নওগাঁর নিয়ামতপুরে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৫৫০ লিটার চোলাই মদ ও চোলাই মদ তৈরির উপকরণ (ওয়াশ)সহ তিনজনকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার ৮ নম্বর বাহাদুরপুর ইউনিয়নের শ্যামপুর গ্রামের একটি বসতবাড়িতে এ অভিযান পরিচালনা করা হয়।
নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুর রহমান পিপিএমের নেতৃত্বে থানার একটি বিশেষ দল গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালায়।
অভিযানে ৫৫০ লিটার চোলাই মদ ও চোলাই মদ তৈরির উপকরণ (ওয়াশ) উদ্ধার করা হয়। এ সময় তিনজনকে আটক করা হয়। আটকরা হলেন মো. তাজিমুদ্দীন (৩৮), পিতা মৃত খয়রুল্লাহ, সাং সাদাপুর ডাঙ্গাপাড়া; মো. হাফিজুর রহমান (৫৬), পিতা মৃত আব্দুর রহমান, সাং শ্যামপুর খড়িবাড়ী এবং শ্রী রনজিত (৪২), পিতা মো. সম্রাট, সাং শ্যামপুর, থানা নিয়ামতপুর, জেলা নওগাঁ।
পুলিশের দাবি, জিজ্ঞাসাবাদে আটকরা পরস্পর যোগসাজশে অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য চোলাই মদ তৈরি ও বিক্রয়ের উদ্দেশ্যে নিজেদের হেফাজতে রাখার কথা স্বীকার করেছেন।
এ ঘটনায় নিয়ামতপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
৫৯ মিনিট আগে
১ ঘন্টা ০ মিনিট আগে
১ ঘন্টা ২ মিনিট আগে
১ ঘন্টা ২৯ মিনিট আগে
১ ঘন্টা ৫৮ মিনিট আগে
১ ঘন্টা ৫৯ মিনিট আগে
২ ঘন্টা ৪৩ মিনিট আগে