সেনবাগে পুলিশের সাঁড়াশি অভিযান: সাজাপ্রাপ্তসহ গ্রেফতার ৭ নাগেশ্বরীতে বামনডাঙ্গায় অসহায় ও প্রতিবন্ধী মানুষের মাঝে হুইলচেয়ার বিতরণ রামগ‌ড়ে এসএস‌সি উত্তীর্ণ শিক্ষার্থী‌দের সংবর্ধনা দি‌য়ে‌ছে ছাত্রদল যশোরে নিয়ন্ত্রণ হারিয়ে এতিমখানায় ঢুকে পড়ল বাস, নারী পথচারী নিহত অভয়নগরে বাসের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহীর নিহত চিলমারীতে "ডাবল এইট ওয়েলফেয়ার সোসাইটির" ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী ও পুর্নমিলনী-২০২৬ অনুষ্ঠিত বেনাপোলে ভারতীয় পর্যটকের মৃত্যু: আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ভারতে পাঠাল ইমিগ্রেশন দিনাজপুরে ধর্মীয় ভাবগাম্ভীর্য এবং উৎসবমুখর পরিবেশে মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী ১৪৩৩ উদযাপন জন্মাষ্টমী উপলক্ষে শেরপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা ‎হোসেনপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে গেল তরুণ ব্যবসায়ীর স্বপ্ন উলিপুরে সরকারি রাস্তা থেকে অবৈধ বসতবাড়ী সরিয়ে নেয়ার আইনি নোটিশ জয়পুরহাটগামী প্রতিমন্ত্রীর গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, বৃদ্ধার মৃত্যু শ্রী শ্রী কৃষ্ণ জন্মাষ্টমী উপলক্ষে জয়পুরহাটে শতকণ্ঠের গীতা পাঠ, আলোচনা ও র‍্যালী দূর্ঘটনার কবলে প্রতিমন্ত্রীর গাড়ি ঈশ্বরগঞ্জে জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য শোভাযাত্রা শ্যামনগরে জনসম্মুখে পোড়ানো হল নিষিদ্ধ চায়না দুয়ারী জাল মাদক ও কিশোর অপরাধকে লাল কার্ড দেখিয়ে শিক্ষার্থীদের শপথ র‌্যাবের নাম বদলের বিল পাস দেশ অস্থিতিশীল করতে কেউ কেউ গুজব রটাচ্ছে : প্রধানমন্ত্রী লাখাইয়ের বাজারে দেশিজাতের মাছের জন্য হাহাকার।

দিনাজপুরে ধর্মীয় ভাবগাম্ভীর্য এবং উৎসবমুখর পরিবেশে মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী ১৪৩৩ উদযাপন


দিনাজপুরে পূজার্চনা, ধর্মীয় ভাবঘামবীর্য এবং আনন্দ ও উৎসবমুখর পরিবেশে মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপন করা হয়েছে।

শুক্রবার (৪আগষ্ট) বিকাল ৩টায় দিনাজপুর জন্মাষ্টমী উদযাপন কমিটির আয়োজনে বাসুনিয়াপট্রি দুর্গা মন্দির প্রাঙ্গনে জন্মাষ্টমীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন দিনাজপুর রামকৃষ্ণ আশ্রমের বিভান্মা নন্দজী মহারাজ । সেখান থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে মডার্ন মোড়, লিলি মোড়,ভুটিবাবুর মোড়,মালদাহ পট্টি হয়ে বাসুনিয়াপট্রিতে এসে শেষ হয়।এ সময় উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল, সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি, প্রচার সম্পাদক বাবু চৌধুরী, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মহিউদ্দিন উদ্দিন মন্ডল বকুল, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের আহবায়ক উওম কুমার রায়,পৌর আহবায়ক নিপুন দাস। এছাড়াও উপস্থিত ছিলেন জন্মাষ্টমী উদযাপন কমিটির সভাপতি পরিমল চন্দ্র চক্রবর্তী (তপন),সাধারন সম্পাদক মানিক গুহ,রায় সাহেব বাড়ি দেবোত্তর এস্টেটের এজেন্ট চিত্ত ঘোষসহ সনাতন ধর্মাবলম্বী সম্প্রদায়ের অসংখ্য ভক্তবৃন্দ।
মহারাজ বিভাত্ম নন্দজী মহারাজসহ উপস্থিত সম্মানিত বিশেষ অতিথিরা বলেন আজ আমরা এমন এক দিনে সমবেত হয়েছি, যেদিন এই ধরাধামে আবির্ভূত হয়েছিলেন মহাবতার ভগবান শ্রীকৃষ্ণ।

