জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

শ্রীমঙ্গলে পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক টিটু দাশ সাময়িক অব্যাহতি, ভারপ্রাপ্ত আহ্বায়ক সুজিত রায়


বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট শ্রীমঙ্গল উপজেলা শাখার আহ্বায়ক শ্রী টিটু দাশকে তাঁর দায়িত্ব থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে সংগঠনের সাংগঠনিক গতিশীলতা ফেরাতে জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সুজিত রায়কে ভারপ্রাপ্ত আহ্বায়কের দায়িত্ব অর্পণ করা হয়েছে।

বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট মৌলভীবাজার জেলা শাখার আহ্বায়ক অ্যাডভোকেট সুনীল কুমার দাস ও সদস্য সচিব অ্যাডভোকেট গোবিন্দ মোহন পাল স্বাক্ষরিত গত ২১ সেপ্টেম্বরের এক নোটিশে এ সিদ্ধান্ত জানানো হয়। 

শনিবার (২৬ সেপ্টেম্বর) সকালে বিষযটি নিশ্চিত করেছেন নবনিযুক্ত ভারপ্রাপ্ত আহ্বায়ক সুজিত রায়।

নোটিশ সূত্রে জানা যায়, বিগত জাতীয় সংসদ নির্বাচনে টিটু দাশ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মনোনীত প্রার্থী মো. মুজিবুর রহমান চৌধুরীর বিপক্ষে অবস্থান নিয়ে সরাসরি দলীয় প্রার্থীর বিরুদ্ধে প্রচারণায় অংশ নেন। এই শৃঙ্খলাভঙ্গের অপরাধে মৌলভীবাজার জেলা বিএনপি পূর্বে তাঁকে দলীয় সকল পদ ও কর্মকাণ্ড থেকে বহিষ্কার করে।

বিএনপি থেকে বহিষ্কারের পর পূজা উদযাপন ফ্রন্ট শ্রীমঙ্গল উপজেলা শাখার আহ্বায়ক হিসেবে অর্পিত দায়িত্ব পালনে ব্যর্থ হন টিটু দাশ। তাঁর অদক্ষতা ও দায়িত্বে অবহেলার কারণে সংগঠন স্থবির হয়ে পড়ায় জেলা কমিটির নির্দেশে এই প্রশাসনিক সিদ্ধান্ত নেওয়া হয়।

Tag
আরও খবর