২৮ আগস্ট-২০২৬ শুক্রবার সন্ধ্যায় মুন্সিপাড়া সচেতন সংঘ মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মাসব্যাপী টেবিল টেনিস প্রশিক্ষণ কর্মসূচীর উদ্বোধন করেন দিনাজপুর -৩( সদর ) আসনের জাতীয় সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম ।
বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশনের সাধারণ সম্পাদক সাইদুল হক সাদী, জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ মোকাররম হোসেন, বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশনের সাবেক সাধারণ সম্পাদক ক্যাপ্টেন এ এম মাকসুদ আহমেদ , দিনাজপুর প্রেস ক্লাবের সভাপতি স্বরুপ কুমার বকসী বাচ্চু, সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শাহীন হোসেন,
টেবিল টেনিস ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক (অ্যাডহক কমিটি) ইঞ্জিনিয়ার সোহেল আহমেদ।
অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন এনায়েত হোসেন মারুফ ( বাংলাদেশ টেবিল টেনিস প্লেয়ার্স সোসাইটির প্রতিনিধি )। সভাপতিত্ব করেন হলিল্যান্ড স্কুল অ্যান্ড কলেজের পরিচালক সৈয়দ সাগীর আহমদ।
শুরুতে প্রধান ও বিশেষ অতিথিদের সংগঠনের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয় এবং অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সচেতন সংঘর সাধারণ সম্পাদক খন্দকার জাকির আলী সত্তম।
রাফিউস সজিবের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা যথাক্রমে মোঃ রিয়াজুল ইসলাম সন্টু, আছলামুল রহমান মাহবুব, খন্দকার মোহাম্মদ আলী, মোঃ জাহাঙ্গীর আলম, মোঃ মিজানুর রহমান জুয়েল, মোঃ আব্দুর রহিম, সচেতন সংঘর সভাপতি মো: সহিদুল ইসলাম স্বপন প্রমুখ।
এছাড়াও উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালক মোঃ মনজুর মোরশেদ সুমন, সাবেক খেলোয়াড় ও ক্রীড়া সংগঠক মিজানুর রহমান পাটোয়ারে বাবু, মোঃ শামীম কবির অপু, কেবল টিভি নেটওয়ার্ক (PMN) এর মুখপাত্র মাহমুদুন্নবী নবী পলাশ, অংশগ্রহণকারী খেলোয়াড় বৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ সহ গণমান্য ব্যক্তিবর্গ।
উল্লেখ্য, উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ টেবিল টেনিস প্লেয়ার্স সোসাইটি কর্তৃপক্ষ অনুষ্ঠানের প্রধান অতিথি এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমসহ অন্যান্য অতিথিদের উপস্থিতিতে সচেতন সংঘ'র কর্মকর্তাদের নিকট একটি টেবিল টেনিস সেট উপহার দেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি দিনাজপুর সদর ৩ আসনের জাতীয় সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলমসহ বক্তারা বলেন, তরুণ প্রজন্মকে মাদক, মোবাইল আসক্তি এবং অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দুরে রাখতে হলে খেলাধুলায় সম্পৃক্ত করতে এ ধরনের প্রশিক্ষণ কর্মসূচি অত্যন্ত কার্যকরী ভূমিকা পালন করবে।
মাসব্যাপী এই প্রশিক্ষণ ক্যাম্পে উদীয়মান খেলোয়াড়দের টেবিল টেনিসের আধুনিক কলাকৌশল শেখানো হবে।