প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি দলীয় নিয়োগ ও বৈষম্যের বিরুদ্ধে সাদ্দাম-সাদিক কায়েমের কড়া হুঁশিয়ারি শেরপুরে ডেঙ্গু সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত মার্কিন ভিসা নিয়ে দূতাবাসের কড়া সতর্কবার্তা শ্যামনগরে সিটিজেন্স রিভিউ এক্মারসাইজ কর্মশালা অনুষ্ঠিত শ্রীমঙ্গলে পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক টিটু দাশ সাময়িক অব্যাহতি, ভারপ্রাপ্ত আহ্বায়ক সুজিত রায় ‎মাদকের আগ্রাসন ঠেকাতে ডোপটেস্ট সনদ চালু সময়ের দাবি কুতু্বদিয়ায় মাছ ধরতে গিয়ে প্রাণ গেল বৃদ্ধের অসহায় বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের মাঝে এভারগ্রীনের চতুর্থ ধাপের আর্থিক সহায়তা প্রদান লোহাগাড়ার সুখছড়িতে মোহাম্মদ ইসমাইলের ইন্তেকাল, এলাকায় শোকের ছায়া

দিল্লিতে নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করলেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার

আন্তর্জাতিক ডেস্ক - প্রতিনিধি

প্রকাশের সময়: 11-08-2026 11:57:24 pm

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের একদিন পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।


মঙ্গলবার (১১ আগস্ট) নয়াদিল্লিতে এই সাক্ষাৎ হয়েছে। তবে সাক্ষাতে তারা কী নিয়ে আলোচনা করেছে সেটি এখনো জানা যায়নি।


বাংলা‌দেশ সরকা‌রের উচ্চ পর্যা‌য়ে স‌ঙ্গে তিন‌টি বৈঠক সম্পন্ন ক‌রে গত সোমবার নয়া‌দি‌ল্লি‌তে গে‌ছেন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। এদিন, দুপু‌রে প্রথ‌মে প্রধানমন্ত্রী তারেক রহমান এবং এরপর স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে সাক্ষাৎ ক‌রে‌ছেন ভারত‌ীয় দূত। এর আগে, রোববার পররাষ্ট্রমন্ত্রী খ‌লিলুর রহমা‌নের স‌ঙ্গে রুদ্ধদ্বার বৈঠক ক‌রেন দীনেশ ত্রিবেদী।


আনুষ্ঠানিক দায়িত্ব শুরুর দেড় মাসের মাথায় সোমবার প্রধানমন্ত্রীর স‌ঙ্গে প্রথম সাক্ষা‌ত পে‌লেন দী‌নেশ ত্রিবেদী। এমন সম‌য়ে তিনি শীর্ষ পর্যা‌য়ের সাক্ষাৎ পে‌লেন যখন মানবতাবিরোধী অপরাধের দায়ে ফাঁসির দণ্ড নিয়ে ভারতে থাকা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সম্প্রতি দিল্লিতে সাংবাদিকদের সঙ্গে সরাসরি মতবিনিময়কে কেন্দ্র করে ঢাকা-দিল্লির সম্পর্কে নতুন উত্তেজন তৈ‌রি ক‌রেছে।


প্রধানমন্ত্রীর স‌ঙ্গে ভারতীয় দূ‌তের সাক্ষা‌তের পর পররাষ্ট্রমন্ত্রী খ‌লিলুর রহমা‌ন পররাষ্ট্র মন্ত্রণাল‌য়ে সাংবা‌দিক‌দের ব্রিফ ক‌রে জানান, মানবতাবিরোধী অপরাধের দায়ে ফাঁসির দণ্ড নিয়ে ভারতে থাকা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত‌্যার্প‌ন ত্বরান্বিত কর‌তে দি‌ল্লি‌কে অনু‌রোধ ক‌রে‌ছে বাংলা‌দেশ। একইস‌ঙ্গে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদি হত্যাকারী‌দের প্রত্যাবর্তনের অনু‌রোধ করা হ‌য়ে‌ছে।


খ‌লিলুর রহমান আরও জানান, দু’দেশের সম্পর্ক এগিয়ে নেওয়ার জন্য যে সহায়ক পরিবেশ দরকার, তা গুর‌ত্বের স‌ঙ্গে ভারতীয় দূ‌তের কা‌ছে তু‌লে ধরা হয়ে‌ছে।


