জাপানের সঙ্গে কর্মসংস্থান চুক্তি, কর্মী নিয়োগ শুরু ১ এপ্রিল থেকে প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন দুপুর ২টায় প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগের ঘোষণা দেব: ইশরাক মহানবমী: দেবীবন্দনা থেকে বৈষম্যহীন সমাজের প্রত্যয় পীরগাছায় রিকশা, ভ্যান ও অটোরিকশা শ্রমিক ট্রেড ইউনিয়নের উদ্যোগে শ্রমিকদের মাঝে চিকিৎসা সহায়তার চেক বিতরণ সাংবাদিক বাঁচলে সংবাদ বাঁচবে, সংবাদ বাঁচলে গণতন্ত্র বাঁচবেসাংবাদিকের নিরাপত্তা নিশ্চিত করা হোক, স্বাধীন সাংবাদিকতার পথ সুগম হোক বড়লেখায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে এমপি মিঠু পদত্যাগের ঘোষণা ইশরাকের, দুপুরে সংবাদ সম্মেলন বাংলাদেশে ৩৯০ কোটি টাকা বিনিয়োগ করবে কানাডা সাংবাদিকের সঙ্গে প্রেম করার ১১ সুবিধা জনগণের সেবা ও ভালোবাসাকে সঙ্গী করে আবারও নির্বাচনে লড়তে চান ইমদাদুল হক ভূঁইয়া নাঙ্গলকোটে বাড়ি মেরামতে বাধা, রডের আঘাতে গুরুতর আহত মাসুম বেগমগঞ্জে মুখোশ পরে দোকানে ঢুকে ব্যবসায়ীকে গুলি জামালপুরে আইনশৃঙ্খলা রক্ষায় সিআইডি টিমের পূজামণ্ডপ পরিদর্শন শ্যামনগরে দুর্গা পূজা মন্ডপ পরিদর্শনে জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ড.মনিরুজ্জামান লাখাইয়ে পুজা মণ্ডপ পরিদর্শনে লাখাই প্রেসক্লাবের নেতৃবৃন্দ। সাংবাদিকদের উদ্দেশে এমপি সুলতান মাহমুদ বাবু বললেন, 'আমি যদি দুর্নীতি করি, সেটাও লিখবেন' তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসায় আলিম প্রথম বর্ষের নবীনবরণ অনুষ্ঠিত শান্তিগঞ্জে পিএফজি ও ওয়াইপিএজি'র ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত ঢাকায় পেশাদার বারিস্তা গড়ে তুলছে DSCA, দেশের প্রথম ISO-সার্টিফায়েড কফি প্রশিক্ষণ প্রতিষ্ঠান

খাদ্য শস্য নিয়ে জাতিসংঘ জাহাজের আফ্রিকার উদ্দেশে ইউক্রেন ত্যাগ

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 17-08-2022 09:22:23 am

সংগৃহীত ছবি

◾ আন্তর্জাতিক ডেস্ক


জাতিসংঘের ভাড়া করা একটি জাহাজ ইউক্রেন থেকে খাদ্য শস্য নিয়ে মঙ্গলবার আফ্রিকার উদ্দেশে রওনা দিয়েছে। বৈশ্বিক খাদ্য সংকট কাটিয়ে উঠতে একটি চুক্তির আওতায় জাহাজটি ইউক্রেন ছেড়ে গেলো। জাহাজে মালামাল সরবরাহের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রণালয় এ কথা জানিয়েছে।


মন্ত্রণালয় জানায়, এমভি ব্রেভ কমান্ডার কৃষ্ণ সাগর বন্দর পিভদানি ত্যাগ করেছে। জাহাজটি আফ্রিকার দেশ ইথিওপিয়ায় খাদ্য শস্য সরবরাহের জন্য জিবুতিতে যাবে। এ জাহাজে ২৩,০০০ টন গম বহন করা হচ্ছে।


গত ফেব্রুয়ারিতে রাশিয়ার আগ্রাসন শুরুর পর ইউক্রেন ছেড়ে যাওয়ার ক্ষেত্রে এটি হচ্ছে জাতিসংঘ বিশ্ব খাদ্য কর্মসূচির (ডব্লিউএফপি) ভাড়া করা প্রথম জাহাজ। সরকার জানিয়েছে, একই ধরনের দুই বা তিনটি জাহাজ খুব শিগগিরই ইউক্রেন ছাড়বে। ইউক্রেন ও রাশিয়া হচ্ছে বিশ্বের বৃহত্তম দুইটি খাদ্য শস্য রপ্তানিকারক দেশ।


রাশিয়ার আগ্রাসনের পর কৃষ্ণ সাগর হয়ে খদ্য শস্য সরবরাহের বাধা তুলে নিতে গত মাসে জাতিসংঘ ও তুরস্কের মধ্যস্থতায় কিয়েভ ও মস্কো একটি চুক্তি স্বাক্ষর করে।


এ চুক্তির আওতায় ইউক্রেনের বিভিন্ন বন্দরে রাশিয়ার প্রতিবন্ধকতা তুলে নেওয়া হয় এবং কিয়েভের পেতে রাখা মাইন সরিয়ে জাহাজ চলাচলের নিরাপদ করিডোর প্রস্তুত করা হয়েছে।

আরও খবর