চিলমারীতে "বিশ্ব শিক্ষক দিবস" পালিত ফুলের বদলে গাছের চারা দিয়ে এমপিকে সাংবাদিকদের শুভেচ্ছা শিক্ষক দিবসে ছয়সূতী ইউনিয়ন হাই স্কুল এণ্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের আবেগঘন বার্তা অভয়নগরে ৪২০ টন সরকারি সার গায়েব: ঠিকাদারি প্রতিষ্ঠানকে ৫ লাখ টাকা জরিমানা শিক্ষার্থীকে মাদকে জড়ানোর অভিযোগ এমপিওভুক্ত শিক্ষকরা তবুও অবহেলিত শ্যামনগরে স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত বিশ্ব শিক্ষক দিবসে নাঙ্গলকোটে র‍্যালি ও আলোচনা সভা শ্যামনগরে নজরুল বর্ষ উপলক্ষে প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শরীয়তপুরে মুদি দোকানে ২০ লাখ টাকা লুটের অভিযোগ নোয়াখালীতে দুই হত্যাসহ ১১ মামলার আসামি ইয়াবাসহ গ্রেপ্তার বিএনপি নেতা রঞ্জুর বাড়িতে ভিপি অমর কৃষ্ণ দাস: স্বজনদের সঙ্গে সাক্ষাৎ ও গভীর সমবেদনা সৌদিতে থেকেও মিছিলের মামলায় আসামি ইলিয়াস চৌদ্দগ্রামে মাইক্রোবাসে মাদকের চালান: ৮৯ কেজি গাঁজা, ৬০ বোতল মদ জব্দ নিয়ামতপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত পীরগাছায় শিক্ষার্থীদের মাঝে ফুটবল বিতরণ করলেন ইউপি সদস্য পদপ্রার্থী জুয়েল রানা সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে পীরগাছায় বিশ্ব শিক্ষক দিবস উদযাপন শিক্ষক ও শিক্ষায় প্রয়োজন সর্বোচ্চ বিনিয়োগ বাঘায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

বিশ্ব শিক্ষক দিবসে নাঙ্গলকোটে র‍্যালি ও আলোচনা সভা


‘শিক্ষক দিবসের অঙ্গীকার—জাতীয়করণ মোদের অধিকার’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে কুমিল্লার নাঙ্গলকোটে বিশ্ব শিক্ষক দিবস উদযাপিত হয়েছে।

আজ সোমবার (৫ অক্টোবর) সকালে নাঙ্গলকোট উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত কর্মসূচির শুরুতে নাঙ্গলকোট হাসান মেমোরিয়াল সরকারি কলেজ প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র মিলনায়তনে এসে শেষ হয়। এতে উপজেলার প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয়, কলেজ, মাদরাসা, বুদ্ধিপ্রতিবন্ধী স্কুল ও কারিগরি ভোকেশনালের প্রায় পাঁচ শতাধিক শিক্ষক অংশগ্রহণ করেন।

পরবর্তীতে মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতির বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ইউনুস। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু রায়হান।

নাঙ্গলকোট আফছারুল উলুম কামিল মাদ্রাসার বাংলা বিভাগের প্রভাষক ত্বোহা হাসান ভূঁইয়া স্বাধীনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন—উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক মনিরুল ইসলাম, মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ও চাঁন্দগড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু বকর সিদ্দিক লিটন, সমিতির সাধারণ সম্পাদক ও ময়ূরা হাইস্কুলের সিনিয়র শিক্ষক মাহবুবুল হক এবং উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নিজাম উদ্দিন।

সভায় অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন—প্রধান শিক্ষক ফোরামের সাধারণ সম্পাদক শহীদুল্লাহ মজুমদার, জমিয়াতুল মোদার্রেছীন নাঙ্গলকোট উপজেলা সাধারণ সম্পাদক ও কাশিপুর দাখিল মাদ্রাসার সুপার মাওলানা বেলাল হোসেন, উপজেলা শিক্ষক ফেডারেশনের সভাপতি মাওলানা মাহবুবুল হক মজুমদার এবং প্রাথমিক শিক্ষক নেতা নিজাম উদ্দিন ও মোহাম্মদ ইয়াসিনসহ অনেকে।

আলোচনা সভায় বক্তারা শিক্ষকদের সামাজিক ও অর্থনৈতিক মর্যাদা বৃদ্ধির পাশাপাশি শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের যৌক্তিক দাবি তুলে ধরেন।

আরও খবর