​শ্রীকৃষ্ণের আবির্ভাব শুধু একটি জন্ম নয়; এটি ছিল অধর্মের বিনাশ, সত্যের প্রতিষ্ঠা এবং সমাজে শান্তি ও ন্যায়বিচার ফিরিয়ে আনার এক শাশ্বত বার্তা। যুগে যুগে যখনই মানবসমাজে অন্যায়, নিপীড়ন ও অসংযম বৃদ্ধি পেয়েছে, তখনই তিনি কোনো না কোনোূপে অবতীর্ণ হয়ে মানবজাতিকে আলোর পথ দেখিয়েছেন। গীতার বাণীতে তিনি আমাদের কর্মের প্রেরণা জুগিয়েছেন, শিখিয়েছেন কীভাবে অন্যায়ের বিরুদ্ধে আপসহীন থেকে নিজের দায়িত্ব পালন করতে হয়।

​আজ দিনাজপুরে জন্মাষ্টমী উদযাপন কমিটির আয়োজনে যেভাবে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে এই দিনটি পালিত হচ্ছে, তা আমাদের পারস্পরিক সম্প্রীতি ও ঐক্যের এক অনন্য নিদর্শন। রামকৃষ্ণ আশ্রমের মহারাজ মহোদয়ের শুভ উদ্বোধনের মাধ্যমে যে বর্ণাঢ্য শোভাযাত্রাটি শহর প্রদক্ষিণ করেছে, তাতে দলমত নির্বিশেষে সকলের উপস্থিতি আমাদের সামাজিক বন্ধনকে আরও সুদৃঢ় করেছে।

​আমাদের দেশ সাম্প্রদায়িক সম্প্রীতির এক উর্বর ভূমি। এখানে ধর্ম যার যার, উৎসব সবার—এই মন্ত্রে দীক্ষিত হয়ে আমরা যুগ যুগ ধরে একসঙ্গে বসবাস করে আসছি। শ্রীকৃষ্ণের আদর্শ আমাদের হৃদয়ে ধারণ করে সমাজে শান্তি, সৌহার্দ্য ও ভালোবাসার বার্তা ছড়িয়ে দিতে হবে। আসুন, আজকের এই পবিত্র দিনে আমরা প্রত্যেকেই অন্যায় ও অসত্যের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে একটি বৈষম্যহীন, সুন্দর ও মানবিক সমাজ গঠনে নিজেদের নিয়োজিত করার শপথ নিই।

​ভগবান শ্রীকৃষ্ণের কৃপা আমাদের সকলের জীবনকে আলোকোজ্জ্বল করুক, আমাদের পরিবারে ও সমাজে বয়ে আনুক সুখ, শান্তি ও সমৃদ্ধি। জন্মাষ্টমী উপলক্ষে দিনব্যাপী অন্যান্য কর্মসূচি মধ্যে রয়েছে আলোচনা সভা, পুরষ্কার বিতরণী, ভক্তবৃন্দের মাঝে প্রসাদ বিতরণ ও সান্ধ্যকালীন পূজার মধ্যে দিয়ে জন্মাষ্টমীর কার্যক্রম। এমনটি জানিয়েছেন আয়োজক কমিটি।


Tag
আরও খবর