বর্ণাঢ্য আয়োজনে কুষ্টিয়া কালিশংকরপুর হাইফ্লায়া পিজন ক্লাবের নতুন কমিটি গঠন বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি নিহত, বিজিবির দাবি ১ আদানির বন্ধ ইউনিট বিদ্যুৎ সরবরাহে ফিরছে আজই আ. লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জের রিট খারিজ আসন্ন ইউপি নির্বাচনে কুলিয়ারচরের সালুয়া ইউনিয়ন বিএনপির সভাপতির চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা কুষ্টিয়ায় ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল পীরগাছায় SNK DREAM Foundation-এর উদ্যোগে জার্সি ও ফুটবল বিতরণ যুক্তরাষ্ট্রের কাছে ইরান আত্মসমর্পণ করবে না হোয়াটসঅ্যাপে ব্যক্তিগত চ্যাট গোপন রাখবেন যেভাবে সৌদি আরবে হুথিদের হামলায় মসজিদ ক্ষতিগ্রস্ত চরবংশী ইউপি নির্বাচনে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন ফারুক কবিরাজ বাঘায় পদ্মার সীমান্ত থেকে বিএসএফ এর হাতে আটক ৫ জনকে ফিরে না পাওয়ায় হতাশায় পরিবার সম্পন্ন হলো পিএমই বিভাগ কর্তৃক আয়োজিত “শান্তর ক্যানভাস”-এর দুইটি পর্ব আদমদীঘিতে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে ওসির জনসচেতনতামূলক প্রচারণা ‎ ‎বাগেরহাটের রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্পের একনেক অনুমোদন চলতি সপ্তাহে মধুপুরে জনতা অটোমেটিক রাইস মিলে দুর্ধর্ষ ডাকাতি, ৮/৯ লাখ টাকার মালামাল ক্ষয়ক্ষতি পৌর বণিক সমিতির নির্বাচন: আপেল, মুকুল প্যানেল বিজয়ী শেরপুরের ঝিনাইগাতীতে হাতি-মানুষ দ্বন্দ্ব নিরসনে সেমিনার উত্তর টাঙ্গাইল সাংবাদিক ফোরামের মতবিনিময় সভা পীরগাছায় আল ফোরকান ক্যাডেট মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও সনদ বিতরণ

