আজ থেকে লাখাইয়ে ফ্যামিলি কার্ড কার্যক্রম শুরু হচ্ছে। ঢাকা মেডিকেল কলেজে বিশ্ব আর্থ্রাইটিস দিবস ২০২৬ উপলক্ষ্যে সায়েন্টিফিক সিম্পোজিয়াম অনুষ্ঠিত ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে অবহিতকরণ প্রেস কনফারেন্স করেছে শান্তিগঞ্জ উপজেলা প্রশাসন নাঙ্গলকোটে চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ; সাংবাদিক হত্যার হুমকিতে থানায় জিডি বহুলী ইউনিয়নে আগাম নির্বাচনী হাওয়া: আলমপুর বাজার ও খাগা গ্রামে এস এম রঞ্জুর গণসংযোগ ‎ ঝিনাইগাতীতে জাতীয় কন্যাশিশু দিবস উদ্‌যাপন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত লালপুরে ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে অবহিতকরণ সভা পীরগাছায় শারদীয় দুর্গাপূজা উদযাপনে প্রস্তুতিমূলক সভা গোয়ালন্দে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ নিয়ে প্রেস কনফারেন্স গোয়ালন্দে মা ইলিশ সংরক্ষণ অভিযানে বিপুল জাল জব্দ, ৭ জেলে আটক রাজবাড়ীর গোয়ালন্দে আন্তর্জাতিক ও জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন পেটে গজ রেখে সেলাই করা বিথী আক্তার, মামলা না করার শর্তে টাকা নেন বিথীর স্বামী অভয়নগরে শ্রমিক ইউনিয়নের জমি নিয়ে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত গোয়ালন্দে নজরুল বর্ষের সমাপনী, প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ রাজবাড়ীতে ৩০ হাজার পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার শ্যামনগরে শিশুকে ধর্ষণ ও ব্ল্যাকমেইলের অভিযোগ ঝিনাইগাতীতে উপজেলা প্রশাসন ও কারিতাসের আয়োজনে জাতীয় কন্যা শিশু দিবস উদ্‌যাপন লালপুরে লাইসেন্স ছাড়া সার ও কীটনাশক বিক্রি, ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক যুবকের মৃত্যু চার ফার্মেসিকে ২৫ হাজার টাকা অর্থদণ্ড

ঝিনাইগাতীতে জাতীয় কন্যাশিশু দিবস উদ্‌যাপন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলায় জাতীয় কন্যাশিশু দিবস-২০২৬ উদ্‌যাপন করা হয়েছে। ১২ অক্টোবর সোমবার সকাল ১১টায় “শিশুবিয়ে আর নয়, কন্যা করবে বিশ্ব জয়” এ প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে দিবসটি উদ্‌যাপন করা হয়। দিবসটি উদ্‌যাপন উপলক্ষে উপজেলা পরিষদ হল রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আল-আমীনের সভাপতিত্বে ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আশরাফুল আলমের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) অনিন্দিতা রানী ভৌমিক, উপজেলা সমবায় কর্মকর্তা রুকুনুজ্জামান, উপজেলা বিএনপির আহ্বায়ক শাহজাহান আকন্দ, উপজেলা মহিলা দলের আহ্বায়ক জেবুন্নেছা হক কোহিনুরসহ অন্যান্যরা। এসময় মহিলা বিষয়ক অধিদপ্তরের অফিস সহকারী আব্দুল বারি ও অফিস সহায়ক ফরিদসহ নারী নেত্রী ও স্বেচ্ছাসেবী মহিলা সমিতির নারীগণ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে স্বেচ্ছাসেবী মহিলা সমিতির মধ্যে অনুদানের চেক বিতরণ করা হয়। আলোচনা সভার আগে ইউএনও মো. আল-আমীনের নেতৃত্বে এক র‍্যালি উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। 

Tag
আরও খবর