নতুন নামে যাত্রা শুরু করল র‍্যাব এশিয়ান গেমস উপলক্ষ্যে জাপান গমন করলেন সেনাবাহিনী প্রধান নওগাঁর নিয়ামতপুরে মাদকবিরোধী অভিযান : তিনজন আটক পলাশপোলে পথচারীকে আটকে টাকা আদায়ের অভিযোগ আদমদীঘিতে বাঁশঝাড়ে জুয়ার আসর থেকে ৪ জন গ্রেফতার আদমদীঘি শাঁওইল বিদ্যালয়ের শিক্ষকের অবসরজনিত বিদায় সংবর্ধনা শেরপুরের ঝিনাইগাতীতে মাদক সেবনের দায়ে ৩ জনের কারাদণ্ড শ্যামনগরে জলবায়ু ঝুঁকি মোকাবেলায় স্থানীয় অভিযোজন কৌশল নির্ধারণে কর্মশালা ‎মোংলা বন্দর কর্মচারী সংঘের নির্বাচনে সরোয়ার-সোবাহান প্যানেলের নিরঙ্কুশ জয় ‎ বানিয়াচং-আজমিরীগঞ্জ সড়কে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু চন্দনাইশে ‘তুমিই হবে সেরা’ মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ও ফল প্রকাশ রাজশাহীর মধ্যচরে পানিবন্দীদের মাঝে ত্রাণ বিতরণ ঝিনাইগাতীতে গ্রাম আদালতকে গতিশীল করতে মতবিনিময় ও ভিডিওচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত শিল্পখাতে স্বস্তি ফিরছে, বেড়েছে গ্যাস-বিদ্যুৎ সরবরাহ ইরানি হামলায় মার্কিন ঘাঁটির শতাধিক ভবন-ড্রোন ধ্বংস শিক্ষিকা মায়ের আদর্শে বেড়ে ওঠা সুরজিত দাশের জন্মদিন যে কোনো দুর্যোগ মোকাবেলার সক্ষমতা সরকারের আছে: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী জোরপূর্বক বসতবাড়ি ভাঙচুর প্রতিবাদে সংবাদ সম্মেলন, হাইকোর্টের নিষেধাজ্ঞা অমান্য সেনবাগে অপরাধ দমনে পুলিশের কঠোর নজরদারি, গুরুত্বপূর্ণ স্থানে ৭ চেকপোস্ট শিক্ষার সনদ নয়, দক্ষতাই হোক মূল পরিচয়

চন্দনাইশে ‘তুমিই হবে সেরা’ মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ও ফল প্রকাশ

চট্টগ্রামের চন্দনাইশে দ্বিতীয়বারের মতো আয়োজিত ‘তুমিই হবে সেরা’ মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে একই সঙ্গে পরীক্ষার ফলও প্রকাশ করা হয়েছে গত ১০ সেপ্টেম্বর প্রকাশিত ফলাফলে ৩৪ জন শিক্ষার্থী ট্যালেন্টপুল ও ৭২ জন সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছে সব মিলিয়ে বৃত্তি পেয়েছে ১০৬ জন শিক্ষার্থী

 

এর আগে গত ৪ সেপ্টেম্বর (শুক্রবার) গাছবাড়ীয়া সরকারি কলেজে এ মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয় এতে উপজেলার ৪৫টি মাধ্যমিক স্কুল ও মাদরাসার ষষ্ঠ থেকে দশম শ্রেণির ৮১৬ জন শিক্ষার্থী অংশ নেয়

 

পরীক্ষা চলাকালে কেন্দ্র পরিদর্শন করেন আনিশা গ্রুপের চেয়ারম্যান সাইফুল ইসলাম হিরু, বিএসআরএম গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান ফ্রোবেল একাডেমির অর্থ, হিসাব ও প্রশাসন বিভাগের প্রধান মো. আমজাদ হোসেন, শহীদ হালিম-লিয়াকত স্মৃতি সংসদ কেন্দ্রীয় পরিচালনা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক আজিম উদ্দিন আহমেদ জনি, বাংলাদেশ জাতীয়তাবাদী নাগরিক পরিষদ চট্টগ্রাম দক্ষিণ জেলার সাধারণ সম্পাদক মীর মনজুর, ফুলকুঁড়ি পাবলিকেশন্সের প্রতিনিধি ওবাইদুর রহিম, চন্দনাইশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক খায়ের আহমদ রুবেল, তরুণ শিক্ষানুরাগী ইঞ্জিনিয়ার মিনহাজ খান এবং বৃত্তি পরীক্ষার পরিচালক মো. তারেক হোসাইন

 

এ সময় সহকারী পরিচালক আরফাত হোসেন এবং সদস্য বাবলু, সাঈদ, মিনহাজ, নাছরিন, তুহিন, রিয়া, আকরিমা ও জিন্নাতসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন

 

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, পরীক্ষায় প্রথম স্থান অর্জনকারী শিক্ষার্থীকে ট্যাব, ব্যাগ, শিক্ষা উপকরণ ও সনদ দেওয়া হবে এছাড়া বৃত্তিপ্রাপ্ত অপর ১০৫ জন শিক্ষার্থীকে সনদ ও পুরস্কার দেওয়া হবে শিগগিরই জমকালো অনুষ্ঠানের মাধ্যমে বিজয়ী ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে এসব পুরস্কার তুলে দেওয়া হবে

 

বৃত্তি পরীক্ষার পরিচালক মো. তারেক হোসাইন বলেন, শিক্ষার্থীদের মেধার বিকাশ এবং পড়াশোনার প্রতি আগ্রহ বাড়ানোর লক্ষ্যেই এ মেধাবৃত্তি পরীক্ষার আয়োজন করা হয়েছে

 

 

Tag
আরও খবর