আজ থেকে লাখাইয়ে ফ্যামিলি কার্ড কার্যক্রম শুরু হচ্ছে। ঢাকা মেডিকেল কলেজে বিশ্ব আর্থ্রাইটিস দিবস ২০২৬ উপলক্ষ্যে সায়েন্টিফিক সিম্পোজিয়াম অনুষ্ঠিত ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে অবহিতকরণ প্রেস কনফারেন্স করেছে শান্তিগঞ্জ উপজেলা প্রশাসন নাঙ্গলকোটে চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ; সাংবাদিক হত্যার হুমকিতে থানায় জিডি বহুলী ইউনিয়নে আগাম নির্বাচনী হাওয়া: আলমপুর বাজার ও খাগা গ্রামে এস এম রঞ্জুর গণসংযোগ ‎ ঝিনাইগাতীতে জাতীয় কন্যাশিশু দিবস উদ্‌যাপন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত লালপুরে ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে অবহিতকরণ সভা পীরগাছায় শারদীয় দুর্গাপূজা উদযাপনে প্রস্তুতিমূলক সভা গোয়ালন্দে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ নিয়ে প্রেস কনফারেন্স গোয়ালন্দে মা ইলিশ সংরক্ষণ অভিযানে বিপুল জাল জব্দ, ৭ জেলে আটক রাজবাড়ীর গোয়ালন্দে আন্তর্জাতিক ও জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন পেটে গজ রেখে সেলাই করা বিথী আক্তার, মামলা না করার শর্তে টাকা নেন বিথীর স্বামী অভয়নগরে শ্রমিক ইউনিয়নের জমি নিয়ে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত গোয়ালন্দে নজরুল বর্ষের সমাপনী, প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ রাজবাড়ীতে ৩০ হাজার পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার শ্যামনগরে শিশুকে ধর্ষণ ও ব্ল্যাকমেইলের অভিযোগ ঝিনাইগাতীতে উপজেলা প্রশাসন ও কারিতাসের আয়োজনে জাতীয় কন্যা শিশু দিবস উদ্‌যাপন লালপুরে লাইসেন্স ছাড়া সার ও কীটনাশক বিক্রি, ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক যুবকের মৃত্যু চার ফার্মেসিকে ২৫ হাজার টাকা অর্থদণ্ড

লালপুরে লাইসেন্স ছাড়া সার ও কীটনাশক বিক্রি, ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা

লালপুর(নাটোর)প্রতিনিধি: নাটোরের লালপুরে লাইসেন্স ছাড়া অবৈধভাবে সার ও কীটনাশক বিক্রির অভিযোগে মো. হামিদুল ইসলাম নামে এক ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (১২ অক্টোবর) উপজেলার চংধুপইল ইউনিয়নের করিমপুর বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আবীর হোসেন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সুব্রত কুমার সরকার উপস্থিত ছিলেন। অভিযানকালে লাইসেন্স ছাড়া সার ও কীটনাশক বিক্রির অভিযোগে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর সংশ্লিষ্ট ধারায় ব্যবসায়ী মো. হামিদুল ইসলামকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান ও তা আদায় করা হয়। অভিযানে সার্বিক সহযোগিতা করেন আব্দুলপুর পুলিশ ফাঁড়ির সদস্যরা। জনস্বার্থে এবং কৃষকদের অধিকার সুরক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানানো হয়েছে।
Tag
আরও খবর