আজ থেকে লাখাইয়ে ফ্যামিলি কার্ড কার্যক্রম শুরু হচ্ছে। ঢাকা মেডিকেল কলেজে বিশ্ব আর্থ্রাইটিস দিবস ২০২৬ উপলক্ষ্যে সায়েন্টিফিক সিম্পোজিয়াম অনুষ্ঠিত ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে অবহিতকরণ প্রেস কনফারেন্স করেছে শান্তিগঞ্জ উপজেলা প্রশাসন নাঙ্গলকোটে চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ; সাংবাদিক হত্যার হুমকিতে থানায় জিডি বহুলী ইউনিয়নে আগাম নির্বাচনী হাওয়া: আলমপুর বাজার ও খাগা গ্রামে এস এম রঞ্জুর গণসংযোগ ‎ ঝিনাইগাতীতে জাতীয় কন্যাশিশু দিবস উদ্‌যাপন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত লালপুরে ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে অবহিতকরণ সভা পীরগাছায় শারদীয় দুর্গাপূজা উদযাপনে প্রস্তুতিমূলক সভা গোয়ালন্দে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ নিয়ে প্রেস কনফারেন্স গোয়ালন্দে মা ইলিশ সংরক্ষণ অভিযানে বিপুল জাল জব্দ, ৭ জেলে আটক রাজবাড়ীর গোয়ালন্দে আন্তর্জাতিক ও জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন পেটে গজ রেখে সেলাই করা বিথী আক্তার, মামলা না করার শর্তে টাকা নেন বিথীর স্বামী অভয়নগরে শ্রমিক ইউনিয়নের জমি নিয়ে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত গোয়ালন্দে নজরুল বর্ষের সমাপনী, প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ রাজবাড়ীতে ৩০ হাজার পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার শ্যামনগরে শিশুকে ধর্ষণ ও ব্ল্যাকমেইলের অভিযোগ ঝিনাইগাতীতে উপজেলা প্রশাসন ও কারিতাসের আয়োজনে জাতীয় কন্যা শিশু দিবস উদ্‌যাপন লালপুরে লাইসেন্স ছাড়া সার ও কীটনাশক বিক্রি, ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক যুবকের মৃত্যু চার ফার্মেসিকে ২৫ হাজার টাকা অর্থদণ্ড

নাগেশ্বরীতে ​আধুনিক কৃষি ও নিরাপদ খাদ্য নিশ্চিতে ঐক্যবদ্ধ প্রয়াস কংগ্রেস - ২০২৬ অনুষ্ঠিত

কৃষির আধুনিকায়ন, পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণ, গ্রামীণ উদ্যোক্তা তৈরি এবং কৃষকদের সার্বিক আর্থসামাজিক পরিবর্তনের লক্ষ্য নিয়ে কুড়িগ্রামের নাগেশ্বরীতে অনুষ্ঠিত হয়েছে ‘পার্টনার কংগ্রেস-২০২৬’।

​সোমবার (১২ অক্টোবর) দুপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা অডিটোরিয়াম হলরুমে এ কংগ্রেস অনুষ্ঠিত হয়। 'প্রোগ্রাম অন এগ্রিকালচার অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনারশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ' (পার্টনার) কর্মসূচির আওতায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

​উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ আলাউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, কুড়িগ্রামের উপপরিচালক কৃষিবিদ আবু ফাত্তাহ্ মো. রওশন কবির। বিশেষ অতিথি ছিলেন পার্টনার প্রকল্পের রংপুর অঞ্চলের সিনিয়র মনিটরিং অফিসার কৃষিবিদ অশোক কুমার রায়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন নাগেশ্বরী উপজেলা কৃষি কর্মকর্তা শাহরিয়ার হোসেন।

​অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন নাগেশ্বরী উপজেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক গোলাম রসুল রাজা, সদস্যসচিব মোখছুর রহমান, উপজেলা জামায়াতের আমির আব্দুল মান্নান মিঞা এবং কুড়িগ্রাম সাংবাদিক ইউনিয়নের যুগ্ম আহ্বায়ক বাবুল জামানসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

​প্রধান অতিথির বক্তব্যে কৃষিবিদ আবু ফাত্তাহ্ মো. রওশন কবির বলেন, "কৃষির ঐতিহ্যগত ধারা থেকে বের হয়ে আমাদের আধুনিক প্রযুক্তির ব্যবহার ও উত্তম কৃষিচর্চার দিকে এগোতে হবে। শুধু উৎপাদন বাড়ানোই শেষ কথা নয়; গুণগত মান ঠিক রেখে নিরাপদ খাদ্য সরবরাহ ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করা আমাদের মূল লক্ষ্য।"

​অন্যান্য বক্তারা বলেন, টেকসই কৃষি উন্নয়ন ও নতুন উদ্যোক্তা সৃষ্টির মাধ্যমে গ্রামীণ অর্থনীতিতে বড় পরিবর্তন আনা সম্ভব। পার্টনার কর্মসূচির মাধ্যমে প্রান্তিক পর্যায়ে প্রযুক্তি পৌঁছে দিলে কৃষকরা সরাসরি উপকৃত হবেন।

​আয়োজক সূত্রে জানা যায়, পার্টনার কর্মসূচির মূল লক্ষ্য হলো প্রান্তিক কৃষকদের আধুনিক কৃষি তথ্যের আওতায় আনা, উন্নত জাত ও প্রযুক্তির সম্প্রসারণ, কৃষিপণ্যের বাজারজাতকরণে সহায়তা এবং একটি টেকসই কৃষি উৎপাদন ব্যবস্থা গড়ে তোলা।

​দিনব্যাপী এই কংগ্রেসে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, বেসরকারি সংস্থার প্রতিনিধি, উপসহকারী কৃষি কর্মকর্তা এবং বিপুল সংখ্যক কৃষক-কৃষাণী অংশগ্রহণ করেন। সম্মেলন প্রাঙ্গণে উন্নত জাতের ফসল ও আধুনিক কৃষিপ্রযুক্তি প্রদর্শনের জন্য একাধিক বর্ণাঢ্য স্টল স্থাপন করা হয়।

Tag
আরও খবর