নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

এসএসসিতে জিপিএ-৫ পেয়ে উচ্ছ্বসিত নওশীন তাসনীম রোজা, লক্ষ্য ডাক্তার হওয়া

এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত  নওশী২০২৬ সালের এসএসসি পরীক্ষায় যশোর  শিক্ষা বোর্ডের অধীনে নড়াইল সরকারি  বালিকা উচ্চ বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে জিপিএ-৫ পেয়ে কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হয়েছে নওশীন তাসনীম রোজা।

নড়াইল সদর উপজেলার আলাদাতপুর গ্রামের মেয়ে নওশীন তাসনীম রোজার পিতা- মোঃ রাকিবুল হাসান দক্ষিণ নড়াইল শিমুলিয়া কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক এবং মাতা- মোসাঃ রিক্তা ইয়াসমিন  উজিরপুর বকুলতলা সরকারি প্রাথমিক  বিদ্যালয়ের সহকারী শিক্ষক।  নওশীন তাসনীম রোজার এসএসসি পরীক্ষার সাফল্যে পরিবার, আত্মীয়-স্বজন, শিক্ষক ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে বইছে আনন্দের বন্যা ।

তার এই ফলাফলের জন্য বিদ্যালয়ের শিক্ষক ও পরিবারের সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে নওশীন তাসনীম রোজা। ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে সে জানায়, “এইচএসসিতে ভালোভাবে লেখাপড়া করে আরও ভালো ফলাফল অর্জন করতে চাই। এরপর ঢাকা মেডিকেল কলেজ অথবা সমমানের কোনো সরকারি মেডিকেল কলেজে ভর্তি হয়ে চিকিৎসক হতে চায়। চিকিৎসক হয়ে নিজেকে দেশ ও মানুষের সেবায় নিয়োজিত করতে চাই। বিশেষ করে অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোই আমার ভবিষ্যতের অন্যতম লক্ষ্য। নওশীন তাসনীম রোজার  পরিবারের সদস্যরা জানান, ছোটবেলা থেকেই সে লেখাপড়ার প্রতি মনোযোগী এবং নিয়মিত পড়াশোনা করে আসছে।

শিক্ষকদের অভিমত-  রোজা জিপিএ-৫ পেয়েছে। এটি আমাদের জন্য অত্যন্ত আনন্দ ও গর্বের। গুলশানের এই সাফল্যের পেছনে তার মেধা, পরিশ্রম ও অভিভাবকদের সহযোগিতা রয়েছে। সে যেন একজন দক্ষ ডাক্তার হয়ে দেশের সেবা করে—এটাই আমাদের প্রত্যাশা।

তার এই সাফল্য ভবিষ্যতে আরও ভালো করার অনুপ্রেরণা জোগাবে বলে তারা আশা প্রকাশ করেন। অধ্যবসায়, নিয়মিত পড়াশোনা ও পরিবারের সহযোগিতার মাধ্যমে ভবিষ্যতে নওশীন তাসনীম রোজা  তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবে—এমন প্রত্যাশা শিক্ষক, পরিবার ও শুভাকাঙ্ক্ষীদের।

Tag
আরও খবর