আজ থেকে লাখাইয়ে ফ্যামিলি কার্ড কার্যক্রম শুরু হচ্ছে। ঢাকা মেডিকেল কলেজে বিশ্ব আর্থ্রাইটিস দিবস ২০২৬ উপলক্ষ্যে সায়েন্টিফিক সিম্পোজিয়াম অনুষ্ঠিত ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে অবহিতকরণ প্রেস কনফারেন্স করেছে শান্তিগঞ্জ উপজেলা প্রশাসন নাঙ্গলকোটে চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ; সাংবাদিক হত্যার হুমকিতে থানায় জিডি বহুলী ইউনিয়নে আগাম নির্বাচনী হাওয়া: আলমপুর বাজার ও খাগা গ্রামে এস এম রঞ্জুর গণসংযোগ ‎ ঝিনাইগাতীতে জাতীয় কন্যাশিশু দিবস উদ্‌যাপন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত লালপুরে ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে অবহিতকরণ সভা পীরগাছায় শারদীয় দুর্গাপূজা উদযাপনে প্রস্তুতিমূলক সভা গোয়ালন্দে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ নিয়ে প্রেস কনফারেন্স গোয়ালন্দে মা ইলিশ সংরক্ষণ অভিযানে বিপুল জাল জব্দ, ৭ জেলে আটক রাজবাড়ীর গোয়ালন্দে আন্তর্জাতিক ও জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন পেটে গজ রেখে সেলাই করা বিথী আক্তার, মামলা না করার শর্তে টাকা নেন বিথীর স্বামী অভয়নগরে শ্রমিক ইউনিয়নের জমি নিয়ে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত গোয়ালন্দে নজরুল বর্ষের সমাপনী, প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ রাজবাড়ীতে ৩০ হাজার পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার শ্যামনগরে শিশুকে ধর্ষণ ও ব্ল্যাকমেইলের অভিযোগ ঝিনাইগাতীতে উপজেলা প্রশাসন ও কারিতাসের আয়োজনে জাতীয় কন্যা শিশু দিবস উদ্‌যাপন লালপুরে লাইসেন্স ছাড়া সার ও কীটনাশক বিক্রি, ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক যুবকের মৃত্যু চার ফার্মেসিকে ২৫ হাজার টাকা অর্থদণ্ড

অভয়নগরে শ্রমিক ইউনিয়নের জমি নিয়ে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত

যশোর জেলা ট্রাক, ট্র্যাক্টর, ট্যাংকলরী ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের মালিকানাধীন জমি নিয়ে মিথ্যা ও অসত্য তথ্য প্রকাশের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১১ টায় ভাঙ্গাগেট ট্রাক টার্মিনাল সংলগ্ন যশোর খুলনা মহাসড়কে যশোর জেলা ট্রাক, ট্র্যাক্টর, ট্যাংকলরী ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। ঘন্টাব্যাপী চলা

সমাবেশে বক্তারা বলেন, ইউনিয়নের অন্তর্ভুক্ত ১৫.৬০ শতক জমি (রেজিঃ ৯৮৮ শতক) নিয়ে একটি মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা ও বানোয়াট তথ্য প্রকাশ করে সাধারণ শ্রমিক ও জনগণের মাঝে বিভ্রান্তি ছড়াচ্ছে। অবিলম্বে এ ধরনের অপপ্রচার বন্ধের দাবি জানিয়ে বক্তারা হুশিয়ারি দিয়ে বলেন, চক্রান্ত বন্ধ না হলে পরবর্তীতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। একই সাথে জমি সংক্রান্ত এই অপপ্রচারে জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান তারা।

প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন যশোর জেলা ট্রাক, ট্র্যাক্টর, ট্যাংকলরী ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি রবিউল হোসেন রবি, সাধারণ সম্পাদক জিয়াউর রহমান মোল্যা, সহ-সভাপতি বাকিউজ্জামান রানা, কোষাধ্যক্ষ আবুল কালাম আকন, সাংগঠনিক সম্পাদক মানিক হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুর রশিদ মনা, যুগ্ম সম্পাদক ফারুক শেখ, আইন সম্পাদক আব্দুল হাকিম, দপ্তর সম্পাদক রেজাউল হোসেন রানা, প্রচার সম্পাদক বাদশা সরদার ও সাবেক লাইন সম্পাদক রাজু আহম্মেদ। এছাড়াও অভয়নগর ট্রাক চালক শ্রমিক ট্রান্সপোর্ট এজেন্সির সাধারণ সম্পাদক শাহিন আকন রানাসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ ও বিপুল সংখ্যক সাধারণ শ্রমিক এতে অংশ নেন।

Tag
আরও খবর