মধুপুরে বাস-মোটরসাইকেল সংঘর্ষ, নিহত ১ ইউনিয়ন পরিষদ নির্বাচন ঘিরে চন্দনাইশ বিএনপিতে বিভক্তির আভাস কুলিয়ারচরে দিনে-দুপুরে চালককে মারধর করে অটোরিকশা নিয়ে গেছে দুর্বৃত্তরা বড়দল ইউনিয়নে শতভাগ নিরাপদ পানি নিশ্চিতে পরামর্শ সভা অনুষ্ঠিত বরিশাল আদালত ভবনে মর্মান্তিক মৃত্যু, ষষ্ঠ তলা থেকে পড়ে প্রাণ গেল নাজমুলের হামে আক্রান্ত শিশুর মৃত্যু, চাটখিল স্বাস্থ্য কমপ্লেক্স ভাঙচুর রাবির সাংবাদিক হামলার বিচার দাবিতে জাবিপ্রবি সাংবাদিক সমিতির মানববন্ধন শিক্ষক দিবস উপলক্ষে নোয়াখালীতে প্রিয় শিক্ষককে সম্মাননা ‎মোংলায় যাত্রীবাহী বাসে ১২০ কেজি গাঁজার চালান জব্দ: পাচারকারী চক্রের তিন সদস্য আটক জয়পুরহাট সিমান্তে বিএসএফের ঠেলে দেওয়া তিন যুবককে ফেরত পাঠাল বিজিবি চীন, ভারত, জাপানসহ এশিয়ার বাজারে বাংলাদেশের রপ্তানি বাড়ছে ঠাকুরগাঁওয়ে ১২ দিনেও সন্ধান মেলেনি শারমিনের, মেয়ের ফিরে আসার অপেক্ষায় পরিবার দেশের ইতিহাসে শিক্ষাখাতে এ বছরই সর্বোচ্চ বাজেট: প্রধানমন্ত্রী সীমান্তে পুলিশের হাতে নাহিদসহ আটক ২ চিলমারীতে "বিশ্ব শিক্ষক দিবস" পালিত ফুলের বদলে গাছের চারা দিয়ে এমপিকে সাংবাদিকদের শুভেচ্ছা শিক্ষক দিবসে ছয়সূতী ইউনিয়ন হাই স্কুল এণ্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের আবেগঘন বার্তা অভয়নগরে ৪২০ টন সরকারি সার গায়েব: ঠিকাদারি প্রতিষ্ঠানকে ৫ লাখ টাকা জরিমানা শিক্ষার্থীকে মাদকে জড়ানোর অভিযোগ এমপিওভুক্ত শিক্ষকরা তবুও অবহেলিত

ঠাকুরগাঁওয়ে ১২ দিনেও সন্ধান মেলেনি শারমিনের, মেয়ের ফিরে আসার অপেক্ষায় পরিবার


ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার বামুনিয়া গ্রামে ১২ দিন ধরে নিখোঁজ রয়েছেন শারমিন আক্তার নামে এক তরুণী। দীর্ঘ সময় পার হলেও তার কোনো সন্ধান না মেলায় চরম উদ্বেগ-উৎকণ্ঠায় দিন কাটছে পরিবারের। মেয়ের শোকে অসুস্থ হয়ে পড়েছেন মা-বাবা।


পরিবারের অভিযোগ, প্রেমের সম্পর্কের সূত্র ধরে রমিক চন্দ্র সিংহ নামে এক যুবক শারমিনকে নিয়ে গেছেন। এ কাজে আরও কয়েকজন তাকে সহযোগিতা করেছেন বলেও দাবি তাদের। ঘটনার পর থেকে রমিকের বাবা সুমন্ত চন্দ্র সিংহসহ পরিবারের সদস্যরা বাড়িতে নেই বলে জানিয়েছে শারমিনের পরিবার।


শারমিনের বোন নাজমিন আক্তার মাহি বলেন, "আমার বোনকে অপহরণ করে নিয়ে গেছে বলে আমরা মনে করছি। ১২ দিন হয়ে গেলেও এখনো তার কোনো খবর পাইনি। আমার বোন কোথায় আছে, কেমন আছে কিছুই জানি না। এদিকে মা-বাবাও মেয়ের চিন্তায় অসুস্থ হয়ে পড়েছেন।"


শারমিনের বাবা মো. পশিরুল ইসলাম বলেন, "১২ দিন ধরে মেয়ের কোনো খোঁজ পাচ্ছি না। থানায় এজাহার দিয়েছি, কিন্তু এখন পর্যন্ত কাঙ্ক্ষিত সহযোগিতা পাইনি। আমরা মেয়েকে জীবিত ও নিরাপদে ফিরে পেতে চাই।"


স্বজনরা জানান, নিখোঁজের পর থেকে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও তার সন্ধান মেলেনি। মেয়ের কোনো খবর না পেয়ে দুশ্চিন্তায় অসুস্থ হয়ে পড়েছেন মা নাসিমা বেগম।


স্থানীয় বাসিন্দারা জানান, ১২ দিন ধরে সন্ধান না মেলায় পরিবারটি অসহায় অবস্থায় রয়েছে।


এ বিষয়ে অভিযুক্তদের বাড়িতে গিয়ে কাউকে পাওয়া যায়নি, ফলে তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।


পরিবারের দাবি, দ্রুত তদন্তের মাধ্যমে নিখোঁজ শারমিনের অবস্থান শনাক্ত করে তাকে নিরাপদে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হোক।

Tag
আরও খবর