‘শিশু বিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় জাতীয় কন্যা শিশু দিবস ২০২৬ উদ্যাপন করা হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কারিতাস বাংলাদেশ, ময়মনসিংহ অঞ্চলের মর্যাদাপূর্ণ ও স্থায়িত্বশীল আর্থ-সামাজিক ক্ষমতায়ন (সীডস-এসএফ) কর্মসূচির উদ্যোগে দিবসটি উপলক্ষে র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। সোমবার (১২ অক্টোবর) ঝিনাইগাতী উপজেলা পরিষদের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আল-আমীনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) অনিন্দিতা রানী ভৌমিক, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আশরাফুল আলম, উপজেলা সমবায় কর্মকর্তা রুকুনুজ্জামান, কারিতাস ঝিনাইগাতী উপজেলা শাখার সমন্বয়কারী অনন্যা সাংমা। এসময় উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কারিতাস সীডস-এসএফ কর্মসূচির আওতাধীন সংলাপের কিশোরীরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে কন্যাশিশুর অধিকার সুরক্ষা, বাল্যবিবাহ প্রতিরোধ এবং কিশোরীদের শিক্ষা, আত্মবিশ্বাস ও সামাজিক ক্ষমতায়নের গুরুত্ব তুলে ধরা হয়। কন্যাশিশুর জন্য নিরাপদ ও বৈষম্যহীন পরিবেশ নিশ্চিত করা এবং বাল্যবিবাহমুক্ত সমাজ গঠনে পরিবার, সমাজ ও সংশ্লিষ্ট সবার সম্মিলিত উদ্যোগের প্রয়োজনীয়তা প্রতিপাদ্যের মাধ্যমে তুলে ধরা হয়। আয়োজকরা জানান, কিশোরীদের অধিকার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং তাদের সামাজিক ও অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে গড়ে তোলার লক্ষ্যে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কারিতাস বাংলাদেশ, ময়মনসিংহ অঞ্চলের সীডস-এসএফ কর্মসূচি, ঝিনাইগাতী উপজেলা এ অনুষ্ঠানের আয়োজন করে। এতে সহযোগিতা করে স্ট্রমী ফাউন্ডেশন, বাংলাদেশ।
৫৩ মিনিট আগে
২ ঘন্টা ১ মিনিট আগে
২ ঘন্টা ২২ মিনিট আগে
২ ঘন্টা ৪৪ মিনিট আগে