ঢাকা শহরকে সিসিটিভির আওতায় আনার প্রকল্প পুনর্গঠন করা হচ্ছে র‍্যাব বিলুপ্ত করে এসআরবি বিল পাশ কৃষিপণ্যে ধলতা বাতিলসহ ১০ দফা দাবিতে গোয়ালন্দে কৃষক সমিতির স্মারকলিপি সান্তাহারে মাদক সেবনকারী এক ব্যক্তিকে জেল-জরিমানা পীরগাছায় বাড়ি নির্মাণে বাঁধা; ন্যায়বিচার চেয়ে সংবাদ সম্মেলন ঝিনাইগাতীতে নিষিদ্ধ পলিথিন, প্লাস্টিক ওয়ান-টাইম প্লেট ও প্যাকেট জব্দ তজুমদ্দিনে যুবলীগ সভাপতি গ্রেপ্তার। ঝিনাইগাতীতে প্রধান শিক্ষকের বিরুদ্ধে প্রকাশিত অভিযোগের প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ বহুলীবাসীর সুখ-দুঃখে আজীবন পাশে থাকতে চান বিএনপি নেতা এস এম রঞ্জু *কক্সবাজারে অস্ত্র আইনের মামলায় ১৭ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি র‌্যাবের হাতে গ্রেফতার* দৌলতদিয়া যৌনপল্লীতে আতঙ্ক : ১২ দিনে দুই যৌনকর্মীকে হত্যা সেনাবাহিনীর প্রশিক্ষণ চলাকালে ট্যাংকে আকস্মিক দুর্ঘটনায় প্রাণ হারান সংসদ সদস্য জয়নুল আবেদিন ফারুকের উদ্যোগে সংস্কারে ফিরছে সেনবাগ-সোনাইমুড়ী সড়ক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, গণধোলাইয়ের পর পুলিশের সোপর্দ লাখাইয়ে বালিকা উচ্চ বিদ্যালয়ের রাস্তার বেহাল দশা, শিক্ষার্থী ও পথচারীদের চরম ভোগান্তি। ইসলামি আন্দোলন বাংলাদেশ বাঘারপাড়া উপজেলা শাখার কমিটি গঠন বেগমগঞ্জে হত্যা সহ একাধিক মামলার আসামীকে ১০ দিনের রিমান্ডের জন্য আদালতে সোপর্দ উলিপুরে মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত পীরগাছায় নিরাপদ গোশত উৎপাদনে ব্যবসায়ীদের সচেতন করল প্রাণিসম্পদ দপ্তর বিরোধপূর্ণ জমি নিয়ে আদালতের দ্বারস্থ, শান্তিপূর্ণ সমাধানের আহ্বান

হকৃবিতে প্রথমবারের মতো শিক্ষার্থীদের মাঝে সার্জিক্যাল কিট বক্স বিতরণ

কিট বক্স হাতে প্রথম ব্যাচের শিক্ষার্থীরা,শিক্ষকবৃন্দ ও অতিথিরা


হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রাণিচিকিৎসা ও প্রাণিসম্পদ অনুষদের প্রথম ব্যাচের শিক্ষার্থীদের মাঝে প্রথমবারের মতো সার্জিক্যাল কিট বক্স বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল সায়েন্সেস বিভাগের আয়োজনে এবং নাভানা ফার্মাসিউটিক্যালস পিএলসির ভেটেরিনারি ডিভিশনের পৃষ্ঠপোষকতায় ‘সার্জিক্যাল কিট বক্স বিতরণ অনুষ্ঠান-২০২৬’ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. মোজাম্মেল হক। বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ইসমাইল হোসেন ও জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা নুরুল ইসলাম। প্রধান আলোচক ছিলেন ডা. মো. মঞ্জুর মোর্শেদ চৌধুরী এবং অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্লিনিক্যাল সায়েন্স সেকশনের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) ডা. মো. ইমরান হোসাইন।

আরও উপস্থিত ছিলেন, ভিএমএএস অনুষদের প্রথম ব্যাচের সকল শিক্ষার্থী, শিক্ষকবৃন্দ এবং অত্র বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর তৌকির আহমেদ এবং সহকারী ছাত্র উপদেষ্টা আবু তালহা। 

