শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন বিদ্যুতের চাপ কমাতে ধামরাইয়ে ছাদে সোলার স্থাপনের উদ্যোগ, অনুষ্ঠিত হলো অবহিতকরণ সভা লাখাই থানার অফিসার ইনচার্জ  (ওসি) মুহাম্মদ শরীফ আহমেদ হবিগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি। ধামরাইয়ে তিন বাড়ির ফটকে রহস্যজনক সামগ্রী, আতঙ্কে এলাকাবাসী এনসিপি ছাড়লেন সামান্তা শারমিন নাঙ্গলকোটে জটিল রোগে আক্রান্তদের আর্থিক সহায়তা কমিটিকে বিএনপি ও অঙ্গসংগঠনের ফুল দিয়ে বরণ পিকআপে বডিতে লুকানো ৬২ হাজার ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ১ অনুসন্ধানী সাংবাদিক এহসান এর বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন, স্মারকলিপি পেশ, মামলা প্রত্যাহার ও নিরপেক্ষ তদন্তের দাবি শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী দু-এক মাসের মধ্যে শ্রমিকদের সর্বনিম্ন মজুরি নির্ধারণ করা হবে: প্রধানমন্ত্রী ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ করে প্রজ্ঞাপন ময়মনসিংহে রেলওয়ের জমিতে ১৮ তলা ভবন, বিপাকে ১০৫ জন শেয়ার হোল্ডার ঝিনাইগাতী সীমান্তে ১১ লাখ টাকার ভারতীয় পোশাক জব্দ কটিয়াদীতে ছুরিকাঘাতে মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জনের ছেলে আহত জয়পুরহাটে বাস-মোটরসাইকেল সংঘর্ষে কিশোর নিহত, বিক্ষুব্ধদের আগুনে পুড়ল বাস ইরানকে সহায়তার অভিযোগে ভারত ও তুরস্কের ব্যক্তি-প্রতিষ্ঠানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা পরীমনি জামিন নিতে আদালতে অর্থনৈতিক ও অবকাঠামো সহযোগিতায় বাংলাদেশ-চীনের সমঝোতা স্মারক সই স্বর্ণের দামে বড় লাফ, ভরি কত জোরারগঞ্জ থানায় ছয় মাসে ১০৮ মাদক মামলা, গ্রেপ্তার ১২৬ কারবারি

যশোরের বাঘারপাড়ায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপিত

অক্ষরজ্ঞানের সাথে আধুনিক দক্ষতার সমন্বয়ে আত্মনির্ভরশীল সমাজ গড়ার প্রত্যয়ে যশোরের বাঘারপাড়ায় উদযাপিত হলো আন্তর্জাতিক সাক্ষরতা দিবস। উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত বিশেষ আলোচনা সভায় ‘সাক্ষরতা অর্জন করি, দক্ষতা উন্নয়ন করি’—এই আহ্বানকে প্রাধান্য দেওয়া হয়।উপজেলা প্রশাসন ও উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর যৌথ পরিচালনায় আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ভূপালী সরকার।

আলোচনায় অংশ নিয়ে উপজেলা সমাজসেবা কর্মকর্তা আশরাফুল আলম এবং ভারপ্রাপ্ত উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আশিকুজ্জামান বলেন, জাতীয় অগ্রগতি নিশ্চিত করতে সাক্ষরতার কোনো বিকল্প নেই। তবে শুধু পড়তে বা লিখতে পারাই মূল লক্ষ্য হতে পারে না; মানুষকে অর্থনৈতিকভাবে সক্ষম করতে হলে শিক্ষার সাথে কারিগরি ও বাস্তবমুখী দক্ষতার বিকাশ ঘটাতে হবে।

সভায় উপজেলার বিভিন্ন দপ্তরের দায়িত্বশীল কর্মকর্তা এবং স্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। নিরক্ষরমুক্ত পরিবেশ তৈরি, সবার জন্য শিক্ষার পথ সুগম করা এবং সামাজিক অংশগ্রহণের মাধ্যমে একটি সমৃদ্ধ এলাকা গঠনে একযোগে কাজ করার প্রতি জোর দেন উপস্থিত সবাই।


আরও খবর