বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া : প্রধানমন্ত্রী দ্রুততম ডাবল সেঞ্চুরির বিশ্বরেকর্ড গড়লেন ১৫ বছরের সূর্যবংশী যে ৫টি জিনিস ভুলেও টিস্যু দিয়ে পরিষ্কার করা যাবে না আইনের শাসন রক্ষায় আইনজীবীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান রাষ্ট্রপতির কালিগঞ্জে প্রান্তিক নারী কৃষকদের নিয়ে অভিজ্ঞতা বিনিময় কর্মশালা অনুষ্ঠিত সেনাপ্রধানকে পাশে বসিয়ে সামরিক যান চালালেন প্রধানমন্ত্রী ইসরায়েলকে সামরিক সহায়তা বন্ধে পদক্ষেপ চান জোহরান মামদানি শ্যামনগরে মানিকখালী স্বপ্নচূড়া ফাউন্ডেশনের ১৩তম স্বেচ্ছাসেবী মিলনমেলা পীরগাছা শিরোনামহীনের প্রিমিয়ার লীগের ক্রিকেট টুর্নামেন্ট লালপুরে জেলা প্রশাসকের মতবিনিময় সভা গফরগাঁওয়ে এক যুবককে দুই মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত দিনাজপুরে ২,২০০ প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ কর্মসূচির উদ্বোধন করলেন এমপি জাহাঙ্গীর আলম কুলিয়ারচরে শহীদ বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবস উদযাপনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত দুবলার চরে আজ রাস উৎসবের শেষ পর্ব, পুণ্যস্নানে নামবেন হাজারো ভক্ত গৌরীপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হতে চান বিএনপি নেতা আকরাম হোসেন বাংলাদেশি মিশনে গেলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী অভিনেতা সোহেল খান আর নেই কুতুবদিয়ায় এমপি আলমগীর ফরিদের নেতৃত্বে বিক্ষোভ আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত ড. মোহাম্মদ মাহফুজুর রহমান, সম্মাননা উৎসর্গ করলেন শেরপুরবাসীকে লোহাগাড়ায় মোবাইল ফোন নিয়ে বিরোধের জেরে যুবককে ছুরিকাঘাত, আটক ১

নোয়াখালীর কবিরহাটে ও সেনবাগে আগুনে ৯টি ঘর ভস্মীভূত



নোয়াখালীর কবিরহাটে ও সেনবাগে আগুনে ৯ টি ঘর ভস্মীভূত। এতে প্রায় ৩০ লক্ষ টাকার ক্ষয়- ক্ষতি হয়েছে বলে দাবী ভুক্তভোগী ক্ষতিগ্রস্হদের।

সোমবার (১৩ ফেব্রুয়ারী ) সন্ধ্যা ৭ টার সময় সেনবাগের অর্জুনতলা ইউনিয়নের দড়ি গোর কাটা গ্রামের হাজারী বাড়ি ও কবিরহাট উপজেলার ধানসিঁড়ি ইউনিয়নের মফিজ মিস্ত্রি বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।


আগ্নিকাণ্ডের সূত্রপাতের পর প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে তা নিয়ন্ত্রণে আনে সেনবাগ ও মাইজদী ফায়ার সার্ভিসের ২টি ইউনিট।


এলাকাবাসী ও সংশ্লিষ্ট থেকে জানা গেছে , সেনবাগ উপজেলার অর্জুনতলা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের দড়ি গোর কাটা গ্রামের হাজারী বাড়িতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে প্রথমে একটি বসত ঘরে আগুন লেগে যায়। পরে ওই আগুন ছড়িয়ে পড়লে একই বাড়ির আরো আটটি ঘর সম্পূর্ণ ভস্মীভূত হয়।


অপরদিকে, কবিরহাট উপজেলার ৩ নং ধানসিঁড়ি ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ল্যাংড়ার দোকানের দক্ষিণ পাশে মফিজুল্লাহ মিস্ত্রি বাড়িতে রান্না ঘরের চুলার আগুন থেকে একটি টিন শেড বসত ঘরে আগুনে লাগে।


পরে মাইজদী ফায়ার সার্ভিসের একটি ইউনিট ১ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণ আনে। ততক্ষণে পুরো ঘর পুড়ে ভস্মীভূত হয়। অগ্নিকান্ডের খবর পেয়ে কবিরহাট ফায়ার সার্ভিস একদল সদস্য ও পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।


ঘটনার সত্যতা নিশ্চিত করেন সেনবাগ-কবিরহাট ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার মো: সাদ্দাম আলী ও খুরশিদ আলম। তারা বলেন, তদন্ত শেষে ক্ষয়-ক্ষতির পরিমাণ জানা যাবে।

আরও খবর