ডা.শারমিন সুলতানা রয়েলের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে কোরআন তিলাওয়াত করেন প্রথম ব্যাচের শিক্ষার্থী নাজমুস সাকিব। ডা. রহিমা আক্তার দীপা স্বাগত বক্তব্য রাখেন।

তারপরই শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয় অতি কাঙ্ক্ষিত সার্জিক্যাল কিট বক্স । শিক্ষার্থীদের পক্ষ থেকে জাহিদুর ইসলাম ও জেবিকুন্নাহার জেমিম অনুভূতি প্রকাশ করেন। শিক্ষকদের পক্ষ থেকে ডা. জাকিয়া সুলতানা কলি ও ডা. সালাউদ্দিন ইউছুপ বক্তব্য রাখেন। শিক্ষকবৃন্দ শিক্ষার্থীদের ভবিষ্যৎ পেশাগত জীবনের জন্য বিভিন্ন দিকনির্দেশনা দেন।

অনুষ্ঠানের প্রধান বক্তা নাভানা ফার্মাসিউটিক্যালসের ডা.মঞ্জুর মোর্শেদ চৌধুরী প্রথমেই নাভানার পরিচালনা পরিষদ ও সংক্ষিপ্ত পরিচয় তুলে ধরেন।তার পাশাপাশি তিনি তাদের ইউনিক ও স্পেশাল কিছু মেডিসিন সম্পর্কে আলোচনা করেন এবং ভেটেরিনারি শিক্ষায় ব্যবহারিক দক্ষতার গুরুত্ব তুলে ধরেন। 

এরপর নাভানা ফার্মাসিউটিক্যালসের পক্ষে থেকে "টোকেন অফ এপ্রিসিয়েশন" প্রধান করা হয়। 

উপ-উপাচার্য মহোদয় শিক্ষার্থীদের কিটের যথাযথ ও নৈতিক ব্যবহারের আহ্বান জানান এবং নাভানা ফার্মাসিউটিক্যালসের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

 উপাচার্য মহোদয় শিক্ষার্থীদের ফ্লাগ বেয়ারার হিসেবে উল্লেখ করেন এবং তাদেরকে দক্ষ ও দায়িত্বশীল পেশাজীবী হিসেবে গড়ে ওঠার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানের সভাপতি ডা. মো. ইমরান হোসাইন জানান, শিক্ষার্থীদের মাঠপর্যায়ের কাজ ও পেশাগত জীবনের প্রয়োজন বিবেচনায় কিট বক্সে আধুনিক ও প্রয়োজনীয় বিভিন্ন সরঞ্জাম অন্তর্ভুক্ত করা হয়েছে। এতে বিশ্ববিদ্যালয়ের লোগোযুক্ত ব্যাগ, ক্লিনিক্যাল ও সার্জিক্যাল অ্যাপ্রনসহ আরও প্রায় ২৮টি প্রয়োজনীয় সামগ্রী অন্তর্ভুক্ত করা হয়েছে।এই কিটের অর্থবহ ব্যবহারের আশা ব্যক্ত করে তিনি তার বক্তব্য শেষ করেন।

তাঁর কাজের স্বীকৃতি ও সম্মানে শিক্ষার্থীরা ৩০ সেকেন্ড দীর্ঘের হাততালি দেন। একই সাথে সাবেক ভিসি অধ্যাপক ড. সৈয়দ সায়েম উদ্দীন আহমেদকে এই মহান উদ্যাগ ও সাবলীল কাজের জন্য তাঁর প্রতি শিক্ষার্থীরা অপার্থিব ভালোবাসা ও সন্তুষ্টি প্রকাশ করেন।

অনুষ্ঠান শেষে নাভানা ফার্মাসিউটিক্যালসের পক্ষ থেকে লাঞ্চের ব্যবস্হা করা হয়।

শিক্ষার্থী, শিক্ষক ও অতিথিদের অংশগ্রহণে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে ছবি তোলার মধ্য দিয়ে আয়োজনের সমাপ্তি হয়।

আরও খবর