প্রধানমন্ত্রীকে ‘ট্রান্সফরমেটিভ লিডার’ বলছেন বিশ্বনেতারা : হুমায়ুন কবির আওয়ামী লীগের ব্যানার তৈরির সময় কুলিয়ারচরে আওয়ামী লীগ নেতা আটক বকশীগঞ্জ থানার ওসিকে অপসারণের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল : ওসি বললেন, 'অপপ্রচার' নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ ও অগ্নিসংযোগ দিনাজপুরে বিজিবি’র রাতব্যাপী অভিযানে ১জন মাদক কারবারী আটকসহ বিপুল পরিমাণ মাদক উদ্ধার জাবিপ্রবি ব্যবস্থাপনা বিভাগ সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ কুলিয়ারচর কার্ঢ়ক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের ব্যানার তৈরী সময় একজন আটক শ্যামনগরে শিশুর মেধা বিকাশে শিশু অধিকার সপ্তাহে ক্রীড়া প্রতিযোগিতা শেরপুরে শিশু অপহরণ ও মুক্তিপণ দাবির মামলায় ৪ জনের ১৪ বছর করে কারাদণ্ড করেরহাট কামিনী মজুমদার উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের আর্থিক সচেতনতায় পুবালী ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং কর্মসূচি পীরগাছায় ৫ ডিসেম্বর মুফতি কাজী ইব্রাহিমের তাফসিরুল কুরআন মাহফিল চিলমারীতে "ইউনিয়ন পরিষদের স্টিয়ারিং কমিটি" সদস্যদের সাথে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে বাঘের আক্রমনে আহত বাবলু পেল এক লক্ষ টাকার চেক কুলিয়ারচরে মাদকবিরোধী অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত ঈশ্বরগঞ্জে পিএফজির মতবিনিময় সভা অনুষ্ঠিত জাবিপ্রবির ব্যবস্থাপনা বিভাগের সেমিনার: চাকরির পেছনে না ছুটে শিক্ষার্থীদের উদ্যোক্তা হওয়ার আহ্বান কুলিয়ারচরে মাদকবিরোধী অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত লাখাই থানা পুলিশের অভিযানে ১৪ লিটার মদ এবং ১০পিস ইয়াবা সহ গ্রেফতার -০২। বানিয়াচংয়ে জেলা পরিষদের বৃক্ষরোপণ শেরপুরে জেলা প্রশাসকের গণশুনানি: ১২৩ জন পেলেন আর্থিক সহায়তা

কাদের-নাসিমদের অর্ধেক সম্পদ জুলাই শহীদদের দেয়ার নির্দেশ আদালতের

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 15-09-2026 03:59:49 pm

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রমে নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ ৭ আসামির মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। 

একইসঙ্গে দণ্ডিত ৫ আসামির সম্পত্তি বাজেয়াপ্ত করে তার মধ্য থেকে ৫০ শতাংশ জুলাই শহীদের পরিবারকে দেয়ার নির্দেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ রায় ঘোষণা করেন। 

ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ মৃত্যুদণ্ডে দণ্ডিত যে পাঁচ আসামির সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দেশ দিয়েছেন আদালত তারা হলেন, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, যুবলীগের সভাপতি শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল। 

এই ৫ আসামির সম্পত্তি বাজেয়াপ্ত করে তার মধ্য থেকে ৫০ শতাংশ জুলাই শহীদের পরিবারকে দেয়ার নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল।

রায়ে আসামিদের স্থাবর ও অস্থাবর সম্পত্তি সরকারের অধীনে বাজেয়াপ্তের নির্দেশ দেয়া হয়েছে। এর মধ্যে নির্ধারিত ৫০ শতাংশ সম্পদ জুলাই গণঅভ্যুত্থানে আহত, পঙ্গুত্ব বরণকারী এবং শহীদদের পরিবারের মধ্যে বণ্টন করা হবে। জুলাই ফাউন্ডেশন অথবা এ ধরনের কোনো বিধিবদ্ধ প্রতিষ্ঠানের মাধ্যমে এসব সম্পদ বণ্টনের নির্দেশ দেয়া হয়েছে।

তবে সাদ্দাম হোসেন ও শেখ ওয়ালী আসিফ ইনান ছাড়া অন্য পাঁচ আসামির সম্পদের ৫০ শতাংশ বাজেয়াপ্ত করে জুলাই আন্দোলনে আহত ও নিহতদের পরিবারের মধ্যে দেয়ার কথা বলা হয়েছে।

ট্রাইব্যুনালের প্রধান কৌঁসুলি আমিনুল ইসলাম বলেন, ট্রাইব্যুনালের রুলস অ্যান্ড স্ট্যাটিউটসে সর্বোচ্চ ৭৫ শতাংশ পর্যন্ত সম্পত্তি বাজেয়াপ্ত করার বিধান রয়েছে। এবারই প্রথম ট্রাইব্যুনাল আসামিদের স্থাবর ও অস্থাবর সম্পত্তির ৫০ শতাংশ বাজেয়াপ্তের নির্দেশ দিয়েছে। 

বাজেয়াপ্ত করা সম্পদ জুলাই ফাউন্ডেশন বা বিধিবদ্ধ কোনো প্রতিষ্ঠানের মাধ্যমে শহীদ ও আহতদের মধ্যে বণ্টন করা হবে।

রায়ের প্রতিক্রিয়ায় প্রধান কৌঁসুলি বলেন, আমরা এই রায়ে সন্তুষ্ট এবং মনে করি, এটি একটি প্রত্যাশিত রায় হয়েছে।

রায়ের বিরুদ্ধে আসামিদের ৩০ দিনের মধ্যে আবেদন করার সুযোগ রয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে আবেদন না করা হলে সরকারের পক্ষে রায় বাস্তবায়নে কোনো বাধা থাকবে না।
Tag
আরও খবর