দিনাজপুরে বর্ণাঢ্য র‌্যালী , আলোচনা সভা, দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে পবিত্র ঈদ এ মিলাদুননবী(সা:) উদযাপন ঝিনাইদহে বাইপাসে বাসচাপায় স্ত্রী নিহত, সেনাসদস্য স্বামী আহত রাজবাড়ীতে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ৩ আসামি গ্রেপ্তার লাঙ্গলবাঁধ মাধ্যমিক বিদ্যালয়ে ধর্মীয় ভাবগাম্ভীর্যে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত নাগেশ্বরীতে পুকুরে মাছ ধরতে গিয়ে সাপের কামড়ে আহত সাংবাদিক, ওঝার কাছে গিয়েও রক্ষা নেই *কক্সবাজারের লিংক রোডে চাঞ্চল্যকর সোলাইমান ধলু হত্যা মামলার এজাহারনামীয় ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি হাছনকে গ্রেফতার করেছে র‌্যাব-১৫* ময়মনসিংহে শুরু হয়েছে ময়মনসিংহ জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬। ইসলামপুরে কাবিখা প্রকল্পের মেয়াদ শেষ হলেও শেষ হয়নি কাজ, সরকারি চাল-গম লুটপাটের অভিযোগ উলিপুরে মাদক সেবনের দায়ে তিনজনের কারাদণ্ড ও জরিমানা আবু সাঈদ-ওয়াসিম স্মৃতি ফুটবল: জাবিপ্রবিতে চ্যাম্পিয়ন গণিত বিভাগ শ্রীমঙ্গলে ছাত্রকে পাশবিক নির্যাতনের ঘটনায় কারাগারে যুবক, মাদরাসার অস্থায়ী শিক্ষককে স্থায়ীভাবে বরখাস্ত ঝিনাইগাতীতে দেশীয় মাছ ধরার ১২০০ মিটার অবৈধ চায়না দুয়ারী জাল আটক ও ধ্বংস ১০৪ লিটার বাংলা মদসহ চন্দনাইশে দুজন গ্রেপ্তার, নারী মূলহোতা পলাতক পাওনা ফেরত না পেয়ে বুশরা গ্রুপের সম্পত্তি বিক্রি বন্ধের দাবি আমানতকারীদের ‎গভীর সমুদ্রে থাকা ১২ জেলেকে উদ্ধার করেছে কোস্ট গার্ড সাপে কাটা মেধাবী ছাত্র শাহিনের মৃত্যুতে শোক, পরিবারের পাশে শেরপুর জেলা প্রশাসন বরিশালে কার্যক্রম গতিশীল করতে বিএমপি কর্মকর্তাদের বিভিন্ন দিকনির্দেশনা লাখাইয়ে সুতাংনদীর স্তূপীকৃত বালি নিলাম দিতে গিয়ে স্থানীয়দের তোপের মুখে উপজেলা প্রশাসন। লালপুরে ইমো হ্যাকিং চক্রের ৪ সদস্য গ্রেফতার কুলিয়ারচরে সম্পত্তি নিয়ে বিরোধের জেরে দৃষ্টিপ্রতিবন্ধী বড় ভাইসহ ৪ জনকে মারধোরের অভিযোগ

দিনাজপুরে বর্ণাঢ্য র‌্যালী , আলোচনা সভা, দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে পবিত্র ঈদ এ মিলাদুননবী(সা:) উদযাপন

১২ই রবিউল আউয়াল পবিত্র ঈদ -এ মিলাদুননবী(সা:) উদযাপন উপলক্ষে ঈদে  মিলাদুন্নবী  উদযাপন কমিটি দিনাজপুরের আয়োজনে  যথাযোগ্য মর্যাদা, ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দ-উদ্দীপনার মধ্য দিয়ে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা এবং দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

২৬ আগস্ট-২০২৬ বুধবার সকাল দশটায় দিনাজপুর একাডেমি স্কুল থেকে বর্ণাঢ্য র‌্যালী দিনাজপুর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে একই স্থানে গিয়ে শেষ হয়। 
মোটরসাইকেল, ঘোড়ার গাড়ি, পিকআপ ভ্যানসহ‌ বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠনের পক্ষ থেকে বর্ণাঢ্য র‌্যালীতে কলেমা খচিত পতাকা হাতে নিয়ে বিভিন্ন বয়সের মুসল্লিরা অংশগ্ৰহন করেন।

বর্ণাঢ্য র‌্যালীর পর একাডেমী স্কুল প্রাঙ্গনে সংক্ষিপ্ত আলোচনা সভা শেষে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন  দিনাজপুর ইসলামিক রিসার্চ সেন্টারের (শেখপুরা) 
মহাপরিচালক ডঃ এরশাদ আহমেদ আল বুখারী,
মাওলানা আজহারুল ইসলাম এরশাদী,
মাওলানা জহুরুল ইসলাম ,
উপশহর পুরাতন মসজিদের  খতিব হাফেজ শামীম আল কাদেরী, 
মোহাম্মদ শোয়েব ,রাহাতুল আশেকিন, দিনাজপুর পৌরসভার সাবেক কমিশনার হারুন উর রশীদ রাজা, দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালক মোঃ মোস্তফা কামাল মিলন, মেসার্স গাওসিয়া ট্রেডার্সের মোঃ তারেক রহমান,ঈদে মিলাদুন্নবী উদযাপন কমিটির সভাপতি মোঃ শফিউল্লাহ   খান শুক্লা, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক, সাবেক সাধারণ সম্পাদক এস এম খোশনুদ আলম, বিভিন্ন স্থান থেকে আগত বিভিন্ন বয়সের মুসল্লি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। এছাড়াও ঈদে মিলাদুন্নবী (সা:) উপলক্ষে একই সময় একাডেমী স্কুল রুমে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মিলাদ ও কিয়াম শেষে  দেশ -জাতির সুখ ও শান্তি এবং বিশ্বের মুসলিম উম্মাহর সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করেন ডঃ এরশাদ আহমেদ আল বুখারী।



Tag
আরও খবর