শেখ হাসিনার দিল্লিতে মতবিনিময়ের কার‌ণে ঢাকা-দিল্লির সম্পর্কে চলমান টানা‌পোড়‌নের ম‌ধ্যে আগামী সেপ্টেম্বরে দিল্লিতে অনুষ্ঠেয় ব্রিকস শীর্ষ সম্মেলনের আউটরিচ পর্বে প্রধানমন্ত্রী তারেক রহমানের অংশ নেওয়া নি‌য়ে অনিশ্চয়তা তৈ‌রি হ‌য়ে‌ছে।


ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি থে‌কে পাওয়া আমন্ত্রণে সরকার শেষ পর্যন্ত সাড়া দে‌বে কিনা, তা নি‌য়ে এখ‌নো অনিশ্চয়তা থে‌কেই যায়। ত‌বে সরকা‌রের চূড়ান্ত সিদ্ধান্তের বিষয়ে খোলাসা না ক‌রে খ‌লিলুর রহমান ব‌লে‌ছেন, প্রধানমন্ত্রী দি‌ল্লি যা‌বেন কিনা, তা নি‌য়ে এখনো সিদ্ধান্ত নেয়নি সরকার।


এদিকি, আজ মঙ্গলবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানকে দ্বিপাক্ষিক সফর ও ব্রিকস সম্মেলনে অংশগ্রহণে আমন্ত্রণ জানানো হয়েছে।


সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে গণমাধ্যমকর্মীদের স‌ঙ্গে কথা বল‌তে গি‌য়ে দুই দে‌শের সম্পর্ক নি‌য়ে প্রত‌্যাশার কথা ব‌লে‌ছেন দী‌নেশ ত্রিবেদী। তি‌নি আগামী দিনে বাংলাদেশ-ভারত সম্পর্ক আরও ভালো হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।


খুবই ভালো আলোচনা হয়েছে জানিয়ে ভারতের হাইকমিশনার বলেন, আমাদের আমন্ত্রণ আগে থেকেই আছে। গতবারও আমি বলেছিলাম, ভারতের জনগণ, ভারতের প্রধানমন্ত্রী সামনে তাকাতে চান। আমরা ইতিবাচক।


তি‌নি আরও ব‌লেন, দুজন নেতা একসঙ্গে বসলে, আলোচনা হলে, গণতন্ত্রে ইস্যু (সমস্যা) থাকবে, ইস্যু না থাকলে ওটা গণতন্ত্র না। আমাদের ইস্যু হবে, বাংলাদেশের ইস্যু হবে, কিন্তু মানুষের ইস্যু একটাই, ভালো সম্পর্ক।


গত ২৫ জুন সা‌বেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে পরিচয়পত্র পেশ করে‌ছি‌লেন বাংলাদেশে ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। রাষ্ট্রপতির কা‌ছে পরিচয়পত্র পেশের এক মাস পর গত ২৯ জুলাই পররাষ্ট্রমন্ত্রী খ‌লিলুর রহমান এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবা‌য়েদ ইসলা‌মের স‌ঙ্গে সাক্ষা‌ৎ ক‌রেন দী‌নেশ ত্রিবেদী।


গত এপ্রিলে ভারত সরকার তাদের ১৬তম হাইকমিশনার হিসেবে ঢাকায় নিয়োগ দিয়েছে সাবেক রেলমন্ত্রী দীনেশ ত্রিবেদীকে। দুই প্রতিবেশী দেশের সম্পর্কের ইতিহাসে ভারত এই প্রথম কোনো রাজনীতিবিদকে হাইকমিশনার করে পাঠিয়েছে। নতুন দায়িত্বে যোগ দিতে দীনেশ ত্রিবেদী ৫ জুন পশ্চিমবঙ্গ থেকে স্থলসীমান্ত দিয়ে বাংলাদেশে পৌঁছান।

আরও খবর




6ab207425554b-220926104242.webp
বিশ্ববাজারেও বাড়ল তেলের দাম

৪ দিন ২১ ঘন্টা ৩৬ মিনিট আগে