মানুষের ভালোবাসা ও উৎসাহ আমাকে আগেই মাঠে নামিয়েছে। বহুলী ইউনিয়নকে একটি আধুনিক, বৈষম্যহীন ও মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তোলাই আমার মূল লক্ষ্য। জনগণের সেবা করার সুযোগ পেলে এলাকার উন্নয়নমূলক কাজ তরান্বিত করব।

‎​প্রচারণাকালে আলমপুর বাজার ও খাগা গ্রামের সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ- উদ্দীপনা দেখা যায়। গণসংযোগে স্থানীয় বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এবং বিপুলসংখ্যক সাধারণ সমর্থক উপস্থিত ছিলেন।

আরও খবর