দিনাজপুর জেলা হারভেষ্টার মালিক সমিতি গঠনে মতবিনিময় সভা অনুষ্ঠিত

 ১৮ ফেব্রুয়ারি শনিবার দিনাজপুর শহরের মার্টিন চাইনিজ রেস্তোরাঁয় সকাল ১০টায় ১৩উপজেলা থেকে আগত হারভেষ্টার মালিক গ্রুপের সদস‍্যদের নিয়ে দিনজপুর জেলা হারভেষ্টার মালিক সমিতি গঠনে মতবিনিময় সভায় কৃষকরা বলেন বর্তমান সরকার কৃষক ও কৃষিখাতকে বিপর্যয়ের হাত থেকে বাঁচাতে কৃষিক্ষেত্রে আধুনিক যন্ত্রের ব‍্যবহার নিশ্চিত করতে খামার যান্ত্রীকরন প্রকল্পে যে পরিমান ভর্তুকি দিচ্ছে তা দেশের চলমান উন্নয়নের ক্ষেত্রে এতবড় সাবসিডি(ভর্তুকি) আর কোন প্রকল্পে দেয়া হয় না।কৃষিক্ষেত্রে যান্তিকরনের ব‍্যবহার নিশ্চিত করতে সরকার উওরাঞ্চলে হারভেষ্টার মেশিন ক্রয়ে  শতকরা ৫০ভাগ এবং হাওড় অর্থাৎ দক্ষিনাঞ্চলের বন‍্যা কবলিত হাওর এলাকায় হারভেষ্টার মেশিন ক্রয়ে কৃষককে শতকরা ৭০ভাগ ভর্তুকি দিচ্ছে।সরকারের দেয়া ভ‍র্তুকি এবং সহজ কিস্তিতে পরিশোধ করার শর্ত সাপেক্ষে হারভেষ্টার মেশিন ক্রয় করে কতিপয় হারভেষ্টার মেশিন বিক্রয়কারী প্রতিষ্ঠানের চাতুরতা ও মধ‍্যস্থতাকারী কিছু দালালের কারনে বিপাকে পরছে প্রান্তিক পর্যায়ের কৃষক।শর্ত সাপেক্ষে কৃষকের ক্রয়কৃত হারভেষ্টার মেশিনের মুল‍্য সরকারের দেয়া ভর্তুকির টাকা বাদে অবশিষ্ট শতকরা ৫০ভাগ টাকা ১হাজার ঘন্টা ব‍্যবহারের পর কিস্তি পরিশোধের সময় নির্ধারন থাকলেও হারভেষ্টার বিক্রয়কারী প্রতিষ্ঠান যেমন মেটাল,এসকিউ ও এসিআই গ্রুপের কর্মকর্তারা ছয় মাস বা এক ফসল উঠানোর সাথে সাথেই কৃষককে মেশিন ক্রয়ের অবশিষ্ট টাকার কিস্তি পরিশোধে চাপ দিতে থাকে। প্রথম উত্তোলিত ফসলের পর কৃষকরা কিস্তির টাকা পরিশোধে ব‍্যর্থ হলে কৃষকের হারভেষ্টার মেশিন জব্দ করে নেয় বিক্রয়কারী প্রতিষ্ঠান।ফলে সরকারের দেয়া ভর্তুকি পেয়েও ক্ষতিগ্রস্থ হচ্ছে প্রান্তিক পর্যায়ের কৃষকরা আর লাভবান হচ্ছে মধ‍্যস্ততাকারি কিছু দালাল ও হারভেষ্টার বিক্রয়কারী প্রতিষ্ঠান।হারভেষ্টার মালিক সমিতি গঠনের মতবিনিময় সভায় মোঃ মনির সভাপতিত্বে ফুলবাড়ী থেকে আগত কৃষক ড.আনোয়ার হোসেন,নবাবগঞ্জ থেকে আগত কৃষক সারোয়ার হোসেন,দিনাজপুর সদর পুলহাটের কৃষক তৌহিদ,ঘোড়াঘাটের কৃষক মোঃ আলি ফেরদৌস,বোচাগঞ্জের কৃষক মোঃ মাসুদ প্রমুখ উপোরোক্ত কথাগুলো বলেন।এছারাও তারা আরো বলেন ৩৩টি জেলায় হারভেষ্টার মালিক সমিতি থাকলেও দিনাজপুরে না থাকায় দিনাজপুরের হারভেষ্টার মালিক পক্ষের কোন সদস‍্য অন‍্য জেলায় গিয়ে কাজ করতে পারে না।অথচ কোন হাওর অঞ্চল বা অন‍্যান‍্য জেলার হারভেষ্টার মালিক গ্রুপের সদস‍্যরা দিনাজপুর জেলায় এসে বিঘা প্রতি কম মুল‍্যে ফসল কাটার ফলে আমরা ন‍্যায‍্য মুল‍্য থেকে বঞ্চিত হচ্ছি।কারন হাওর অঞ্চলে ক্ষামার যান্ত্রীকরন প্রকল্পে কৃষকদের দেয়া হয় সরকারের শতকরা ৭০ভাগ ভর্তুকি আর আমাদের দেয়া হয় ৫০ ভাগ।ফলে অনাআসেই ঐসব অঞ্চলের কৃষকরা সহজে কিস্তি পরিশোধ করতে পারে।ফলে এক দুই সিজনেই তাদের যন্ত্রের টাকা উঠে যাওয়ায় পরবর্তীতে তারা আমাদের জেলায় এসে বিঘা প্রতি কম মুল‍্যে জমির ফসল কাটে।ফলে আমরা এই অঞ্চলের কৃষকদের সিজনকালেও ক্ষতির সমুক্ষীন হতে হয়।তাই বৈষম‍্য দুরীকরনে এবং নিজ জেলার পাশাপাশি অন‍্য জেলায় কাজের সুবিধা ও বিঘা প্রতি নির্দিষ্টে মুল‍্যে ফসল কর্তন অন‍্য জেলায় গিয়ে ফসল কাটার ক্ষেত্রে কোন প্রকার অতিরিক্ত টাকা প্রদান না করা সহ প্রান্তিক পর্যায়ের হারভেষ্টার মালিক সমিতির মাধমে কৃষকে আর্থিক ক্ষতির হাত থেকে রক্ষার্তে দিনাজপুর জেলায় সক থানা থেকে আগত হারভেষ্টার মালিক গ্রুপের সদস‍্যদের সর্বসম্মতিক্রমে দিনাজপুর জেলার হারভেষ্টার মালিক সমিতির কার্যকরী সদস‍্য হিসেবে  দিনাজপুর সদরের মোস্তফা,নিলয়,জামান,রুবেল,জুয়েল,ঘোড়াঘাটের মোঃ আলি ফেরদৌস,বোচাগঞ্জের মোঃ মাসুদ,কাহারোলের মোঃ হিরা,ফুলবাড়ীর মোঃ আনোয়ার সহ তেরোটি উপজেলা থেকে সদস‍্য নিয়ে দিনাজপুর জেলা হারভেষ্টার মালিক সমিতি গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়।

আরও খবর